ঈশ্বর-ভীরু পিতামাতাদের উপলব্ধি করা
যে সকল পিতামাতারা দায়িত্বপূর্ণ ও ঈশ্বর-ভীরু ছেলেমেয়ে মানুষ করে তুলতে শ্রম করেন তাদের প্রচেষ্টা যখন সফল হয় তখন তারা সন্তুষ্ট হন। তারা আরও খুশি হন যখন ছেলেমেয়েরা তাদের উত্তমরূপে মানুষ করে তোলার জন্য উপলব্ধি প্রকাশ করে।
নিম্নের পত্রটি, এক ছেলে ও তার স্ত্রী তাদের বিবাহের পরে, ছেলের পিতামাতাকে পাঠায়:
“প্রিয় বাবা ও মা:
“ওহ, কোথা থেকে শুরু করব? এই বলে শুরু করি যে, আমাদের বিয়ের দিনে তোমাদের ভালবাসা, সমর্থন এবং উদারতা আমরা খুবই উপলব্ধি করেছি। সেটি প্রকৃতই এক বিশেষ দিন ছিল এবং তোমাদের উপস্থিতি ছিল অমূল্য। তাছাড়া, যেন সেটিই যথেষ্ট ছিল না, তোমরা আমাদের মধুচন্দ্রিমা আরও আনন্দময় করে তুলতে সাহায্য করেছ। তাছাড়া এই সব বিষয় হল, তোমরা কত উল্লেখযোগ্য, প্রেমপূর্ণ, যুক্তিপূর্ণ ও আনন্দপ্রিয় পিতামাতা তার প্রমাণ আর তোমরা সবসময় তাই ছিলে!
“তোমরা কি কখনও চিন্তা করেছ যে কেন আমি সোজা ও সঙ্কীর্ণ পথে থাকতে পেরেছি? কারণ, যিহোবা ঈশ্বরের প্রতি আমার ভালবাসা ছাড়াও তোমাদের দুজনকে আমি সবসময় শ্রদ্ধা করি। তোমাদের শাসনসহ আমার এই শ্রদ্ধা এত গভীর যে কোন কিছু করতে ও সিদ্ধান্ত নিতে আমাকে সেটি সবসময় গভীরভাবে চিন্তা করিয়েছে। ঈশ্বরের ইচ্ছা পালন করতে প্রকৃতই আমার এই সফলতার অনেকটা কারণ হল আমাকে সবসময় তোমরা ভালবেসেছ ও শাসন করেছ এবং যিহোবা ও তাঁর সংগঠনের প্রতি তোমাদের অশেষ ভক্তির জন্য।
“যদি তোমাদের সম্বন্ধে আমার ছোটবেলার স্মৃতিগুলি মনে করি ও একত্রিত করি তাহলে সেই স্মৃতিপট থেকে যদিও আমি হয়ত তোমাদের সব কথা মনে করতে পারব না কিন্তু আমার মনে পড়ে যায় তোমাদের উল্লেখযোগ্য আচরণ, বিশেষকরে অপরের ও যিহোবার প্রতি তোমাদের ভালবাসা।
“আমরা তোমাদের খুব ভালবাসি।
“তোমাদের ছেলে ও বৌমা,
“এল. এবং ডব্লু.”