পাদটীকা
a শাস্ত্রে “দ্বেষ” বা ঘৃণা শব্দটির বেশ কয়েকটা ভিন্ন অর্থ রয়েছে। কিছু প্রসঙ্গে, এর অর্থ কেবল কম পরিমাণে ভালবাসা। (আদিপুস্তক ২৯:৩১, ৩৩) এ ছাড়া, “দ্বেষ” শব্দটি দিয়ে প্রবল অপছন্দ করাও বোঝাতে পারে, তবে বিষয়বস্তুর কোনো ক্ষতি করার অভিপ্রায় নিয়ে নয় বরং সেটার প্রতি ঘৃণা থাকায় তা এড়িয়ে চলার চেষ্টা করা। কিন্তু, “দ্বেষ” শব্দটি দিয়ে প্রচণ্ড শত্রুতা, প্রায়ই ক্ষতি করার অভিপ্রায়সহ দীর্ঘ মন্দ ইচ্ছাকে বোঝাতে পারে। শব্দটির এই অর্থটাই এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।