বাইবেল কি আমার পরিবারকে সুখী হওয়ার জন্য সাহায্য করতে পারে?
বাইবেলের উত্তর
অবশ্যই। এই বিষয়ে বাইবেলে অনেক ভালো পরামর্শ রয়েছে, যা কাজে লাগানোর ফলে লক্ষ লক্ষ পরিবার সুখী হতে পেরেছে। আসুন, কিছু পরামর্শের উপর মনোযোগ দিই।
বিয়ে আইনত বৈধ হতে হবে। আইনতভাবে বিয়ে করার মাধ্যমে আপনি চিরকাল একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করেন। এই প্রতিজ্ঞা এক সুখী পরিবারের ভিত্তি হয়ে ওঠে।—মথি ১৯:৪-৬.
একে অন্যের প্রতি প্রেম ও সম্মান দেখান। আপনি আপনার সাথির কাছ থেকে যেরকম আচরণ আশা করেন, আপনিও তার সঙ্গে সেরকম আচরণ করুন।—মথি ৭:১২; ইফিষীয় ৫:২৫, ৩৩.
আঘাত দেওয়রা মতো কথাবার্তা বলবেন না। প্রেমের সঙ্গে কথা বলুন, এমনকী সেই সময়ও যখন আপনার সাথির কোনো কথা বা কাজ আপনাকে দুঃখ দেয়। (ইফিষীয় ৪:৩১, ৩২) বাইবেল বলে, “কোমলভাবে দেওয়া উত্তর রাগ শান্ত করে, কিন্তু কঠোরভাবে বলা কথা একজন ব্যক্তিকে রাগিয়ে তোলে।”—হিতোপদেশ ১৫:১.
একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকুন। শুধুমাত্র আপনার বিবাহসাথির প্রতিই রোমান্টিক প্রেম দেখান এবং যৌন সম্পর্ক করুন। (মথি ৫:২৮) বাইবেল জানায়, “সকলের মধ্যে যেন বিয়ে সমাদরণীয় থাকে এবং বিবাহশয্যা যেন অশুচি না হয়।”—ইব্রীয় ১৩:৪.
আপনার সন্তানকে প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন। অতিরিক্ত স্বাধীনতা দেবেন না আবার অতিরিক্ত কঠোরও হবেন না।—হিতোপদেশ ২৯:১৫; কলসীয় ৩:২১.