ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • jl পাঠ ১৩
  • অগ্রগামী বলতে কী বোঝায়?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অগ্রগামী বলতে কী বোঝায়?
  • আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অগ্রগামীর কাজ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
jl পাঠ ১৩

পাঠ ১৩

অগ্রগামী বলতে কী বোঝায়?

একজন পূর্ণসময়ের পচারক জনসাধারণ্যে পরিচর্যায় রত রয়েছন

কানাডা

পূর্ণসময়ের পচারকরা পচার কাজে রত

ঘরে ঘরে পরিচর্যা

অগগামীরা একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করছ

বাইবেল অধ্যয়ন

একজন অগগামী পরিচারক বাইবেল অধ্যয়ন করছন

ব্যক্তিগত অধ্যয়ন

“অগ্রগামী” শব্দটি প্রায়ই সেই ব্যক্তিদেরকে নির্দেশ করে যারা নতুন নতুন এলাকা খুঁজে বের করে আর অন্যদের অনুসরণ করার জন্য পথ খুলে দেয়। যিশু এইরকমই একজন অগ্রগামী ছিলেন, যাঁকে জীবন দানকারী এক পরিচর্যা সম্পাদন করার ও পরিত্রাণের এক পথ খুলে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। (মথি ২০:২৮) আজকে, তাঁর অনুসারীরা ‘শিষ্য করার’ জন্য যতটা সম্ভব সময় ব্যয় করার দ্বারা তাঁকে অনুকরণ করছে। (মথি ২৮:১৯, ২০) আমরা যেটাকে অগ্রগামীর কাজ বলি, কেউ কেউ তাতে অংশগ্রহণ করেছে।

অগ্রগামী হলেন একজন পূর্ণসময়ের সুসমাচার প্রচারক। যিহোবার সাক্ষিদের সকলেই হল সুসমাচারের প্রকাশক। তবে, কেউ কেউ প্রত্যেক মাসে প্রচার কাজে ৭০ ঘণ্টা ব্যয় করার দ্বারা নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করার জন্য তাদের জীবনধারাকে রদবদল করেছে। তা করার জন্য অনেকে তাদের পূর্ণসময়ের চাকরি ছেড়ে খণ্ডকালীন কাজ করছে। আবার অন্যেরা প্রত্যেক মাসে পরিচর্যায় ১৩০ অথবা তার বেশি ঘণ্টা ব্যয় করার দ্বারা বিশেষ অগ্রগামী হিসেবে সেই এলাকাগুলোতে কাজ করার জন্য নির্বাচিত হয়েছে, যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন। অগ্রগামীরা এক সাদাসিধে জীবনযাপনে সন্তুষ্ট থাকে, এই আস্থা রেখে যে, যিহোবা তাদেরকে জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জোগাবেন। (মথি ৬:৩১-৩৩; ১ তীমথিয় ৬:৬-৮) যারা পূর্ণসময়ের অগ্রগামীর কাজ করতে পারে না, তারা হয়তো যখন সম্ভব, তখন মাসে ৩০ অথবা ৫০ ঘণ্টা ব্যয় করে তাদের প্রচার কাজকে বৃদ্ধি করার দ্বারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে পারে।

একজন অগ্রগামী ঈশ্বরের ও লোকেদের প্রতি ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হন। যিশুর মতো, আমরাও লক্ষ করি যে, অনেকেরই ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে জানার খুবই প্রয়োজন। (মার্ক ৬:৩৪) কিন্তু আমাদের কাছে সেই জ্ঞান রয়েছে, যা তাদেরকে ভবিষ্যতের জন্য এক দৃঢ় আশা প্রদান করার মাধ্যমে এখনই সাহায্য করতে পারে। প্রতিবেশীর প্রতি প্রেম একজন অগ্রগামীকে অন্যদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করতে উদারভাবে নিজের সময় ও শক্তি দেওয়ার জন্য পরিচালিত করে। (মথি ২২:৩৯; ১ থিষলনীকীয় ২:৮) ফল স্বরূপ, তার বিশ্বাস শক্তিশালী হয়, তিনি ঈশ্বরের আরও নিকটবর্তী হন এবং তিনি অনেক সুখী হন।—প্রেরিত ২০:৩৫.

  • একজন অগ্রগামী বলতে কী বোঝায়, সেটাকে আপনি কীভাবে বর্ণনা করবেন?

  • কোন বিষয়টা কাউকে কাউকে পূর্ণসময়ের অগ্রগামীর কাজ করতে পরিচালিত করে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার