ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৮ অক্টোবর পৃষ্ঠা ৪
  • প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে—স্বার্থপরতা এবং রাগ পরিহার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে—স্বার্থপরতা এবং রাগ পরিহার করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধর্মের উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে
    বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • সত্য খ্রিস্টানদের কীভাবে চিনবেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনার কাছে কি সঠিক তথ্য রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে​—⁠মূল্যবান একতা রক্ষা করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
mwb১৮ অক্টোবর পৃষ্ঠা ৪

খ্রিস্টীয় জীবনযাপন

প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে—স্বার্থপরতা এবং রাগ পরিহার করুন

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিশু শিক্ষা দিয়েছিলেন, তাঁর শিষ্যদের প্রেমের দ্বারাই শনাক্ত করা হবে। (যোহন ১৩:৩৪, ৩৫) খ্রিস্টের মতো প্রেম দেখানোর জন্য, অন্যদের স্বার্থের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং রেগে ওঠা পরিহার করতে হবে।—১করি ১৩:৫.

যেভাবে এটা করা যায়:

  • যখন কেউ আঘাতদায়ক কোনো কথা বলে অথবা কাজ করে, তখন একটু থামুন এবং সমস্যাটার কারণ কী ও আপনি যা করার চিন্তা করছেন সেটার পরিণতি কী হবে, তা ভেবে দেখুন।—হিতো ১৯:১১

  • মনে রাখুন, আমরা সবাই অসিদ্ধ আর কখনো কখনো আমরা এমন কথা বলে ফেলি অথবা কাজ করে ফেলি, যেটার জন্য পরে আমরা আপশোস করি

  • দ্রুত মতভেদগুলোর মীমাংসা করুন

“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—স্বার্থপরতা এবং রাগ পরিহার করুন  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ভাই টমের প্রস্তাবের প্রতি ভাই ল্যারি কীভাবে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

  • চিন্তা করার জন্য থামা, কীভাবে ভাই টমকে রেগে ওঠা পরিহার করতে সাহায্য করেছিল?

  • ভাই টমের কোমল উত্তর কীভাবে এক উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সাহায্য করেছিল?

কেভিন, ল্যারি ও টম

আমরা যদি রেগে যাওয়ার মতো পরিস্থিতিতেও শান্ত থাকি, তা হলে মণ্ডলী কীভাবে উপকৃত হতে পারে?

ধ্যানের জন্য বাইবেলের উদাহরণ: শিমিয়ি যখন চিৎকার করে দায়ূদকে অভিশাপ দিয়েছিলেন, তখন দায়ূদ প্রতিশোধ নেননি।—২শমূ ১৬:৫-১৩.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোন কোন পরিস্থিতিতে আমি হয়তো আরও বেশি আত্মসংযম দেখাতে পারি?’

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার