নারী এবং তাদের কাজের প্রতি উপলব্ধি প্রকাশ করা
তিন হাজার বছর আগে, লমূয়েল নামক একজন ব্যক্তি গুণবতী স্ত্রীর এক আবেগপূর্ণ বর্ণনা লিপিবদ্ধ করেছিলেন। এটি বাইবেলের হিতোপদেশ ৩১ অধ্যায়ে লিপিবদ্ধ আছে। তিনি যে নারীর গুণাবলি সম্বন্ধে উচ্চপ্রশংসা করেছিলেন, সত্যই তিনি ব্যস্ত ছিলেন। তিনি তার পরিবারের দেখাশোনা, বাজারে ব্যবসা, জমি ক্রয়-বিক্রয়, তার পরিজনদের জন্য বস্ত্র তৈরি এবং মাঠে কাজ করতেন।
এই নারীকে হালকাভাবে মূল্যায়ন করা হয়নি। ‘তার সন্তানেরা তাকে ধন্য বলে এবং তার স্বামীও তার প্রশংসা করেন।’ এইধরনের একজন স্ত্রী হলেন অমূল্য সম্পদ। বাইবেল বলে, “চুনির চেয়েও তার মূল্য অনেক বেশি।”—হিতোপদেশ ৩১:১০-২৮, নিউ ইন্টারন্যাশনাল ভারসন।
লমূয়েলের সময় থেকে, নারীদের কাজ আরও বেশি জটিল হয়ে উঠেছে। বিংশ শতাব্দীতে তাদের ভূমিকা প্রায়ই তাদের কাছ থেকে স্ত্রী, মা, শুশ্রূষাকারিণী, শিক্ষিকা, উপার্জনকারিণী এবং কৃষক হওয়ার জন্য দাবি করে—একই সাথে সমস্তকিছু। অগণিত নারী কেবল তাদের সন্তানদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্যের বিষয়টি নিশ্চিত করতে আত্মত্যাগমূলক ত্যাগস্বীকার করে থাকেন। এই সমস্ত নারীরা কি অত্যধিক উপলব্ধিবোধ এবং প্রশংসা পাওয়ার যোগ্য নন?
উপার্জনকারী হিসাবে নারী
যে কোন সময়ের চেয়ে আজকে অনেক বেশি নারী তাদের পরিবারের ভরণপোষণে সাহায্য করতে বাইরে কাজ করেন অথবা তারাই তাদের পরিবারের একমাত্র অবলম্বন। নারী এবং বিশ্বের অর্থনৈতিক সংকট (ইংরাজি) নামক বইটি একটি বিবরণ পেশ করে যা উল্লেখ করেছিল: “গৃহস্থালীর কাজই একমাত্র কাজ নয় যা নারীরা করে থাকেন। বিশ্বের যে কোন স্থানে তুলনামূলকভাবে খুব কম নারীই আছেন যারা ‘কেবল গৃহবধূ’ হওয়ার দাবি করতে পারেন।” অধিকন্তু নারীদের কাজ খুব কমই আকর্ষণীয়। পত্রিকা অথবা টেলিভিশনের ধারাবাহিক নাটকগুলি হয়ত নারীদের সুসজ্জিত দপ্তরগুলির কার্যনির্বাহক হিসাবে তুলে ধরে কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ বিপরীত। বিশ্বের এক বৃহৎ সংখ্যক নারী বস্তুগত চাহিদা মেটানোর জন্য দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেন।
কোটি কোটি নারী জমিতে কাজ করেন, শস্য উৎপাদন করেন, ক্ষুদ্র পারিবারিক জমির তত্ত্বাবধান করেন অথবা গৃহপালিত পশুপাখি পালন করেন। এই শ্রম—সাধারণত কম বেতন অথবা কোন বেতন ছাড়া দেওয়া হয়—যা অর্ধেক বিশ্ববাসীর জন্য খাদ্য যোগায়। “আফ্রিকায়, ৭০ শতাংশ খাদ্য নারীদের দ্বারা উৎপাদিত হয়, এশিয়ায় ৫০-৬০ শতাংশ এবং ল্যাটিন আমেরিকায় ৩০ শতাংশ,” নারী এবং পরিবেশ (ইংরাজি) নামক বইটি বর্ণনা করে।
চাকরিতে যখন নারীদের বেতন দেওয়া হয়, তারা সাধারণত পুরুষ কর্মীদের চেয়ে কম উপার্জন করেন কারণ তারা নারী। এই বৈষম্যমূলক আচরণ বিশেষভাবে একটি তিক্ত বড়ি যা একজন মায়ের পক্ষে গলাধঃকরণ করা কঠিন যিনি পরিবারের একমাত্র উপার্জনকারিণী যে ভূমিকাটি দিনের পর দিন সাধারণ হয়ে উঠছে। রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট গণনা করে যে আফ্রিকা, ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকার সমস্ত পরিবারগুলির ৩০ থেকে ৫০ শতাংশ তাদের প্রধান যোগানদাতা হিসাবে নারীর উপর নির্ভর করে। আর এমনকি উন্নত দেশগুলিতেও, এক ক্রমবর্ধিষ্ণু সংখ্যক নারীদের প্রধান যোগানদাতায় পরিণত হতে হয়েছে।
উন্নয়নশীল বিশ্বের সর্বত্র বিদ্যমান গ্রাম্য দরিদ্রতা এই প্রবণতাকে বৃদ্ধি করছে। একজন স্বামী যিনি তার পরিবারের প্রয়োজনীয় বস্তু যোগানোকে এক স্থায়ী সংগ্রাম মনে করেন, তিনি হয়ত কাজ পাওয়ার জন্য নিকটবর্তী শহর অথবা এমনকি অন্য একটি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি পরিবারকে দেখাশোনার জন্য স্ত্রীকে রেখে যান। একটি কাজ খুঁজে পাওয়ার পক্ষে পরিস্থিতি যদি তার অনুকূলে থাকে, তাহলে তিনি গৃহে অর্থ পাঠান। কিন্তু তার সৎ উদ্দেশ্য সত্ত্বেও, এটি প্রায়ই বেশিদিন চলে না। যে পরিবারকে তিনি রেখে গিয়েছেন তা হয়ত আরও দরিদ্রতার মধ্যে ডুবে যায় এবং তাদের মঙ্গল তখন মায়ের উপর নির্ভর করে।
এই দুষিত চক্র, উপযুক্তরূপেই “দরিদ্রতার নারীকরণ” হিসাবে বর্ণিত হয়েছে যা লক্ষ লক্ষ নারীদের উপর অত্যধিক বোঝা স্থাপন করে। গণনা অনুসারে, বিশ্বের এক-তৃতীয়াংশ পরিবারগুলি “নারীদের দ্বারা পরিচালিত। এগুলি পুরুষদের দ্বারা পরিচালিত পরিবারগুলির চেয়ে অনেক বেশি গুণ দরিদ্র এবং এইধরনের পরিবারগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,” নারী ও স্বাস্থ্য (ইংরাজি) বইটি বর্ণনা করে। কিন্তু এর চেয়েও কষ্টকর বিষয় হল যে, খাবার যোগানোই একমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয় যার সম্মুখীন নারীরা হন।
মা এবং শিক্ষিকা
একজন মাকে তার সন্তানের আবেগগত মঙ্গলের প্রতিও যত্ন নিতে হয়। একটি সন্তানকে প্রেম ও স্নেহ সম্বন্ধে জানতে সাহায্য করার ক্ষেত্রে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—শিক্ষা যা হয়ত তার শারীরিক চাহিদা মেটানোর মতই গুরুত্বপূর্ণ হতে পারে। একজন উত্তম ভারসাম্যপূর্ণ প্রাপ্তবয়স্করূপে গড়ে ওঠার জন্য একটি সন্তানের বড় হওয়ার সময় উষ্ণ, নিরাপদ পরিবেশের প্রয়োজন। আবারও, একজন মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিকাশমান সন্তান (ইংরাজি) বইটিতে, হেলেন বি লেখেন: “এক আন্তরিক বাবামা সন্তানের জন্য চিন্তা করেন, স্নেহ প্রকাশ করেন, প্রায়ই অথবা নিয়মিতরূপে সন্তানের চাহিদাগুলি সর্বাগ্রে রাখেন, সন্তানের কার্যাবলির প্রতি আগ্রহ দেখান এবং সন্তানের অনুভূতিগুলির প্রতি সংবেদনশীল এবং সহমর্মিতার সাথে সাড়া প্রদান করেন।” যে সন্তান একজন যত্নবান মায়ের কাছ থেকে এইধরনের উষ্ণতা লাভ করে, তাদের অবশ্যই তার প্রতি উপলব্ধি দেখানো উচিত।—হিতোপদেশ ২৩:২২.
স্তন পান করানোর মাধ্যমে অনেক মা জন্ম থেকেই তাদের সন্তানদের জন্য এক উষ্ণ পরিবেশ তৈরি করেন। বিশেষভাবে দরিদ্র পরিবারগুলিতে একজন মায়ের দুধ এক অমূল্য দান যা তিনি তার নবজাতককে দিতে পারেন। (১০-১১ পৃষ্ঠার বাক্সটি দেখুন।) আগ্রহজনকভাবে, বাইবেল আমাদের বলে যে প্রেরিত পৌল থিষলনীকীয়ের খ্রীষ্টানদের প্রতি তার উষ্ণ স্নেহকে একজন ‘স্তন্যদাত্রীর’ সাথে তুলনা করেছিলেন যিনি “নিজ বৎসদিগের লালন পালন” করেন।—১ থিষলনীকীয় ২:৭, ৮.
সন্তানদের স্তন পান করানো এবং লালনপালন করা ছাড়াও, মা প্রায়ই তাদের প্রধান শিক্ষক। সন্তানদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা যে বিরাট ভূমিকা পালন করেন তা পরোক্ষভাবে উল্লেখ করে বাইবেল পরামর্শ দেয়, “বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুন, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না।” (হিতোপদেশ ১:৮) প্রধানত মা অথবা দিদিমা বা ঠাকুমা শিশুকে কথা বলতে, হাঁটতে, গৃহস্থালীর কাজ এবং অন্যান্য অগণিত কাজ করার বিষয়ে ধৈর্যপূর্বক শিক্ষা দেন।
মমতা অত্যন্ত প্রয়োজনীয়
নারীরা তাদের পরিবারকে যে সর্বোত্তম উপহারটি দিতে পারেন তা হল মমতা। পরিবারের একজন সদস্য যখন অসুস্থ হন, তখন মা শুশ্রূষাকারিণীর ভূমিকা গ্রহণ করেন যদিও সেই সাথে তিনি অন্যান্য সমস্ত দায়িত্বগুলি সম্পাদন করে থাকেন। “বস্তুতপক্ষে নারীরা বিশ্বে সর্বাপেক্ষা বেশি স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন,” নারী এবং স্বাস্থ্য বইটি ব্যাখ্যা করে।
একজন মায়ের মমতা এমনকি তাকে কম খাদ্যগ্রহণ করতেও পরিচালিত করে যাতে তার সন্তানের খাদ্যের অভাব না হয়। গবেষকেরা দেখতে পেয়েছেন যে কিছু নারী তাদের খাদ্য গ্রহণকে পর্যাপ্ত মনে করেন, যদিও তারা অপুত্ত্রষ্টতে ভুগছেন। স্বামী ও সন্তানদের বেশির ভাগ অংশ দিতে তারা এতখানিই অভ্যস্ত যে যতক্ষণ পর্যন্ত তারা কাজ করতে পারেন তারা মনে করেন যে নিজেরা পর্যাপ্তভাবে খাদ্যগ্রহণ করছেন।
কখনও কখনও একজন নারীর মমতা স্থানীয় পরিবেশের প্রতি তার উদ্বিগ্নতার মধ্যে দিয়ে প্রকাশ পায়। সেই পরিবেশ তার কাছে গুরুত্বপূর্ণ কারণ অনাবৃষ্টি, মরুভূমিকরণ এবং বন উজাড় করা যখন জমিকে নিঃস্ব করে তখন তিনিও কষ্টভোগ করেন। ভারতের একটি শহরে, নারীরা প্রচণ্ড ক্ষুব্ধ হন যখন তারা জানতে পেরেছিলেন যে এক কাঠ কোম্পানি নিকটবর্তী একটি বনের প্রায় ২,৫০০টি গাছ কেটে ফেলতে যাচ্ছে। খাদ্য, প্তালানী এবং গবাদি পশুর খাদ্যের জন্য নারীদের সেই গাছগুলির প্রয়োজন ছিল। কাঠুরেরা যখন পৌঁছায়, তখন সেখানে নারীরা ইতিমধ্যেই হাতে হাত ধরে গাছগুলির চারিদিকে প্রতিরক্ষামূলকভাবে দাঁড়িয়েছিলেন। ‘আপনারা যদি গাছগুলি কাটতে চান, তাহলে আগে আমাদের মাথা কাটতে হবে,’ নারীরা কাঠুরেদের বলেছিলেন। বনটি রক্ষা পেয়েছিল।
“তার অর্জিত পুরস্কার তাকে দিন”
উপার্জনকারিণী, মা, শিক্ষিকা অথবা মমতার উৎস যে কোন ভূমিকাই পালন করুন না কেন, একজন নারী এবং একইভাবে তার কাজ শ্রদ্ধা ও স্বীকৃতি পাওয়ার যোগ্য। বিজ্ঞ ব্যক্তি লমূয়েল যিনি একজন গুণবতী স্ত্রীর উচ্চপ্রশংসা করেছিলেন, তিনি নারীর কাজ এবং তার পরামর্শ উভয় বিষয়কেই উচ্চমূল্য হিসাবে গণ্য করেছিলেন। বাস্তবিকপক্ষে, বাইবেল ব্যাখ্যা করে যে তার বার্তা ব্যাপকভাবে তার মা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা থেকে নির্গত। (হিতোপদেশ ৩১:১) লমূয়েল দৃঢ়প্রত্যয়ী হয়েছিলেন যে একজন বিবেকবুদ্ধিপূর্ণ স্ত্রী ও মাকে হালকাভাবে মূল্যায়ন করা উচিত নয়। “তার অর্জিত পুরস্কার তাকে দিন,” তিনি লিখেছিলেন। “তার কাজ তার প্রশংসা নিয়ে আসে।”—হিতোপদেশ ৩১:৩১, এনআইভি।
যাইহোক, লমূয়েল যখন সেই দৃষ্টিভঙ্গিগুলি লিপিবদ্ধ করেছিলেন, তখন সেগুলি কেবল মানব চিন্তার প্রতিফলন ছিল না। সেগুলি বাইবেলে লিপিবদ্ধ আছে, যেটি ঈশ্বরের বাক্য। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি।” (২ তীমথিয় ৩:১৬) ওই ভাবপ্রবণতাগুলি নারীদের সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে, যেহেতু ঈশ্বর আমাদের নির্দেশনার জন্য বাইবেলে ওই বাক্যাংশগুলি লিখতে অনুপ্রাণিত করেছিলেন।
অধিকন্তু, ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য উল্লেখ করে যে স্বামীদের “[তাদের স্ত্রীদের] সমাদর” করা উচিত। (১ পিতর ৩:৭) আর ইফিষীয় ৫:৩৩ পদে, স্বামীকে বলা হয়েছে: “তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মত প্রেম কর।” বাস্তবিকপক্ষে, ইফিষীয় ৫:২৫ পদ বলে: “স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন।” হ্যাঁ, খ্রীষ্ট তাঁর অনুগামীদের প্রতি এইধরনের প্রেম প্রকাশ করেছিলেন যে তিনি তাদের জন্য মরতেও ইচ্ছুক ছিলেন। স্বামীদের জন্য কী এক উত্তম, নিঃস্বার্থপর উদাহরণই না তিনি স্থাপন করেছিলেন! আর যে মানগুলি যীশু শিক্ষা দিয়েছিলেন এবং সেই অনুসারে জীবনযাপন করেছিলেন তা ঈশ্বরের মানগুলিকে প্রতিফলিত করেছিল, যা আমাদের উপকারার্থে বাইবেলে লিপিবদ্ধ রয়েছে।
তবুও, বিভিন্ন এলাকায় তাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও, অনেক নারীরা যা করেন তার জন্য তারা খুব কমই কৃতিত্ব লাভ করেন। এমনকি এখনই কিভাবে তারা তাদের জীবনের পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেন? এছাড়াও, তাদের প্রতি মনোভাবগুলি পরিবর্তিত হওয়ার কোন সম্ভাবনা কি রয়েছে? নারীদের জন্য ভবিষ্যৎ প্রত্যাশাগুলি কী?
[১০, ১১ পৃষ্ঠার বাক্স//চিত্র]
THIS BOX WAS NOT FOUND IN BENGALI
Three Ways a Woman Can Improve Her Lot
Education.
Health.
Hygiene.
[৯ পৃষ্ঠার চিত্র]
পশ্চিমী বিশ্বে অনেক নারী দপ্তরগুলিতে কাজ করেন
[৮, ৯ পৃষ্ঠার চিত্র]
অনেক নারী জঘন্য পরিবেশে কাজ করতে বাধ্য হন
[সজন্যে]
Godo-Foto
[৯ পৃষ্ঠার চিত্র]
মায়েরা গৃহে শিক্ষিকা