ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwfq প্রবন্ধ ২৪
  • কেন আপনারা আপনাদের সভাস্থলকে গির্জা বলেন না?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন আপনারা আপনাদের সভাস্থলকে গির্জা বলেন না?
  • যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটার নাম ‘যিহোবার সাক্ষিদের কিংডম হল?’
  • ফিলীমন বইয়ের আউটলাইন
    পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • খ্রীষ্টানদের কি গির্জায় যাওয়া উচিত?
    ২০০১ সচেতন থাক!
  • এটা আমাদের উপাসনার স্থান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন কিংডম হলের সভায় যোগ দেব?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
আরও দেখুন
যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
ijwfq প্রবন্ধ ২৪

কেন আপনারা আপনাদের সভাস্থলকে গির্জা বলেন না?

বাইবেলে, যে-গ্রিক শব্দকে অনেক সময় ‘গির্জা’ হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা উপাসনাস্থলকে নয়, বরং উপাসকদের একটা দলকে নির্দেশ করে।

এই উদাহরণটা লক্ষ করুন: প্রেরিত পৌল যখন রোমের খ্রিস্টানদের উদ্দেশ্যে লিখেছিলেন, তখন তিনি আক্কিল্লা এবং প্রিষ্কিল্লা নামে এক দম্পতিকে সম্ভাষণ জানিয়েছিলেন ও বলেছিলেন: “তাদের গৃহে সমবেত গির্জাকে মঙ্গলবাদ কর।” (রোমীয় ১৬:৫ কনটেমপোরারি ইংলিশ ভারশন) পৌল কোনো উপাসনাস্থলকে উদ্দেশ্য করে সম্ভাষণ জানাননি। এর পরিবর্তে, যারা তাদের ঘরে মিলিত হতেন, সেই ব্যক্তিদের অর্থাৎ মণ্ডলীকে উদ্দেশ্য করে তিনি সম্ভাষণ জানিয়েছিলেন।a

তাই, আমরা আমাদের উপাসনাস্থলকে গির্জা বলার পরিবর্তে ‘কিংডম হল’ বলে থাকি।

কেন এটার নাম ‘যিহোবার সাক্ষিদের কিংডম হল?’

বেশ কয়েকটা কারণের জন্য এই নাম উপযুক্ত:

  • এই উপাসনাস্থলটা একটা হল বা মিলিত স্থান

  • বাইবেলে যে-ঈশ্বরের কথা বলা হয়েছে, আমরা সেই ঈশ্বর, যিহোবাকে উপাসনা করার এবং তাঁর সম্বন্ধে সাক্ষ্য দেওয়ার বা ঘোষণা করার জন্য মিলিত হই।—যাত্রাপুস্তক ৩:১৫; যিশাইয় ৪৩:১২.

  • এ ছাড়া, আমরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শেখার জন্য মিলিত হই, যে-রাজ্য সম্বন্ধে যিশু প্রায়ই বলতেন।—মথি ৬:৯, ১০; ২৪:১৪; লূক ৪:৪৩.

আপনার বাড়ির কাছাকাছি কোনো কিংডম হল পরিদর্শন করার জন্য এবং যিহোবার সাক্ষিরা কীভাবে তাদের সভা পরিচালনা করে থাকে, তা দেখার জন্য আপনি সাদরে আমন্ত্রিত।

a একই ধরনের অভিব্যক্তি ১ করিন্থীয় ১৬:১৯; কলসীয় ৪:১৫ এবং ফিলীমন ২ পদে পাওয়া যায়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার