ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৮ ৪/৮ পৃষ্ঠা ৩২
  • হৃৎপিণ্ড সম্বন্ধীয় শল্যচিকিৎসক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • হৃৎপিণ্ড সম্বন্ধীয় শল্যচিকিৎসক
  • ১৯৯৮ সচেতন থাক!
১৯৯৮ সচেতন থাক!
g৯৮ ৪/৮ পৃষ্ঠা ৩২

হৃৎপিণ্ড সম্বন্ধীয় শল্যচিকিৎসক

“হৃদরোগে আক্রান্ত—কী করা যেতে পারে?” নামক এক ধারাবাহিক প্রবন্ধ ডিসেম্বর ৮, ১৯৯৬ সালের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকা প্রকাশ করেছিল। জার্মানির হৃৎযন্ত্র-সংযোজন শল্যচিকিৎসকদের একজন পরিচালক এবং বক্ষ, হৃৎযন্ত্র ও রক্তনালী সম্বন্ধীয় বিভাগের প্রধান, অধ্যাপক থমাস স্টেজম্যান এই প্রবন্ধগুলি পড়েছিলেন এবং প্রকাশকদের কাছে নিম্নোক্ত বিষয়টি লিখেছিলেন:

“আমি আগ্রহের সাথে হৃদরোগ, বিশেষভাবে হৃদরোগে আক্রান্ত বিষয়টির উপর আপনাদের বিবরণ পড়েছি। এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসাবে, আমি আপনাদের বলার জন্য অনুপ্রাণিত হয়েছি যে হৃদরোগে আক্রান্ত বিষয়টির উপর আপনাদের ব্যাখ্যা ও তথ্য অতি উত্তম ছিল—এটি এক দিকে প্রত্যেক হৃদরোগীদের জন্য প্রচুর উপলব্ধিবোধ প্রকাশ করেছে এবং অন্য দিকে চিকিৎসা তথ্যগুলির সঠিক বর্ণনা দিয়েছে। ব্যাখ্যাটি এক উপযুক্ত সার্বিক দৃষ্টিভঙ্গি এবং প্রকৃত তথ্য প্রদান করে। এছাড়াও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলি শনাক্তিকরণের উপর আপনাদের বিশেষ গুরুত্ব আরোপ গুরুত্বপূর্ণ ছিল।

“চিকিৎসা বিজ্ঞান ও সাধারণত সমাজের সামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টাগুলি সত্ত্বেও, আর্টারিওস্কেলেরোসিস—আর বিশেষভাবে হৃদরোগে আক্রান্ত—পাশ্চাত্যের দেশগুলিতে মৃত্যুর সব চেয়ে সাধারণ কারণ। হৃৎপিণ্ড সম্বন্ধীয় একজন শল্যচিকিৎসক হিসাবে যিনি প্রত্যহ করোনারি আর্টারিওস্কেলেরোসিস (কাঠিন্য প্রাপ্তি, পরিকাঠামো, রক্তনালী সম্বন্ধীয় অবরুদ্ধতাবস্থাগুলি) এর গুরুতর পরিবর্তনগুলি নিয়ে কাজ করেন এবং যিনি হৃৎপিণ্ড সম্বন্ধীয় শল্যচিকিৎসার বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে এই সমস্ত রোগগুলির চিকিৎসা করেন, জনগণ—আর সেই সাথে সম্ভাব্য রোগীদের কাছে এমন এক সুপ্রতিষ্ঠিত ও বাস্তবতথ্যমূলক ব্যাখ্যা কতটা গুরুত্বপূর্ণ আমি তা জানি।

“আপনাদের বর্ণিত এই বিষয়টির জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই—এই আশা নিয়ে যে আপনাদের প্রবন্ধ যথাসম্ভব বহুসংখ্যক লোকের জন্য প্রাপ্তিসাধ্য হবে।”

আপনি যদি সচেতন থাক! নিয়মিত পড়তে অথবা কেউ আপনার সাথে সাক্ষাৎ করে বিনামূল্যে একটি গৃহ বাইবেল অধ্যয়ন করুক তা চান, তাহলে Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া যথাযথ ঠিকানায় লিখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার