ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ১০/৮ পৃষ্ঠা ৩২
  • যেখানে অপরিচিতদের প্রতি আতিথেয়তা দেখানো হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেখানে অপরিচিতদের প্রতি আতিথেয়তা দেখানো হয়
  • ১৯৯৫ সচেতন থাক!
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ১০/৮ পৃষ্ঠা ৩২

যেখানে অপরিচিতদের প্রতি আতিথেয়তা দেখানো হয়

সেপ্টেম্বর ১৯৯৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশিগানের একটি ব্যক্তি লেবানন, টিনিসির একটি যিহোবার সাক্ষীদের মণ্ডলীতে চিঠি লেখেন। তিনি ব্যাখ্যা করেন:

“জুন ৬, ১৯৯৩ সালে রবিবার, আমি আপনাদের জনসাধারণের বক্তৃতা ও প্রহরীদুর্গ অধ্যয়নে যোগদান করি। সেটাই ছিল প্রথম দিন যখন আমি কিংডম হলে ঢুকি আর আমি প্রত্যেকের মুখে হাসি ও আমার প্রতি যে আন্তরিক প্রেম দেখানো হয়েছিল তা উপলব্ধি করে আমি অভিভূত হয়েছিলাম। আমি কয়েক মিনিট দেরি করে গিয়ে পৌঁছাই এবং ভিতরে ঢোকার পর, একলা একটি আসনে বসি। সেই একই সারিতে বসা একটি অল্পবয়সী দম্পতি আমাকে বাইবেল এবং প্রহরীদুর্গ এর একটি কপি পড়ার জন্য দেন।

“সভা শেষ হয়ে যাওয়ার পর আপনারা অধিকাংশই আমার সাথে কথা বলেছেন, হাতে মিলিয়েছেন এবং আমার উপস্থিতিকে অত্যন্ত আনন্দময় করে তুলেছিলেন। শেষে আমি যখন আপনাদের কিংডম হল থেকে বেরিয়ে আসি তখন আমি আমার সাথে তিনটি বই নিই​—⁠বাইবেল, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন এবং আপনি পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারেন। সেই রাতে আমি অনন্তকাল বইটির অধিকাংশই পড়ি আর জানতে পারি যে আমার ঈশ্বরের নতুন নাম হল, যিহোবা। . . .

“আমি চাই যে আপনারা সকলেই যেন জানতে পারেন যে আমি কতখানি অপরিচিত ব্যক্তির প্রতি দেখানো আপনাদের আতিথেয়তা উপলব্ধি করেছি এবং আমি বিশেষকরে চাই যে আপনারা জানুন যে . . . আমি জুলাই ৯, ১৯৯৪ সালে ৭০ বছর বয়সে বাপ্তিস্ম নিয়েছি।”

যারা ঈশ্বরের সেবা করে তাদের কাছ থেকে আপনি যদি এইধরনের আতিথেয়তা পেতে চান তাহলে Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া যথাযথ ঠিকানায় লিখুন। আপনার গৃহের নিকটবর্তী কিংডম হলের সাথে তারা যোগাযোগ করিয়ে দেবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার