ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৮ নং ২ পৃষ্ঠা ৫
  • ২ সম্মিলিত প্রচেষ্টা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২ সম্মিলিত প্রচেষ্টা
  • ২০১৮ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এটার অর্থ
  • যে-কারণে এটা গুরুত্বপূর্ণ
  • আপনি যা করতে পারেন
  • যেভাবে মানিয়ে নেওয়া যায়
    ২০১৫ সচেতন থাক!
  • যখন স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল দেখা দেয়
    পরিবারের জন্য সাহায্য
  • ‘বিবাহ আদরণীয় হউক’
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • কীভাবে দীর্ঘসময়ের দাম্পত্য জীবনে বিবাহবিচ্ছেদ এড়ানো যায়?
    পরিবারের জন্য সাহায্য
আরও দেখুন
২০১৮ সজাগ হোন!
g১৮ নং ২ পৃষ্ঠা ৫
এক দম্পতি প্লেনের ককপিটে পাইলট ও সহযোগী পাইলট হিসেবে কাজ করছে

সম্মিলিত প্রচেষ্টার অর্থ হল, আপনারা দু-জন একই প্লেনের পাইলট ও সহযোগী পাইলট

দম্পতিদের জন্য

২ সম্মিলিত প্রচেষ্টা

এটার অর্থ

একটা বিয়েতে যখন সম্মিলিত প্রচেষ্টা করা হয়, তখন একজন স্বামী ও একজন স্ত্রী, একই প্লেনের পাইলট ও সহযোগী পাইলট হিসেবে কাজ করে। এমনকী কঠিন সমস্যা দেখা দিলেও প্রত্যেক সাথি “আমি” শব্দের পরিবর্তে “আমরা” শব্দটা চিন্তা করে।

বাইবেলের নীতি: “তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ।”—মথি ১৯:৬.

“বিয়ে কোনো একক শিল্পনৈপুণ্য প্রদর্শন করার মতো বিষয় নয়। বিয়েকে সফল করে তোলার জন্য স্বামী-স্ত্রীকে একসঙ্গে কাজ করতে হবে।”—ক্রিস্টোফার।

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ

যে-স্বামী ও স্ত্রী একটা দল হিসেবে কাজ করে না, তারা কোনো দ্বন্দ্ব দেখা দিলে সেটার সমাধানের উপর মনোযোগ না দিয়ে বরং একে অন্যের দোষ খোঁজার চেষ্টা করে। তখন ছোটো ছোটো খুঁত বড়ো বড়ো প্রতিবন্ধক হয়ে ওঠে।

“সম্মিলিত প্রচেষ্টা হল বিয়ের মূল চাবিকাঠি। আমার স্বামী ও আমি যদি দলগতভাবে কাজ না করি, তা হলে আমরা বিবাহসাথি নয় বরং রুমমেট হতাম—এমন দু-জন ব্যক্তি, যারা একই ঘরে থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে দুই মেরুর বাসিন্দা।”—আলিগজেন্দ্রা।

আপনি যা করতে পারেন

নিজেকে পরীক্ষা করুন

  • আমি কি এমনটা মনে করি, আমার রোজগার করা টাকা “শুধুই আমার”?

  • পুরোপুরি প্রশান্তি লাভ করার জন্য আমার কি নিজের সাথির কাছ থেকে দূরে থাকার প্রয়োজন হয়?

  • যদিও আমার সাথি তার আত্মীয়স্বজনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ, কিন্তু আমি কি তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখি?

আপনার সাথির সঙ্গে আলোচনা করুন

  • আমাদের বিয়ের কোন দিকে (দিকগুলোতে) আমরা একটা দল হিসেবে ভালোমতো কাজ করি?

  • কোন দিকে (দিকগুলোতে) আমরা উন্নতি করতে পারি?

  • আমাদের সম্মিলিত প্রচেষ্টার মনোভাবকে উন্নত করার জন্য আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি?

পরামর্শ

  • আপনার সাথিকে একটা টেনিস ম্যাচে আপনার প্রতিপক্ষ বলে মনে করবেন না। এর পরিবর্তে, আপনারা দু-জন একই দলে খেলবেন এবং সমস্যাকে নেটের অন্য দিকে রাখবেন।

  • ‘আমি কীভাবে জয়ী হতে পারি?’ এমনটা চিন্তা করার পরিবর্তে বরং এটা চিন্তা করুন, ‘কীভাবে আমরা দু-জনেই জয়ী হতে পারি?’

“কে ঠিক কে ভুল, তা নিয়ে চিন্তা করা ভুলে যান। বিয়েতে শান্তি ও একতা বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ।”—ইথ্যান।

বাইবেলের নীতি: “প্রত্যেক জন আপনার বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখ।”—ফিলিপীয় ২:৩, ৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার