ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ২৪ পৃষ্ঠা ২৭-২৮
  • পৌল মণ্ডলীগুলোর উদ্দেশে চিঠি লেখেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পৌল মণ্ডলীগুলোর উদ্দেশে চিঠি লেখেন
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • তীমথিয়—‘বিশ্বাস সম্বন্ধে যথার্থ বৎস’
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পৌল রোমে
    আমার বাইবেলের গল্পের বই
  • যাঁর সম্বন্ধে সমস্ত ভাববাদী সাক্ষ্য দিয়েছিল
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ২৪ পৃষ্ঠা ২৭-২৮
গৃহবন্দি থাকার সময়, পৌল তার চিঠির বিষয়বস্তু বলছেন

খণ্ড ২৪

পৌল মণ্ডলীগুলোর উদ্দেশে চিঠি লেখেন

পৌলের চিঠিগুলো খ্রিস্টীয় সংগঠনকে শক্তিশালী করে

ঈশ্বরের উদ্দেশ্যের পরিপূর্ণতায় নবপ্রতিষ্ঠিত খ্রিস্টীয় মণ্ডলীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু, প্রথম শতাব্দীর খ্রিস্টানরা খুব শীঘ্র আক্রমণের শিকার হয়েছিল। মণ্ডলীর বাইরে থেকে আসা তাড়নার ও মণ্ডলীর ভিতরে আরও সূক্ষ্ম বিপদগুলোর মুখোমুখি হলে তারা কি ঈশ্বরের প্রতি তাদের নীতিনিষ্ঠা বজায় রাখবে? খ্রিস্টান গ্রিক শাস্ত্রে ২১টি চিঠি রয়েছে, যেগুলো প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ প্রদান করে।

এই চিঠিগুলোর মধ্যে চোদ্দোটি—রোমীয় থেকে ইব্রীয় পর্যন্ত—প্রেরিত পৌল লিখেছিলেন। এইসমস্ত চিঠির নামকরণ করা হয়েছে তাদের নামে, যাদের উদ্দেশে সেগুলো লেখা হয়েছিল—তা সেটা ব্যক্তি বিশেষের উদ্দেশে হোক অথবা কোনো নির্দিষ্ট মণ্ডলীর সদস্যদের উদ্দেশে হোক। পৌলের চিঠিগুলোতে যে-বিষয়গুলো রয়েছে, সেগুলোর কয়েকটা বিবেচনা করুন।

নৈতিকতা ও আচরণ সম্বন্ধে উপদেশ। যারা বেশ্যাগমন, পারদারিকতা ও অন্যান্য গুরুতর পাপ করে, তারা “ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।” (গালাতীয় ৫:১৯-২১; ১ করিন্থীয় ৬:৯-১১) যে-জাতিরই হোক না কেন, ঈশ্বরের উপাসকদের একতাবদ্ধ হতে হবে। (রোমীয় ২:১১; ইফিষীয় ৪:১-৬) সহবিশ্বাসীদের প্রয়োজনের সময়ে সাহায্য করার জন্য তাদের নিজেদেরকে আনন্দপূর্বক বিলিয়ে দেওয়া উচিত। (২ করিন্থীয় ৯:৭) “অবিরত প্রার্থনা কর,” পৌল বলেন। বস্তুতপক্ষে, উপাসকদেরকে যিহোবার কাছে প্রার্থনায় তাদের হৃদয় উজার করে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। (১ থিষলনীকীয় ৫:১৭; ২ থিষলনীকীয় ৩:১; ফিলিপীয় ৪:৬, ৭) তাদের প্রার্থনা যাতে ঈশ্বর শোনেন, সেইজন্য তাদের অবশ্যই বিশ্বাস সহকারে তা করতে হবে।—ইব্রীয় ১১:৬.

কোন বিষয়টা পরিবারগুলোকে উন্নতি লাভ করতে সাহায্য করবে? স্বামীদের উচিত স্ত্রীদেরকে নিজ দেহের মতো প্রেম করা। স্ত্রীদের তাদের স্বামীদের প্রতি “ভয়, [“শ্রদ্ধা,” বাংলা ইজি-টু-রিড ভারসন]” থাকা উচিত। সন্তানদের তাদের বাবা-মার বাধ্য থাকা উচিত কারণ তা ঈশ্বরকে খুশি করে। বাবা-মাদের প্রেমপূর্ণভাবে, ঈশ্বরীয় নীতিগুলো ব্যবহার করে তাদের সন্তানদেরকে নির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে।—ইফিষীয় ৫:২২–৬:৪; কলসীয় ৩:১৮-২১.

পৌল যে-স্থানগুলো থেকে চিঠি লিখেছিলেন, সেই স্থানগুলোর মানচিত্র

ঈশ্বরের উদ্দেশ্য আরও স্পষ্ট করা হয়। মোশির ব্যবস্থার অনেক বিষয় খ্রিস্টের আগমনের আগে পর্যন্ত ইস্রায়েলীয়দের সুরক্ষা করেছিল ও নির্দেশনা দিয়েছিল। (গালাতীয় ৩:২৪) কিন্তু, ঈশ্বরকে উপাসনা করার জন্য খ্রিস্টানদের সেই ব্যবস্থা পালন করার প্রয়োজন নেই। ইব্রীয়দের—যিহুদি পটভূমির খ্রিস্টানদের—উদ্দেশে চিঠি লেখার সময়ে পৌল ব্যবস্থার অর্থ এবং ঈশ্বরের উদ্দেশ্য কীভাবে খ্রিস্টে পরিপূর্ণ হয়েছে, সেই বিষয় আরও স্পষ্ট করেছেন। পৌল ব্যাখ্যা করেছিলেন যে, সেই ব্যবস্থার অধীন অনেক বিষয়ের ভবিষ্যদ্‌বাণীমূলক গুরুত্ব ছিল। উদাহরণস্বরূপ, পশু বলিদান করা যিশুর বলিদানমূলক মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল, যা পাপের প্রকৃত ক্ষমা প্রদান করবে। (ইব্রীয় ১০:১-৪) যিশুর মৃত্যুর মাধ্যমে ঈশ্বর সেই ব্যবস্থা চুক্তিকে বাতিল করেছিলেন কারণ সেটির আর প্রয়োজন ছিল না।—কলসীয় ২:১৩-১৭; ইব্রীয় ৮:১৩.

একটা প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলীর কাছে যখন পৌলের চিঠি পড়া হচ্ছে, তখন তারা সেটা মনোযোগ দিয়ে শুনছে

মণ্ডলীর উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা সম্বন্ধে নির্দেশনা। যে-পুরুষরা মণ্ডলীতে দায়িত্বগুলো পরিচালনা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই উচ্চ নৈতিক মান বজায় রাখতে ও আধ্যাত্মিক যোগ্যতাগুলো পূরণ করতে হবে। (১ তীমথিয় ৩:১-১০, ১২, ১৩; তীত ১:৫-৯) যিহোবা ঈশ্বরের উপাসকদের একে অন্যকে উৎসাহিত করার জন্য সহবিশ্বাসীদের সঙ্গে নিয়মিতভাবে একত্রিত হওয়া উচিত। (ইব্রীয় ১০:২৪, ২৫) উপাসনার জন্য যে-সভাগুলো করা হয়, সেগুলো গঠনমূলক ও শিক্ষণীয় হওয়া উচিত।—১ করিন্থীয় ১৪:২৬, ৩১.

তীমথিয়ের উদ্দেশে লেখা তার দুটো চিঠির মধ্যে দ্বিতীয়টি লেখার সময় পৌল রোমে ফিরে গিয়েছিলেন; তিনি কারারুদ্ধ হয়েছিলেন, বিচারের জন্য অপেক্ষা করছিলেন। শুধুমাত্র সাহসী কয়েক জন তার সঙ্গে দেখা করার ঝুঁকি নিয়েছিল। পৌল জানতেন যে, তার হাতে অল্প সময় রয়েছে। “আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি,” তিনি বলেছিলেন। “নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।” (২ তীমথিয় ৪:৭) সম্ভবত এর অল্প সময় পরেই পৌলকে তার বিশ্বাসের কারণে হত্যা করা হয়েছিল। কিন্তু, প্রেরিতের সেই চিঠিগুলো এখন পর্যন্ত ঈশ্বরের সত্য উপাসকদের নির্দেশনা প্রদান করে।

—রোমীয়; ১ ও ২ করিন্থীয়; গালাতীয়; ইফিষীয়; ফিলিপীয়; কলসীয়; ১ ও ২ থিষলনীকীয়; ১ ও ২ তীমথিয়; তীত; ফিলীমন; ইব্রীয় বইয়ের ওপর ভিত্তি করে।

  • পৌলের চিঠিগুলোতে নৈতিকতা ও আচরণ সম্বন্ধে কোন উপদেশ রয়েছে?

  • কীভাবে পৌল খ্রিস্টে ঈশ্বরের উদ্দেশ্য পরিপূর্ণ হওয়ার বিষয়টা আরও স্পষ্ট করেছিলেন?

  • মণ্ডলীর উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে পৌল কোন নির্দেশনা প্রদান করেছেন?

প্রতিজ্ঞাত বংশ কে?

আদম ও হবা পাপ করার পর, ঈশ্বর রূপক ভাষা ব্যবহার করেছিলেন, যখন তিনি সর্পকে এই কথা বলেছিলেন: “আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।” (আদিপুস্তক ৩:১৫) শাস্ত্র দিয়াবলকে “পুরাতন সর্প” হিসেবে শনাক্ত করে। (প্রকাশিত বাক্য ১২:৯) ঈশ্বরের প্রতিজ্ঞাত বংশ বা উদ্ধারকর্তার পরিচয় এক নিগূঢ়তত্ত্ব ছিল, যা শত শত বছর ধরে বাইবেলে ধীরে ধীরে প্রকাশ করা হয়েছে।

আদম ও হবা পাপ করার প্রায় ২,০০০ বছর পর, যিহোবা ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রতিজ্ঞাত বংশ অব্রাহামের বংশধারার মাধ্যমে আসবে। (আদিপুস্তক ২২:১৭, ১৮) শত শত বছর পর, প্রেরিত পৌল প্রকাশ করেছিলেন যে, বংশের মুখ্য অংশ হলেন মশীহ অর্থাৎ যিশু খ্রিস্ট। (গালাতীয় ৩:১৬) আদিপুস্তক ৩:১৫ পদের সঙ্গে মিল রেখে রূপকভাবে যিশুর “পাদমূল” চূর্ণ করা হয়েছিল, যখন তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু, ঈশ্বর যিশুকে পুনরুত্থিত করেছিলেন, যাঁকে ‘আত্মায় জীবিত করা হইয়াছিল।’—১ পিতর ৩:১৮.

এ ছাড়া, ঈশ্বরের উদ্দেশ্য ছিল যে, ১,৪৪,০০০ জন মানুষ সেই বংশের গৌণ অংশ হবে। (গালাতীয় ৩:২৯; প্রকাশিত বাক্য ১৪:১) তারা স্বর্গীয় রাজ্যে খ্রিস্টের সহদায়াদ হিসেবে আত্মিক জীবনে পুনরুত্থিত হয়।—রোমীয় ৮:১৬, ১৭.

স্বর্গে একজন পরাক্রমী রাজা হিসেবে যিশু শীঘ্র দিয়াবল ও তার বংশকে—শয়তানকে অনুসরণ করে এমন দুষ্ট মানুষদের ও মন্দদূতদের—ধ্বংস করবেন। (যোহন ৮:৪৪; ইফিষীয় ৬:১২) যিশুর শাসন সমস্ত বাধ্য মানবজাতির জন্য শান্তি ও আনন্দ নিয়ে আসবে। তাই তিনি অবশেষে সর্পের “মস্তক” চূর্ণ করবেন, তাকে অস্তিত্বহীন করবেন।—ইব্রীয় ২:১৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার