ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৮ ৭/৮ পৃষ্ঠা ৯
  • নিখুঁত স্বাস্থ্য কি শুধুই একটি স্বপ্ন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিখুঁত স্বাস্থ্য কি শুধুই একটি স্বপ্ন?
  • ১৯৯৮ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অসুস্থতা থেকে মুক্তি
  • যখন অসুস্থতা আর থাকবে না!
    ২০০৭ সচেতন থাক!
  • শীঘ্রিই—সবার জন্য ভাল স্বাস্থ্য!
    ২০০১ সচেতন থাক!
  • প্রত্যেকেই সুস্বাস্থ্য চায়!
    ২০০৭ সচেতন থাক!
  • আপনার বিশ্বাস ও আত্মিক স্বাস্থ্য বজায় রাখুন
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ সচেতন থাক!
g৯৮ ৭/৮ পৃষ্ঠা ৯

নিখুঁত স্বাস্থ্য কি শুধুই একটি স্বপ্ন?

আপনি কি কখনও গুরুতরভাবে অসুস্থ হয়েছেন কিংবা কখনও কি আপনার গুরুতর অস্ত্রোপচার হয়েছে? যদি হয়ে থাকে, সম্ভবত আপনি এখন জীবনকে আরও বেশি উপলব্ধি করেন। কিন্তু আপনার শারীরিক অবস্থা যাই হোক না কেন, আপনি কি বিশ্বাস করেন যে নিখুঁত স্বাস্থ্য উপভোগ করা সম্ভব? ক্যান্সার কিংবা হৃদ্‌রোগের মত দুর্বল করে দেয় এমন রোগগুলির প্রকোপের কারণে এটি হয়ত অবাস্তব বলে মনে হতে পারে। বাস্তবিক পক্ষে, আমরা অধিকাংশেরাই মাঝে মাঝে অসুস্থ হই। তবুও, সম্পূর্ণ সুস্বাস্থ্য কেবলই একটি স্বপ্ন নয়।

চমৎকার স্বাস্থ্য উপভোগ করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছিল, অসুস্থতা এবং মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য নয়। তাই অসুস্থতা ও মৃত্যু রোধ করতে, যিহোবা খ্রীষ্ট যীশুর মুক্তির মূল্যরূপ বলিদানের মাধ্যমে নিখুঁত স্বাস্থ্য ও অনন্ত জীবনের ভিত্তি প্রদান করেছিলেন। “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” (যোহন ৩:১৬) যারা ঈশ্বরের প্রতিজ্ঞাত নতুন জগতে চিরকাল বেঁচে থাকবেন তাদের রুগ্‌ণ স্বাস্থ্য ও বৃদ্ধ বয়সের সঙ্গে আর লড়াই করতে হবে না। তাহলে, রোগগুলির কী হবে?

অসুস্থতা থেকে মুক্তি

যীশু খ্রীষ্ট যেভাবে অসুস্থদের সুস্থ করেছিলেন তা একটি নমুনা প্রদান করে। এইধরনের আরোগ্যগুলি সম্বন্ধে বলা হয়েছিল: “অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা শুচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে।” (মথি ১১:৩-৫) হ্যাঁ, সমস্ত অক্ষম ব্যক্তি যারা যীশুর নিকটবর্তী হন তারা সম্পূর্ণরূপে ‘সুস্থ হয়েছিলেন।’ (মথি ১৪:৩৬) ফলে, “বোবারা কথা কহিতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে, ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য্য জ্ঞান করিল; এবং ইস্রায়েলের ঈশ্বরের গৌরব করিল।”—মথি ১৫:৩১.

প্রকৃতপক্ষে, যদিও আজকে কেউই এইধরনের আরোগ্য দান করতে পারেন না, তবুও আমরা দৃঢ়প্রত্যয়ী হতে পারি যে ঈশ্বরের শাসনাধীনে মানবজাতি সিদ্ধতায় উন্নীত হবে এবং সমস্ত মানসিক ও শারীরিক রোগ থেকে সুস্থ হবে। ঈশ্বরের প্রতিজ্ঞাটি প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদে লিপিবদ্ধ রয়েছে: “দেখ, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস; তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাঁহার প্রজা হইবে; এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”

এমন এক জগৎ সম্বন্ধে কল্পনা করুন, যেখানে কোন ওষুধপ্রস্তুতকারক কারখানা কিংবা হাসপাতাল, অস্ত্রোপচার অথবা চিকিৎসার প্রয়োজন নেই! অধিকন্তু, পুনর্স্থাপিত পরমদেশে, হতাশা ও মানসিক অসুস্থতা অতীতের বিষয় হয়ে যাবে। জীবন প্রকৃত আনন্দের বিষয় হবে আর সুখ এক স্থায়ী অনুভূতি হবে। বাস্তবিক পক্ষে, ঈশ্বরের অসীম ক্ষমতা দেহের পুনরুৎপাদনশীল প্রক্রিয়াগুলিকে আরও বেশি সক্রিয় করবে এবং মুক্তির মূল্যের উপকারগুলি পাপের দুর্বলতাজনিত প্রভাবকে দূর করবে। “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।”—যিশাইয় ৩৩:২৪.

ঈশ্বরের রাজ্যের অধীনে নিখুঁত শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য উপভোগ করার কী এক চমৎকার আশা! এখন এক ভারসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার সঙ্গে সঙ্গে আপনি ঈশ্বরের নতুন জগতের আশীর্বাদগুলির জন্য সানন্দে প্রতীক্ষা করুন। যিহোবা যেন “উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়”!—গীতসংহিতা ১০৩:৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার