পাদটীকা
a পিতর যখন সিরিয়ার আন্তিয়খিয়া পরিদর্শন করেছিলেন, তখন তিনি পরজাতীয় বিশ্বাসীদের সঙ্গে উষ্ণ মেলামেশা উপভোগ করেছিলেন। কিন্তু যিহুদি খ্রিস্টানরা যখন যিরূশালেম থেকে এসেছিল, তখন পিতর “ছিন্নত্বক্দের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক্ রাখিতে লাগিলেন।” আমরা কল্পনা করতে পারি যে, সেই ধর্মান্তরিত পরজাতীয়রা কত আঘাতই না পেয়েছিল, যখন একজন সম্মানীয় প্রেরিত তাদের সঙ্গে খাবার খেতে অস্বীকার করেছিলেন।—গালাতীয় ২:১১-১৩.