তারা প্রথম পুরস্কার পায়
ভারতের মাদ্রাজে, দুটি অল্পবয়সী ছাত্রছাত্রী মহাকাশযান সমেত মহাকাশ কেন্দ্র এবং লঞ্চপ্যাডের একটি মডেল তৈরি করার জন্য প্রথম পুরস্কার পায়। কোথা থেকে এই অল্পবয়সী বালক ও বালিকা, এই ছবিগুলি দেখে এবং এই বিষয়টির উপর পরিকল্পনা করে?
এই অল্পবয়সী কিশোরকিশোরী সচেতন থাক! পত্রিকার প্রকাশকদের কাছে পাঠানো একটি চিঠিতে ব্যাখ্যা করে “আমরা এই সুযোগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই, বিশেষকরে এই জন্য যে, আমরা এই পুরস্কার পেয়েছি কেবল মাত্র মহাকাশ অভিযান সম্বন্ধীয় ধারাবাহিক প্রবন্ধগুলি, যা সেপ্টেম্বর ৮, ১৯৯২, সচেতন থাক! (ইংরাজি) সংস্করণে প্রকাশিত হয়েছে তার জন্য।
সচেতন থাক! প্রকাশিত হয় সমগ্র পরিবারের জ্ঞানালোক প্রাপ্তির জন্য। বিভিন্ন দেশের লোকেদের রীতিনীতি, সৃষ্টির সৌন্দর্য, বাস্তবধর্মী বিজ্ঞান এবং মানুষের জন্য আগ্রহজনক বিষয়গুলি এর মধ্যে থাকে। আপনার বাড়িতে নিয়মিত সচেতন থাক! রাখার দ্বারা আপনি আপনার সন্তানদের সাধারণ জ্ঞান বৃদ্ধি পেতে সাহায্য করতে পারেন যা তাদের স্কুলে ও পরবর্তী জীবনে উপকারী হবে।
যদি আপনি সচেতন থাক! পত্রিকার আরও বাড়তি কপি পেতে চান অথবা যদি চান যে কেউ আপনার বাড়িতে এসে বাইবেল শিক্ষার মূল্য নিয়ে আলোচনা করুক তাহলে দয়া করে Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া নিকটবর্তী কোন ঠিকানায় লিখুন।