পাদটীকা
a মিশর থেকে যাত্রা করার পর, ইস্রায়েলীয়রা কনানে প্রবেশ করার জন্য তৈরি ছিল, যে-দেশের বিষয়ে ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু, যখন দশ জন গুপ্তচর খারাপ সংবাদ নিয়ে ফিরে এসেছিল, তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করেছিল। তাই, যিহোবা আদেশ জারি করেছিলেন যে, তাদেরকে ৪০ বছর প্রান্তরে অতিবাহিত করতে হবে, যা সেই বিদ্রোহী প্রজন্মের সকলের মারা যাওয়ার জন্য যথেষ্ট সময় ছিল।