ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১২২
  • তোরাহ্‌ কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তোরাহ্‌ কী?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • মৌখিক নিয়ম—কেন এগুলো লেখা হয়েছিল?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রব্বি—হিসাবে কে সম্বোধিত হওয়ার যোগ্য?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রীষ্টপূর্ব ব্যবস্থা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাক্ষিরা কি পুরাতন নিয়ম বিশ্বাস করে?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১২২
তোরাহ্‌র একটি পৃষ্ঠা

তোরাহ্‌ কী?

বাইবেলের উত্তর

“তোরাহ্‌” বা তাওরাত শব্দটা ইব্রীয় শব্দ তোরাহ্‌ থেকে এসেছে। এটাকে ”নির্দেশনা,” ‘শেখানো বিষয়’ অথবা ”আইন” হিসেবে অনুবাদ করা যায়।a (হিতোপদেশ ১:৮; ৩:১; ২৮:৪) তোরাহ্‌ শব্দটা বাইবেলে কীভাবে ব্যবহার করা হয়েছে, তা লক্ষ করুন।

  • তোরাহ্‌ বলতে সাধারণত বাইবেলের প্রথম পাঁচটি বইকে বোঝায়, যেগুলো হল: আদিপুস্তক, যাত্রাপুস্তক, লেবীয় পুস্তক, গণনাপুস্তক ও দ্বিতীয় বিবরণ। এই সবগুলো বইকে একসঙ্গে পেন্টাটিউকও বলা হয়। এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হল “পাঁচটি বইয়ের এক খণ্ড।” তোরাহ্‌টি মোশি লিখেছিলেন, তাই এটিকে ‘মোশির ব্যবস্থার পুস্তকও’ বলা হয়। (যিহোশূয়ের পুস্তক ৮:৩১; নহিমিয় ৮:১) এমনটা জানা যায় যে, প্রথম বার এটি একটিই বই হিসেবে লেখা হয়েছিল। তবে, পরবর্তী সময়ে সহজে ব্যবহার করার জন্য এটিকে ছোটো ছোটো বইয়ে বিভক্ত করা হয়।

  • তোরাহ্‌ বলতে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে ইজরায়েলীয়দের যে-আইনগুলো দেওয়া হয়েছিল, সেগুলোকেও বোঝায়। যেমন, ‘পাপার্থক বলির ব্যবস্থা [তোরাহ্‌],’ ‘কুষ্ঠরোগের ব্যবস্থা’ এবং ‘নাসরীয়ের ব্যবস্থা।’—লেবীয় পুস্তক ৬:২৫; ১৪:৫৭; গণনাপুস্তক ৬:১৩.

  • কখনো কখনো তোরাহ্‌ বলতে বাবা-মায়ের কাছ থেকে, কোনো বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বা সরাসরি ঈশ্বরের কাছ থেকে পাওয়া নির্দেশনা ও শিক্ষাকে বোঝায়।—হিতোপদেশ ১:৮; ৩:১; ১৩:১৪; যিশাইয় ২:৩, পাদটীকা।

তোরাহ্‌ বা পেন্টাটিউকে কী আছে?

  • সৃষ্টি থেকে শুরু করে মোশির মৃত্যু পর্যন্ত ঈশ্বর মানবজাতিকে যেভাবে পরিচালনা দিয়েছিলেন, এটিতে সেই বিবরণ রয়েছে।—আদিপুস্তক ১:২৭, ২৮; দ্বিতীয় বিবরণ ৩৪:৫.

  • এটিতে মোশির ব্যবস্থার নিয়মগুলো লেখা রয়েছে, যেখানে ৬০০ টারও বেশি নিয়ম আছে। (যাত্রাপুস্তক ২৪:৩) এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, শেমা বা যিহুদিদের ভক্তি প্রকাশ করার এক প্রার্থনা। তাদের এই প্রার্থনার একটা অংশ হল, “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।” (দ্বিতীয় বিবরণ ৬:৪-৯) আর যিশু এটিকে “সর্বমহৎ ও প্রথম আজ্ঞা” বলেছিলেন।—মথি ২২:৩৬-৩৮.

  • এটিতে ১,৮০০ বারের মতো যিহোবার নাম আছে। তোরাহ্‌তে কোথাও এমনটা বলা হয়নি যে, ঈশ্বরের নাম উচ্চারণ করা ঠিক নয়। এর পরিবর্তে, এটিতে এমন আজ্ঞাগুলো রয়েছে, যেগুলো পালন করার সময় তাদের ঈশ্বরের নাম উচ্চারণ করতেই হত।—গণনাপুস্তক ৬:২২-২৭; দ্বিতীয় বিবরণ ৬:১৩; ১০:৮; ২১:৫.

তোরাহ্‌ সম্বন্ধে ভুল ধারণা

ভুল ধারণা: তোরাহ্‌তে দেওয়া নিয়মগুলো চিরস্থায়ী এবং সেগুলো চিরকাল পালন করে চলতে হবে।

সঠিক তথ্য: বাইবেলের কিছু অনুবাদে তোরাহ্‌তে দেওয়া নির্দিষ্ট কিছু নিয়মকে “চিরস্থায়ী” বলা হয়েছে। যেমন বিশ্রামদিনের, যাজকত্বের এবং প্রায়শ্চিত্ত দিনের জন্য দেওয়া নিয়ম। (যাত্রাপুস্তক ৩১:১৬; ৪০:১৫; লেবীয় পুস্তক ১৬:৩৩, ৩৪) “চিরস্থায়ী” শব্দটার জন্য যে-ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে, সেটার অর্থ শুধুমাত্র এই নয় যে, কোনো বিষয় চিরকাল ধরে চলবে বরং এর আরেকটা অর্থ হতে পারে যে, সেই বিষয়টা এক লম্বা সময় ধরে চলবে।b মোশির ব্যবস্থা প্রায় ৯০০ বছর ধরে কার্যকর থাকার পর ঈশ্বর ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, সেই ব্যবস্থার জায়গায় তিনি “একটা নতুন চুক্তি” করবেন। (যিরমিয় ৩১:৩১-৩৩) ‘“এক নতুন চুক্তি,” এই কথা বলার মাধ্যমে ঈশ্বর আগের চুক্তিকে বাতিল করে দিয়েছেন।’ (ইব্রীয় ৮:৭-১৩) আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে যিশুর মৃত্যুর মাধ্যমে মোশির ব্যবস্থা চুক্তি বাতিল হয়ে, এই নতুন চুক্তি কার্যকর হয়।—ইফিষীয় ২:১৫.

ভুল ধারণা: যিহুদের মুখে মুখে করা পরম্পরাগত রীতি এবং তালমুডে দেওয়া নিয়মগুলো তোরাহ্‌তে থাকা নিয়মগুলোর মতোই গুরুত্বপূর্ণ।

সঠিক তথ্য: বাইবেলে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে, ঈশ্বর মোশিকে তোরাহ্‌তে দেওয়া লিখিত আইনগুলো ছাড়া আর কোনো মৌখিক আইন দিয়েছিলেন। এর বিপরীতে বাইবেল বলে, “আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই সকল বাক্য লিপিবদ্ধ কর।” (যাত্রাপুস্তক ৩৪:২৭) মৌখিক আইনগুলো শুরুতে ফরীশিরা তৈরী করেছিল। পরে সেগুলোকে লেখা হয়, যেটাকে মিশনাহ্‌ বলা হয়। আর এই মিশনাহ্‌তে যিহুদি পরম্পরাগত আরও কিছু নিয়ম জুড়ে, পরবর্তী সময়ে তালমুড তৈরি করা হয়। পরম্পরাগত সেই নিয়মগুলো প্রায়ই তোরাহ্‌তে থাকা নিয়মগুলোর সঙ্গে মিলত না আর তা নিয়ে মতবিরোধ দেখা দিত। এই কারণে যিশু ফরীশিদের বলেছিলেন: “তোমরা তোমাদের পরম্পরাগত রীতি পালন করার জন্য ঈশ্বরের বাক্যকে মূল্যহীন করে ফেলেছ।”—মথি ১৫:১-৯.

ভুল ধারণা: মহিলাদের তোরাহ্‌ শেখানো উচিত নয়।

সঠিক তথ্য: মোশির ব্যবস্থায় এই আদেশ দেওয়া হয়েছিল যে, ইজরায়েলীয় লোকদের মধ্যে সবাইকে যাতে ব্যবস্থায় থাকা আইনগুলো পড়ে শোনানো হয়, যাদের মধ্যে মহিলা এবং সন্তানেরাও ছিল। কেন? কারণ ‘তারা যাতে সবাই তাদের ঈশ্বর যিহোবার বিষয়ে শোনে ও শেখে এবং তাঁকে ভয় করে আর এই ব্যবস্থায় লেখা সমস্ত কথা ভালোভাবে পালন করে।’—দ্বিতীয় বিবরণ ৩১:১০-১২.c

ভুল ধারণা: তোরাহ্‌তে গুপ্ত বার্তা রয়েছে।

সঠিক তথ্য: তোরাহ্‌র লেখক মোশি লিখেছিলেন যে, এটির বার্তা বোঝা কঠিন নয়। (দ্বিতীয় বিবরণ ৩০:১১-১৪) তাই, এটি বোঝার জন্য কোনো কোড প্রয়োজন নেই। তোরাহ্‌তে গুপ্ত বার্তা রয়েছে, এই ধারণাটার উৎপত্তি হয় কাবালাহ্‌ নামের যিহুদিদের পরম্পরাগত রহস্যজনক এক প্রথা থেকে, যা শাস্ত্রের কথাগুলোকে ‘কৌশল-কল্পিতভাবে’ তুলে ধরে।d—২ পিতর ১:১৬.

a পরিমার্জিত সংস্করণ The Strongest Strong’s Exhaustive Concordance of the Bible-এর এন্ট্রি ৮৪৫১ “Hebrew-Aramaic Dictionary-Index to the Old Testament” সেকশনে দেখুন।

b Theological Wordbook of the Old Testament, খণ্ড ২, পৃষ্ঠা ৬৭২-৬৭৩ দেখুন।

c তোরাহ্‌তে যদিও সবাইকে শেখানোর কথা বলা হয়েছে কিন্তু যিহুদি ধর্মীয় নেতারা মহিলাদের তোরাহ্‌ শেখানোর বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। উদাহরণ হিসেবে, রব্বি এলিজার বেন হারকেনাসের বক্তব্য মিশনাতে এভাবে উদ্ধৃতি করা হয়েছে, “যে-কেউ তার মেয়েকে তোরাহ্‌ শিক্ষা দেয়, এটা এমন যেন সে তাকে অশ্লীলতা শেখাচ্ছে।” (সোতাহ্‌ ৩:৪) জেরুসালেম তালমুডেও এই রব্বির বক্তব্য রয়েছে, যেখানে বলে, “তোরাহ্‌র কথাগুলো মহিলাদের শেখানোর চেয়ে, সেটা আগুনে পুড়িয়ে দেওয়া ভালো।”—সোতাহ্‌ ৩:১৯ক.

d উদাহরণ হিসেবে, কাবালাহ্‌ প্রথা অনুযায়ী তোরাহ্‌কে যেভাবে দেখা হয়, সেই সম্বন্ধে এনসাইক্লোপিডিয়া জুডাইকা এভাবে বলে: “তোরাহ্‌ আসলে নির্দিষ্ট করে, তেমন কোনো অর্থ প্রকাশ করে না। আসলে, এটিতে লেখা কথাগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় আর সেগুলোর আলাদা আলাদা অর্থ প্রকাশ পায়।”—দ্বিতীয় সংস্করণ, খণ্ড ১১, পৃষ্ঠা ৬৫৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার