ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
  • আজ

বুধবার, ১৫ এপ্রিল

তোমরা পরস্পর প্রেম করো।—যোহন ১৫:১২.

যিহোবার লোকেরা একে অন্যকে ভালোবাসে এবং সাহায্য করে। (২ করি. ৮:৪) কিন্তু, কখনো কখনো তা করার জন্য তাদের সাহসের প্রয়োজন হয়। উদাহরণ স্বরূপ, যখন কোথাও যুদ্ধ বাধে, তখন প্রাচীনেরা সেখানকার ভাই-বোনদের সাহায্য করার জন্য অনেক কিছু করে থাকে। যেমন, তারা খেয়াল রাখে ভাই-বোনদের যেন খাবারের এবং থাকার জায়গার কোনো অসুবিধা না হয় আর তারা যেন বাইবেল এবং অন্যান্য প্রকাশনা পেতে পারে। তারা তাদের উৎসাহিতও করে। প্রাচীনেরা ভাই-বোনদের এতটাই ভালোবাসে যে, তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাহায্য করে। এইরকম পরিস্থিতিতে নিজেদের মধ্যে একতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই শাখা অফিস যে-নির্দেশনা দেয়, তা মেনে চলুন। (ইব্রীয় ১৩:১৭) প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে কী করার প্রয়োজন রয়েছে, এই বিষয়ে সমস্ত মণ্ডলীতে কিছু ব্যবস্থা করা হয় এবং এই বিষয়ে সংগঠনও কিছু নির্দেশনা দেয়। প্রাচীনদের নিয়মিতভাবে এই ব্যবস্থা এবং নির্দেশনাগুলো পরীক্ষা করতে হবে। (১ করি. ১৪:৩৩, ৪০) সাহসের সঙ্গে কাজ করুন, তবে সতর্ক থাকুন। (হিতো. ২২:৩) ভেবে-চিন্তে কাজ করুন, অযথা বিপদ ডেকে আনবেন না। যিহোবার উপর নির্ভর করুন। মনে রাখবেন, যিহোবা আপনার এবং সমস্ত ভাই-বোনের জন্য অনেক চিন্তা করেন। তাদের সুরক্ষিত রাখতে তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন। প্রহরীদুর্গ ২৪.০৭ ৪ অনু. ৮; ৫ অনু. ১১

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল

বিপদের সময় আমি যিহোবাকে ডাকলাম, . . . সাহায্য চেয়ে করা আমার আর্তনাদ তাঁর কানে পৌঁছোল।—গীত. ১৮:৬, NW.

রাজা দায়ূদ যিহোবাকে খুব ভালোভাবে জানতেন এবং তাঁর উপর তার সম্পূর্ণ আস্থা ছিল। তাই যখন রাজা শৌল এবং তার অন্যান্য শত্রু তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তখন তিনি সাহায্যের জন্য যিহোবাকে ডেকেছিলেন। যিহোবা তার প্রার্থনা শুনেছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন। তাই দায়ূদ বলেছিলেন, “যিহোবা জীবিত ঈশ্বর!” (গীত. ১৮:৪৬) দায়ূদ শুধু এটা বোঝাতে চাননি যে, যিহোবা সত্যিই রয়েছেন। এই বিষয়ে একটা বইতে লেখা রয়েছে, দায়ূদ যিহোবার উপর সম্পূর্ণ আস্থা দেখিয়ে বলেছিলেন, “জীবিত ঈশ্বর হিসেবে যিহোবা সবসময় তাঁর লোকদের সাহায্য করেন।” দায়ূদ তার অভিজ্ঞতা থেকে জানতে পেরেছিলেন যে, যিহোবা হলেন জীবিত ঈশ্বর এবং তিনি জানেন, তাঁর লোকেরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে। আর এই কারণে দায়ূদ পুরো উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা ও প্রশংসা করে গিয়েছিলেন। (গীত. ১৮:২৮, ২৯, ৪৯) আমরা যদি পুরোপুরি নিশ্চিত থাকি যে, যিহোবা হলেন জীবন্ত ঈশ্বর, তা হলে আমরা উদ্যোগের সঙ্গে তাঁর সেবা করে চলব। আমরা সাহসের সঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করতে এবং মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করতে পারব। আর যা-ই ঘটুক না কেন আমরা যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রাখব। প্রহরীদুর্গ ২৪.০৬ ২০-২১ অনু. ৩-৪

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬

শুক্রবার, ১৭ এপ্রিল

কেউ যেন কোনোভাবেই তোমাদের বিপথে নিয়ে না যায়।—২ থিষল. ২:৩.

প্রেরিত পৌল থিষলনীকীয়দের যে-চিঠি লিখেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি? আমরা যখন অদ্ভুত বা অবাক করার মতো কোনো খবর শুনি, যেটা বাইবেলের শিক্ষার সঙ্গে মেলে না, তখন আমাদের অনেক ভেবে-চিন্তে কাজ করতে হবে। লক্ষ করুন, সোভিয়েত ইউনিয়নে আমাদের ভাইদের প্রতি কী ঘটেছিল। একবার সরকারি আধিকারিকেরা আমাদের ভাইদের একটা চিঠি দিয়েছিল, যেটা দেখে মনে হয়েছিল, সেটা বিশ্বপ্রধান কার্যালয় থেকে এসেছে। সেই চিঠিতে ভাইদের বলা হয়েছিল, তারা যেন আরেকটা সংগঠন তৈরি করে। যদিও সেই চিঠিটা দেখে মনে হয়েছিল যে, সেটা সত্যিই বিশ্বপ্রধান কার্যালয় থেকে এসেছে, কিন্তু আমাদের বিশ্বস্ত ভাইয়েরা সেটা দেখে ভ্রান্ত হয়নি। তারা বুঝতে পেরেছিল, সেই চিঠিতে লেখা কথাগুলোর সঙ্গে বাইবেলের শিক্ষার কোনো মিল নেই। বর্তমানে আমাদের শত্রুরা আমাদের ভ্রান্ত করার চেষ্টা করে। তারা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা ছড়িয়ে থাকে এবং আমাদের একতা নষ্ট করার চেষ্টা করে। তাই, কখনো “বিভ্রান্ত” হবেন না। যখনই আপনি কিছু পড়েন বা শোনেন, তখন জানার চেষ্টা করুন, সেটা বাইবেলের শিক্ষার সঙ্গে মেলে কি না। তা করলে আপনি ভ্রান্ত হবেন না।—২ থিষল. ২:২; ১ যোহন ৪:১. প্রহরীদুর্গ ২৪.০৭ ১২ অনু. ১৪-১৫

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার