ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • dg ভাগ ৪ পৃষ্ঠা ৯-১০
  • ঈশ্বর তাঁর উদ্দেশ্যসকল সম্বন্ধে আমাদের জানান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর তাঁর উদ্দেশ্যসকল সম্বন্ধে আমাদের জানান
  • ঈশ্বর কি প্রতই আমাদের জন্য চিন্তা করেন?
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উত্তরগুলি কোথায় আছে?
  • ঈশ্বরের উপহার
  • সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞার এক অনুপম উৎস
    জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?
  • যে-সত্য শিক্ষাগুলো ঈশ্বরকে খুশি করে
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল—একটি অদ্বিতীয় পুস্তক
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে বই ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রকাশ করে
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
ঈশ্বর কি প্রতই আমাদের জন্য চিন্তা করেন?
dg ভাগ ৪ পৃষ্ঠা ৯-১০

অংশ ৪

ঈশ্বর তাঁর উদ্দেশ্যসকল সম্বন্ধে আমাদের জানান

এক প্রেমময় ঈশ্বর নিশ্চয় তাঁর উদ্দেশ্যগুলি আন্তরিক ব্যক্তিদের কাছে প্রকাশ করেন যারা তাঁকে অন্বেষণ করে। তিনি অবশ্যই জিজ্ঞাসু মনুষ্যদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, যেমন কেন তিনি দুঃখকষ্ট ভোগ করতে দিয়েছেন?

২ বাইবেল বলে: “তুমি যদি [ঈশ্বরের] অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন।” “ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন।” “নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না।”—১ বংশাবলি ২৮:৯; দানিয়েল ২:২৮; আমোষ ৩:৭.

উত্তরগুলি কোথায় আছে?

৩ কেন তিনি দুঃখকষ্ট ভোগ করতে দিয়েছেন এবং তিনি এই সম্পর্কে কি করবেন, এই প্রকৃতির প্রশ্নের উত্তর আমাদের উপকারার্থে তাঁর অনুপ্রাণিত এক বিবরণে পাওয়া যায়। সেই বিবরণটি হল তাঁর বাক্য, পবিত্র বাইবেল। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত হয়।”—২ তীমথিয় ৩:১৬, ১৭.

৪ বাইবেল প্রকৃতপক্ষে এক অনুপম পুস্তক। এতে আছে মানব ইতিহাসের সবথেকে সঠিক বিবরণ ও এমনকি মানব সৃষ্টির আরও পূর্বের বিষয় সম্বন্ধেও এটি জানায়। এটি আধুনিকও বটে, কারণ এর ভবিষ্যদ্বাণীগুলি আমাদের দিনের ঘটনাগুলি এবং এমনকি নিকট ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কযুক্ত।

৫ ঐতিহাসিক নির্ভুলতা সম্পর্কে অন্য কোন বই এত কৃতিত্ব পায়নি। যেমন, প্রাচীন গ্রীক ও ল্যাটিন লেখকগণের পাণ্ডুলিপি মাত্র অল্পসংখ্যকই পাওয়া যায়। কিন্তু বাইবেলের বহু পাণ্ডুলিপি পাওয়া যায়, কিছু আংশিক ও কিছু সম্পূর্ণ: প্রায় ৬,০০০ ইব্রীয় শাস্ত্রগুলি (“পুরাতন নিয়ম”-এর ৩৯টি বইগুলি) এবং ১৩,০০০ খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রগুলি (“নূতন নিয়ম”-এর ২৭টি বইগুলি)।

৬ সর্বশক্তিমান ঈশ্বর যিনি বাইবেল অনুপ্রাণিত করেন তিনি এটি নিশ্চিত করেন যেন এর মূল গ্রন্থসংক্রান্ত অখন্ডতা পান্ডুলিপিতে বজায় থাকে। তাই, আজকের বাইবেল আর অনুপ্রাণিত প্রথম রচনাগুলি মূলতঃ একই। এই বিষয়টি উপলব্ধি করতে আর একটি বিষয় যা আমাদের সাহায্য করে তা হল খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রের, আদি রচনার প্রায় একশ বছরের মধ্যে লিখিত পাওয়া কিছু পাণ্ডুলিপি। প্রাচীন জাগতিক লেখকদের কিছু পাণ্ডুলিপি যা এখনও অস্তিত্বে আছে তার অধিকাংশই মূল লেখকদের সময়ের বেশ কিছু শতাব্দী পরেই লেখা হয়েছিল।

ঈশ্বরের উপহার

৭ বাইবেল হল ইতিহাসে সবথেকে ব্যাপকরূপে বিতরিত পুস্তক। প্রায় তিনশ কোটি কপি ছাপানো হয়েছে। অন্য কোন বই এই সংখ্যার নিকটবর্তী আসে না। বাইবেল অথবা বাইবেলের অংশগুলি প্রায় ২,০০০ ভাষায় অনুবাদ করা হয়েছে। তাই গণনা করা হয় যে আমাদের গ্রহের জনসংখ্যার ৯৮ শতাংশের বাইবেল ব্যবহারের সুযোগ আছে।

৮ যে পুস্তক ঈশ্বরের কাছ থেকে বলে দাবী করে ও যার প্রত্যক্ষ ও অভ্যন্তরীণ সমস্ত প্রামাণিকত্ব আছে সেটি নিশ্চয় আমাদের পরীক্ষার যোগ্য।a এই পুস্তকটি জীবনের উদ্দেশ্য, জগৎ পরিস্থিতি কেন এই রকম এবং ভবিষ্যতে কি হবে, সেই সম্বন্ধে ব্যাখ্যা করে। অন্য কোন বই তা করতে পারে না।

৯ হ্যাঁ, বাইবেল হল মানব পরিবারের সঙ্গে ঈশ্বরের যোগাযোগ ব্যবস্থা। তাঁর কার্যকারী শক্তি বা আত্মা দ্বারা তিনি পুস্তকটি লেখা পরিচালনা করেন, যা প্রায় ৪০ জন মানুষ লিপিবদ্ধ করেন। এইভাবে ঈশ্বর তাঁর বাক্য, পবিত্র বাইবেলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। প্রেরিত পৌল লেখেন: “আমাদের কাছে ঈশ্বরের বার্ত্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে; তাহা ঈশ্বরের বাক্যই বটে।”—১ থিষলনীকীয় ২:১৩.

১০ যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি এব্রাহ্যাম লিঙ্কন বাইবেল সম্বন্ধে বলেন “মানুষকে দেওয়া ঈশ্বরের উপহারের মধ্যে সর্বোত্তম উপহার . . . এটি না থাকলে আমরা ঠিক ও ভুল জানতে পারতাম না।” দুঃখকষ্ট কিভাবে শুরু হল, ঈশ্বর কেন তা থাকতে দিলেন এবং এই সম্পর্কে তিনি কী করবেন, সেই বিষয়ে এখন এই সর্বোৎকৃষ্ট উপহার আমাদের কী বলে?

[পাদটীকাগুলো]

a বাইবেলের প্রামাণিকত্বের বিশদ বিবরণের জন্য দেখুন, দ্যা বাইবেল—গডস্‌ ওয়ার্ড অর ম্যানস্‌? নামক বইটি, ১৯৮৯ সালে ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউইয়র্ক, আই এন সি দ্বারা প্রকাশিত।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১, ২. যারা আন্তরিকরূপে অনুসন্ধান করেন তাদের যে ঈশ্বর উত্তর দেন তা আমরা কিভাবে জানতে পারি?

৩. ঈশ্বর কেন দুঃখকষ্ট থাকতে অনুমতি দিয়েছেন তার উত্তর আমরা কোথায় পেতে পারি?

৪, ৫. কী বাইবেলকে এক অনুপম পুস্তকে পরিণত করে?

৬. ঈশ্বর যখন অনুপ্রাণিত করেছিলেন সেই সময় থেকে এখন পর্যন্ত বাইবেল মূলতঃ একই রয়েছে সেই সম্পর্কে কেন আমরা নিশ্চিত থাকতে পারি?

৭. বাইবেলের বিতরণ কত ব্যাপক?

৮-১০. বাইবেল কেন আমাদের পরীক্ষার যোগ্য তার কতগুলি কারণ কী?

[১০ পৃষ্ঠার চিত্র]

বাইবেল, ঈশ্বরের অনুপ্রাণিত, মানব পরিবারের সাথে তাঁর যোগাযোগ ব্যবস্থা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার