ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/১২ পৃষ্ঠা ৪
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/১২ পৃষ্ঠা ৪

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১২ সালের ২৫ জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। প্রতিটা বিষয় যে-তারিখে আলোচনা করার জন্য তালিকাভুক্ত রয়েছে, সেই তারিখটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময় গবেষণা করা যেতে পারে।

১. আর্থিক কষ্টের মধ্যেও যিরমিয়ের রক্ষা পাওয়ার বিষয়টা আমাদেরকে কোন নিশ্চয়তা প্রদান করে? (যির. ৩৭:২১) [মে ৭, প্রহরীদুর্গ৯৭ ৯/১৫ পৃষ্ঠা ৩ অনু. ৪ থেকে পৃষ্ঠা ৪ অনু. ১]

২. বারূক নিজের জন্য কোন “মহৎ মহৎ বিষয়” চেষ্টা করেছিলেন আর যিহোবার পরামর্শের প্রতি তার প্রতিক্রিয়া আমাদের কোন বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে? (যির. ৪৫:২-৫) [মে ২১, প্রহরীদুর্গ০৮ ১০/১৫ পৃষ্ঠা ৮ অনু. ৭; প্রহরীদুর্গ০৮ ৪/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ১৬]

৩. মিসরের শব্দকে কেন সর্পের শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে? (যির. ৪৬:২২) [মে ২১, প্রহরীদুর্গ০৭ ৩/১৫ পৃষ্ঠা ১১ অনু. ৫]

৪. বাবিলে বন্দি যিহুদিদের বিষয়ে যিরমিয়ের ভবিষ্যদ্‌বাণীমূলক বার্তা থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি? (যির. ৫১:৬, ৪৫, ৫০) [জুন ৪, প্রহরীদুর্গ০৮ ৬/১৫ পৃষ্ঠা ৮, ৯ অনু. ৯, ১০]

৫. কীভাবে যিহোবা “যিহূদা-কুমারীকে দ্রাক্ষাকুণ্ডে মর্দ্দন করিয়াছেন [“যিহুদা-কুমারীর দ্রাক্ষাকুণ্ড মর্দন করেছেন,” NW]”? (বিলাপ ১:১৫) [জুন ১১, প্রহরীদুর্গ০৭ ৬/০১ পৃষ্ঠা ৮ অনু. ৬]

৬. কীভাবে ‘ইস্রায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ’ করা হয়েছিল? (বিলাপ ২:১) [জুন ১১, প্রহরীদুর্গ০৭ ৬/০১ পৃষ্ঠা ৯ অনু. ১]

৭. যিহোবার “পাদপীঠ” এবং তাঁর “কুটীর” কী? (বিলাপ ২:১, ৬) [জুন ১১, প্রহরীদুর্গ০৭ ৬/১ পৃষ্ঠা ৯ অনু. ২]

৮. একজন ব্যক্তির জন্য কেন যৌবনকালে জোয়াল বহন করা উপকারী? (বিলাপ ৩:২৭) [জুন ১৮, প্রহরীদুর্গ০৭ ৬/১ পৃষ্ঠা ১১ অনু. ৩]

৯. যিহোবা কি লোকেদের কাছ থেকে তাদের পিতৃপুরুষদের অপরাধের নিকাশ নেন? (বিলাপ ৫:৭) [জুন ১৮, প্রহরীদুর্গ০৭ ৬/১ পৃষ্ঠা ১০ অনু. ৫]

১০. যিহিষ্কেলের উদাহরণ কীভাবে লোকেদের উদাসীন মনোভাব সত্ত্বেও আমাদের সাহসের সঙ্গে কথা বলতে সাহায্য করে? (যিহি. ৩:৮, ৯) [জুন ২৫, প্রহরীদুর্গ০৮ ৭/১৫ পৃষ্ঠা ৮-৯ অনু. ৬-৭]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার