ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g21 নং ১ পৃষ্ঠা ১০-১১
  • কেন আমরা দুঃখকষ্ট ভোগ করি, বৃদ্ধ হই এবং মারা যাই?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন আমরা দুঃখকষ্ট ভোগ করি, বৃদ্ধ হই এবং মারা যাই?
  • ২০২১ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের প্রথম পিতা-মাতাই হল আমাদের দুঃখকষ্টের কারণ
  • মন্দদূতেরা আমাদের দুঃখকষ্ট বাড়িয়ে তুলেছে
  • কখনো কখনো আমরাই নিজেদের দুঃখকষ্টের কারণ হই
  • আমরা “শেষকালে” রয়েছি
  • কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • যারা কষ্ট ভোগ করছে তাদের জন্য সান্ত্বনা
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল কী বলে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
আরও দেখুন
২০২১ সজাগ হোন!
g21 নং ১ পৃষ্ঠা ১০-১১
দরিদ্র ব্যক্তিরা নূন্যতম মৌলিক বিষয়গুলো নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে।

কেন আমরা দুঃখকষ্ট ভোগ করি, বৃদ্ধ হই এবং মারা যাই?

আমাদের সৃষ্টিকর্তা চান না যেন আমরা দুঃখকষ্ট ভোগ করি কারণ আমরা তাঁর সন্তান। তা সত্ত্বেও, আমাদের চারপাশে অনেক দুঃখকষ্ট রয়েছে। কেন এগুলো রয়েছে?

আমাদের প্রথম পিতা-মাতাই হল আমাদের দুঃখকষ্টের কারণ

“এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।”—রোমীয় ৫:১২.

ঈশ্বর আমাদের প্রথম পিতা-মাতা আদম ও হবাকে নিখুঁত মস্তিষ্ক ও দেহ দিয়ে সৃষ্টি করেছেন। তিনি তাদেরকে পৃথিবীতে এক পরমদেশতুল্য জায়গায় রেখেছিলেন, যেটার নাম ছিল এদন বাগান। তিনি তাদের বলেছিলেন, তারা সেই বাগানের শুধু একটা গাছ বাদ দিয়ে সমস্ত গাছের ফল খেতে পারেন। কিন্তু, আদম ও হবা সেই গাছেরই ফল খাওয়া বেছে নিয়েছিলেন আর এভাবে পাপ করেছিলেন। (আদিপুস্তক ২:১৫-১৭; ৩:১-১৯) তারা অবাধ্য হওয়ার পর ঈশ্বর তাদেরকে সেই বাগান থেকে বের করে দিয়েছিলেন আর তাদের জীবন কঠিন হয়ে উঠেছিল। কিছু সময় পর, তাদের সন্তান জন্মেছিল আর তাদের জীবনও কঠিন হয়ে উঠেছিল। তারা সবাই বৃদ্ধ হয়েছিল এবং মারা গিয়েছিল। (আদিপুস্তক ৩:২৩; ৫:৫) আর যেহেতু আমরা সেই একই পরিবার থেকে এসেছি, তাই আমরা সবাই অসুস্থ হই, বৃদ্ধ হই এবং মারা যাই।

মন্দদূতেরা আমাদের দুঃখকষ্ট বাড়িয়ে তুলেছে

“সমস্ত জগৎ সেই দুষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণের অধীনে রয়েছে।”—১ যোহন ৫:১৯, পাদটীকা।

সেই ‘দুষ্ট ব্যক্তিকে’ শয়তান বলা হয়। সে এক অদৃশ্য প্রাণী আর সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। (যোহন ৮:৪৪; প্রকাশিত বাক্য ১২:৯) পরে, অন্য অদৃশ্য প্রাণীরা তা-ই করেছিল এবং শয়তানকে অনুসরণ করেছিল। তাদের মন্দদূত বলা হয়। এই মন্দদূতেরা তাদের শক্তির মাধ্যমে লোকদের প্রতারিত করে সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তারা অনেক ব্যক্তিকে মন্দ কাজ করার জন্য প্রলোভিত করে। (গীতসংহিতা ১০৬:৩৫-৩৮; ১ তীমথিয় ৪:১) শয়তান ও মন্দদূতেরা লোকদের কষ্ট ভোগ করতে দেখে আনন্দিত হয়।

কখনো কখনো আমরাই নিজেদের দুঃখকষ্টের কারণ হই

“একজন ব্যক্তি যা বুনবে, তা-ই কাটবে।”—গালাতীয় ৬:৭.

উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপের জন্য এবং আমাদের চারপাশে শয়তানের প্রভাব থাকায় আমরা সবাই দুঃখকষ্ট ভোগ করে থাকি। কিন্তু, কখনো কখনো লোকেরা নিজেরাই নিজেদের দুঃখকষ্ট ডেকে নিয়ে আসে। কীভাবে? তারা যখন খারাপ কাজ করে অথবা ভুল সিদ্ধান্ত নেয়, তখন প্রায়ই তারা খারাপ পরিণতি ভোগ করে। অন্য দিকে, তারা যখন ভালো কাজ করে, তখন তাদের জন্য সেটা ভালো ফল নিয়ে আসে। উদাহরণ স্বরূপ, একজন ব্যক্তি যিনি পরিবারে স্বামী ও বাবার ভূমিকা পালন করেন আর যিনি সৎভাবে কাজ করেন, কঠোর পরিশ্রম করেন এবং পরিবারকে ভালোবাসেন, তিনি উত্তম ফল লাভ করেন এবং পরিবারে সুখ নিয়ে আসেন। কিন্তু, তিনি যদি জুয়া খেলেন, অতিরিক্ত মদ খান অথবা অলস হয়ে পড়েন, তা হলে তিনি নিজেকে এবং তার পরিবারকে দারিদ্রতার দিকে ঠেলে দেন। তাই, সৃষ্টিকর্তার পরামর্শে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তিনি চান যেন আমরা উত্তম ফলাফল এবং “পরম শান্তি” লাভ করি।—গীতসংহিতা ১১৯:১৬৫.

আমরা “শেষকালে” রয়েছি

“শেষকালে . . . লোকেরা নিজেদের ভালোবাসবে, টাকাপয়সাকে ভালোবাসবে, . . . বাবা-মায়ের অবাধ্য হবে, . . . সংযমের অভাব দেখাবে, হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে।”—২ তীমথিয় ৩:১-৫.

বর্তমানে লোকেরা এই শাস্ত্রপদে বলা কথাগুলোর মতোই আচরণ করে থাকে। আর এটাই প্রমাণ দেয় যে, আমরা বর্তমান জগতের “শেষকালে” রয়েছি। এ ছাড়া, শাস্ত্র ভবিষ্যদ্‌বাণী করে যে, আমাদের দিনে যুদ্ধ, খাদ্যের অভাব, বড়ো বড়ো ভূমিকম্প এবং বিভিন্ন রোগ দেখা দেবে। (মথি ২৪:৩, ৭, ৮; লূক ২১:১০, ১১) এই বিষয়গুলো দুঃখকষ্ট ও মৃত্যু ডেকে নিয়ে আসে।

আমি মনের শান্তি লাভ করেছি

“১৯ বছর বয়সে আমার প্যারালিসিস হয় আর আমাকে বলা হয়েছিল যে, আমি আগের জন্মে কিছু খারাপ কাজ করেছিলাম বলে এটা হয়েছে। এটা জেনে আমি মানসিক ও আবেগগতভাবে ভেঙে পড়েছিলাম। আমাকে শেখানো হয়েছিল যে, ঈশ্বরই হলেন মানবজাতির দুঃখকষ্টের কারণ। আমি এইরকম একজন নিষ্ঠুর ঈশ্বরকে ভালোবাসতে পারিনি। তারপর, আমি বাইবেল অধ্যয়ন করে জানতে পেরেছিলাম যে, সৃষ্টিকর্তা আমাদের জন্য চিন্তা করেন আর এক মন্দদূত অর্থাৎ শয়তানই হল মানবজাতির দুঃখকষ্টের মূল কারণ। আমি এও শিখেছিলাম যে, ঈশ্বর শীঘ্রই শয়তানকে ধ্বংস করবেন আর শয়তানের করা সমস্ত ক্ষতি পূরণ করে দেবেন। আমি এই চমৎকার ঈশ্বরকে ভীষণভাবে ভালোবাসতে শুরু করি আর আমি মনের শান্তি লাভ করি।”—সঞ্জয়।

সঞ্জয়।

আরও জানুন:

দুঃখকষ্ট এবং কীভাবে সেটার সঙ্গে মোকাবিলা করা যায়, সেই বিষয়ে আরও সাহায্যকারী তথ্য পাওয়ার জন্য jw.org ওয়েবসাইটে যান আর বাইবেলের শিক্ষা > বাইবেলের প্রশ্নের উত্তর > দুঃখকষ্ট-এর অধীনে দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার