ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gf পাঠ ১ পৃষ্ঠা ৩
  • ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন
  • আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি কিভাবে আমার বন্ধুর দ্বারা বাধাপ্রাপ্ত হওয়াকে এড়াতে পারি?
    ১৯৯৮ সচেতন থাক!
  • যিহোবার বন্ধুত্ব লাভ করা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
gf পাঠ ১ পৃষ্ঠা ৩

পাঠ ১

ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন

ঈশ্বর চান আপনি তাঁর বন্ধু হোন। আপনি কি কখনও স্বপ্নেও ভেবেছেন যে আপনি এই বিশ্বের সবচেয়ে মহান ব্যক্তির বন্ধু হতে পারেন? কিন্তু অব্রাহাম নামে প্রাচীনকালের একজন লোককে ঈশ্বরের বন্ধু বলা হয়েছিল। (যাকোব ২:২৩) বাইবেলে আরও অনেকের কথা বলা আছে যারা ঈশ্বরের বন্ধু হয়েছিলেন আর অনেক অনেক আশীর্বাদ পেয়েছিলেন। আজকেও পৃথিবীর সমস্ত জায়গা থেকে অনেক লোকেরা ঈশ্বরের বন্ধু হয়েছেন। তাই আপনিও ঈশ্বরের বন্ধু হতে পারেন।

মানুষের চেয়ে ঈশ্বরের বন্ধু হওয়া হাজার গুণ ভাল। ঈশ্বর তাঁর ভাল বন্ধুদের কখনোই দুঃখ দেন না। (গীতসংহিতা ১৮:২৫) টাকাপয়সা, ধনদৌলতের চেয়ে ঈশ্বরের বন্ধু হতে পারা হাজার গুণ ভাল। কারণ একজন ধনী লোক যখন মারা যান তখন তার সমস্ত টাকাপয়সা অন্যের হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের বন্ধু তাদের এমন ধন আছে, যা কেউই কেড়ে নিতে পারবে না।—মথি ৬:১৯.

কিছু লোকেরা হয়তো আপনাকে বাধা দেবে যাতে আপনি ঈশ্বরকে জানতে না পারেন। আপনার বন্ধু ও পরিবারের লোকেরাই হয়তো আপনাকে বাধা দেবে। (মথি ১০:৩৬, ৩৭) আপনি ঈশ্বরের বিষয়ে শিখছেন বলে অন্যরা যদি আপনাকে ঠাট্টা করে বা ভয় দেখায়, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, ‘কাকে আমি খুশি করতে চাই—মানুষকে না ঈশ্বরকে?’ এবার একটু ভেবে দেখুন, আপনাকে যদি কেউ খাওয়া বন্ধ করে দিতে বলে, তাহলে কি আপনি তাই-ই করবেন? অবশ্যই না! কারণ বেঁচে থাকার জন্য আপনার খাবার দরকার। আর ঈশ্বর আপনাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারেন! তাই কী করে ঈশ্বরের বন্ধু হওয়া যায়, তা জানার পথে কেউই যেন আপনাকে বাধা দিতে না পারে।—যোহন ১৭:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার