ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ২৫ পৃষ্ঠা ২৯
  • বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা যিশুর বিষয়ে লিখেছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • যিহোবার বাক্য জীবন্ত যোহন ও যিহূদার লেখা চিঠির প্রধান বিষয়গুলো
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘বিশ্বাসের পক্ষে প্রাণপণ লড়াই কর’!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আসুন আমাদের মহামূল্যবান বিশ্বাসকে ধরে রাখি!
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ২৫ পৃষ্ঠা ২৯
একজন বাইবেল লেখক একটা চিঠি লিখছেন

খণ্ড ২৫

বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ

যাকোব, পিতর, যোহন এবং যিহূদা সহবিশ্বাসীদের উৎসাহিত করার জন্য চিঠি লেখেন

যাকোব ও যিহূদা ছিল যিশুর সৎভাই। আর পিতর ও যোহন ছিল যিশুর ১২ জন প্রেরিতের মধ্যে দুজন। সেই চার জন ব্যক্তি মোট সাতটি চিঠি লিখেছিল, যেগুলো খ্রিস্টান গ্রিক শাস্ত্র-এ পাওয়া যায়। প্রত্যেকটি চিঠি এর লেখকের নামে রয়েছে। এই চিঠিগুলোতে প্রাপ্ত অনুপ্রাণিত উপদেশ খ্রিস্টানদের যিহোবার প্রতি নীতিনিষ্ঠা বজায় রাখতে এবং ঈশ্বরের রাজ্যের প্রতি দৃষ্টি রাখতে সাহায্য করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

বিশ্বাস প্রকাশ করুন। শুধুমাত্র বিশ্বাস আছে বলে দাবি করাই যথেষ্ট নয়। প্রকৃত বিশ্বাস কাজ করতে পরিচালিত করে। “বাস্তবিক,” যাকোব লেখেন, ‘কর্ম্মবিহীন বিশ্বাস মৃত।’ (যাকোব ২:২৬) পরীক্ষার মুখোমুখি হলে বিশ্বাস সহকারে কাজ করা ধৈর্য গড়ে তোলে। সফল হওয়ার জন্য একজন খ্রিস্টানকে ঈশ্বরের কাছে প্রজ্ঞা চাইতে হবে, এই দৃঢ়প্রত্যয় রেখে যে, ঈশ্বর তাকে তা দেবেন। ধৈর্য ঈশ্বরের অনুমোদন লাভ করার দিকে পরিচালিত করে। (যাকোব ১:২-৬, ১২) একজন উপাসক যদি বিশ্বাস সহকারে নীতিনিষ্ঠা বজায় রাখেন, তাহলে যিহোবা ঈশ্বর সাড়া দেবেন। “ঈশ্বরের নিকটবর্ত্তী হও,” যাকোব বলেন, “তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।”—যাকোব ৪:৮.

একজন খ্রিস্টানের বিশ্বাস যথেষ্ট দৃঢ় হতে হবে, যাতে তা তাকে বিভিন্ন প্রলোভন ও অনৈতিক প্রভাব প্রতিরোধ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। বিরাজমান অনৈতিক পরিবেশ যিহূদাকে তার সহবিশ্বাসীদের “বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে” জোরালো পরামর্শ দেওয়ার জন্য বাধ্য করেছিল।—যিহূদা ৩.

শুদ্ধ আচরণ বজায় রাখুন। যিহোবা আশা করেন যেন তাঁর উপাসকরা পবিত্র অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শুদ্ধ হয়। পিতর লেখেন: “সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও; কেননা লেখা আছে, ‘তোমরা পবিত্র হইবে, কারণ আমি [সদাপ্রভু] পবিত্র।’” (১ পিতর ১:১৫, ১৬) খ্রিস্টানদের জন্য অনুকরণীয় এক উদাহরণ রয়েছে। “খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন,” পিতর বলেন, “এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর।” (১ পিতর ২:২১) যদিও ঈশ্বরের মানগুলো ধরে রাখার কারণে খ্রিস্টানদের হয়তো দুঃখভোগ করতে হয় কিন্তু তারা “সৎসংবেদ” বা উত্তম বিবেক বজায় রাখে। (১ পিতর ৩:১৫-১৭) পিতর খ্রিস্টানদের ঈশ্বরের বিচার দিনের এবং যার মধ্যে “ধার্ম্মিকতা বসতি করে” এমন প্রতিজ্ঞাত নতুন জগতের অপেক্ষা করার সময়, ঈশ্বরীয় ভক্তিকে প্রতিফলিত করে এমন পবিত্র আচারব্যবহারে উপচে পড়তে জোরালো পরামর্শ দেন।—২ পিতর ৩:১১-১৩.

“ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।”—যাকোব ৪:৮

প্রেম প্রদর্শন করুন। “ঈশ্বর প্রেম,” যোহন লেখেন। প্রেরিত দেখান যে, ঈশ্বর “আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত” হিসেবে যিশুকে প্রেরণ করার মাধ্যমে তাঁর মহৎ প্রেম প্রদর্শন করেছেন। খ্রিস্টানদের কীভাবে সাড়া দেওয়া উচিত? যোহন ব্যাখ্যা করেন: “প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।” (১ যোহন ৪:৮-১১) এই ধরনের প্রেম দেখানোর একটা উপায় হচ্ছে সহবিশ্বাসীদের সাদরে গ্রহণ করে নেওয়া।—৩ যোহন ৫-৮.

তবে, কীভাবে যিহোবার উপাসকরা তাঁর প্রতি তাদের প্রেম প্রদর্শন করতে পারে? যোহন উত্তর দেন: “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।” (১ যোহন ৫:৩; ২ যোহন ৬) তাই যারা ঈশ্বরের বাধ্য থাকে, তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, ঈশ্বর সবসময় তাদের ভালোবাসবেন, যিনি তাদেরকে ‘অনন্ত জীবন’ দেওয়ার প্রতিজ্ঞা করেন।—যিহূদা ২১.

—যাকোব; ১ ও ২ পিতর; ১, ২, ও ৩ যোহন; যিহূদা বইয়ের ওপর ভিত্তি করে।

  • কীভাবে একজন খ্রিস্টান বিশ্বাস প্রকাশ করতে পারেন?

  • ঈশ্বর তাঁর উপাসকদের কাছ থেকে কোন ধরনের আচরণ আশা করেন?

  • কীভাবে একজন ব্যক্তি প্রদর্শন করেন যে, তিনি সত্যিই ঈশ্বরকে ভালোবাসেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার