ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৮ ৪/৮ পৃষ্ঠা ৩১
  • কল্পনাতীত নির্মম যাতনার সরঞ্জামগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কল্পনাতীত নির্মম যাতনার সরঞ্জামগুলি
  • ১৯৯৮ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্যাথারি—এরা কি খ্রীষ্টীয় শহীদ ছিল?
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ সচেতন থাক!
g৯৮ ৪/৮ পৃষ্ঠা ৩১

কল্পনাতীত নির্মম যাতনার সরঞ্জামগুলি

“বেড়ি,” “নির্মম যাতনা” এবং “প্রাণদণ্ড” এইধরনের শব্দগুলি কি আপনাকে আতঙ্কিত করে? ইউরোপে (ত্রয়োদশ থেকে উনবিংশ শতাব্দীর মধ্যে) ধর্মীয় বিচারসভার এবং ডাকিনী হিসাবে অভিযুক্তদের ভোগান্তিগুলির দ্বারা যাতনাগ্রস্ত হাজার হাজার লোকেদের কাছে সেগুলি ছিল এক নিদারুণ বাস্তবতা। এখানে চিত্রিত ওই সরঞ্জামগুলি, সেই সময় থেকে জার্মানির রাইনে অবস্থিত রুদেশিম শহরে এক যাদুঘরের অধিকারভুক্ত রয়েছে। সেগুলি আমাদের সেই যাতনাগ্রস্তদের কষ্টভোগের এক ইঙ্গিত প্রদান করে।

বিচারসভা চেয়ার যেটি তীক্ষ্ণ কন্টক দ্বারা আবৃত ছিল, তার উপর উলঙ্গ করে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সময়ে যাতনাগ্রস্ত দুর্ভাগারা বর্ণনাতীত যন্ত্রণা ভোগ করতেন। যাতনাগ্রস্তের হাত, পা, ও গ্রন্থিগুলি বিচ্ছিন্ন অথবা হাঁটুতে মোচড় দেওয়ার স্ক্রুগুলি দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হত। তার মাংস ছিন্নভিন্ন করে কেটে ফেলার জন্য ব্যবহৃত হত বিড়ালের থাবার মত যন্ত্র; শরীরের কোন অংশ বাদ থাকত না। কাঁটার গলাবন্ধনী স্থাপন করে যাতনাগ্রস্তের গলা, কাঁধ এবং চোয়াল নষ্ট করে ফেলা হত যা দ্রুত রক্ত বিষাক্ত করত ও মৃত্যুর দিকে নিয়ে যেত।

রোমান ক্যাথলিক গির্জা কর্তৃক নিযুক্ত বিচারকারীরা ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের ক্ষেত্রে এগুলি এবং অনুরূপ সরঞ্জামগুলি ব্যবহার করতেন—বেশির ভাগ সাধারণ লোকেদের অভিযুক্ত করা হত এবং তারপর তাদের জোরপূর্বক নির্মম যাতনার দ্বারা “দোষ স্বীকার” করানো হত। বাস্তবিকপক্ষে, ওয়েলডেনসেসের গির্জার যাজকীয় ধর্মীয় বিচারসভার সময়, নির্মম যাতনার ওই সরঞ্জামগুলির উপর এমনকি পবিত্র জল ছিটিয়ে নেওয়া হত।

খ্রীষ্টীয় জগৎ ধর্মীয় বিচারসভার জন্য অপরাধের এক ভারি বোঝা বহন করেন। ইতিহাসবেত্তা ওয়ালটার নিগ ব্যাখ্যা করেন: “খ্রীষ্টীয় জগৎ আর কোনও আশীর্বাদ লাভ করবে না যতক্ষণ পর্যন্ত ধর্মীয় বিচারসভায় কৃত পাপগুলির জন্য চূড়ান্ত দোষ স্বীকার—প্রকাশ্যে ও দৃঢ় স্বীকারোক্তির সাথে—এবং আন্তরিক ও শর্তহীনভাবে ধর্মের সাথে সংযুক্ত সব ধরনের হিংস্রতা প্রত্যাহার না করে।”

[৩১ পৃষ্ঠার চিত্র]

বিচারসভা চেয়ার

হাঁটুতে মোচড় দেওয়ার স্ক্রুগুলি

বিড়ালের থাবার মত যন্ত্র

কাঁটার গলাবন্ধনী

[সজন্যে]

সব চিত্রগুলি: Mittelalterliches Foltermuseum Rüdesheim/Rhein

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার