ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w15 ৭/১৫ পৃষ্ঠা ৩২
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বনভূমি
    ২০২৩ সজাগ হোন!
  • আমোষ তার পেশা কী ছিল?
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রত্যেক জন নিজ ডুমুর গাছের তলায় বসবে
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w15 ৭/১৫ পৃষ্ঠা ৩২
গালীলের বিরিয়া বনভূমি

গালীলের বিরিয়া বনভূমি

আপনি কি জানতেন?

প্রাচীন ইস্রায়েলে কি বনভূমি ছিল, যেমনটা বাইবেলে ইঙ্গিত দেওয়া হয়েছে?

বাইবেল জানায়, প্রতিজ্ঞাত দেশের নির্দিষ্ট কিছু এলাকায় বনভূমি ছিল এবং সেখানে “প্রচুর” গাছপালা ছিল। (১ রাজা. ১০:২৭; যিহো. ১৭:১৫, ১৮) তা সত্ত্বেও, বর্তমানে সেই দেশের বিরাট এলাকায় বনশূন্য অবস্থা দেখে, সেখানে আদৌ কখনো বনভূমি ছিল কি না, তা নিয়ে সন্দেহবাদীরা হয়তো প্রশ্ন তোলেন।

ডুমুর ফলের একটা বড়ো থোকা

ডুমুর ফলের একটা বড়ো থোকা

বাইবেলের সময়ে ইজরায়েলের জীবনযাত্রা (ইংরেজি) বইটা ব্যাখ্যা করে, “প্রাচীন ইজরায়েলে বর্তমান সময়ের চেয়ে যথেষ্ট বিস্তৃত বনভূমি ছিল।” সেই দেশের পার্বত্য এলাকা মূলত আলেপো পাইন (পাইনাস হেল্‌পেন্‌সিস), চিরহরিৎ ওক (কোরকাস ক্যাল্লিপ্রিনোস) ও তার্পিন (পিসটেসিয়া প্যালেস্টিনা) গাছে পরিপূর্ণ ছিল। নিম্নভূমিতে (শিফালায়) অর্থাৎ ভূমধ্যসাগরের উপকূল থেকে প্যালেস্টাইনের মধ্যবর্তী পার্বত্যাঞ্চলের মাঝখানে নীচু পার্বত্য এলাকায়, প্রচুর পরিমাণে সুকমোর বা ডুমুর (ফাইকাস সিকামোরাস্‌) গাছও ছিল।

বাইবেলের সময়ের গাছপালা (ইংরেজি) বইটা জানায়, ইজরায়েলের কোনো কোনো এলাকা বর্তমানে পুরোপুরি বনশূন্য হয়ে গিয়েছে। কেন এমনটা ঘটেছে? এটা যে ধীরে ধীরে ঘটেছে, তা ব্যাখ্যা করতে গিয়ে বইটা জানায়: “মানুষ মূলত নিজের চাষাবাদের এলাকা ও চারণভূমি বৃদ্ধি করার জন্য আর সেইসঙ্গে দালানকোঠার নির্মাণ সামগ্রী এবং আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য অনবরত প্রাকৃতিক বনভূমি নষ্ট করেছে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার