জেগে থাকুন!
সমস্যাপূর্ণ জীবনে আনন্দে থাকার জন্য আপনি কী করতে পারেন? এই সম্বন্ধে বাইবেল কী বলে?
এই জগতের পরিস্থিতি এতটাই খারাপ যে, আমাদের জীবনে যেকোনো সময়ে যেকোনো কিছু ঘটে যেতে পারে আর এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনার কী মনে হয়, আমাদের সুখ বা আনন্দ কি আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে? আসলে এটা বেশিরভাগ সময়ই আমাদের মনোভাবের উপর নির্ভর করে। বাইবেল বলে, “যার হৃদয় আনন্দে রয়েছে, তার প্রতিটা দিনই যেন ভোজের দিন,” এমনকী সেইসময়েও, যখন তার জীবনে অনেক সমস্যা থাকে। (হিতোপদেশ ১৫:১৫) আমাদের জীবনে আনন্দ বৃদ্ধি করার জন্য আমরা কী করতে পারি? আসুন আমরা দেখি, এই বিষয়ে বাইবেল আমাদের কী পরামর্শ দেয়।
দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করা
বাইবেল বলে: “দুশ্চিন্তার বোঝা একজন ব্যক্তির মনকে হতাশায় ডুবিয়ে দেয়, কিন্তু ভালো কথা মনকে আনন্দিত করে তোলে।”—হিতোপদেশ ১২:২৫.
বাইবেল আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। কীভাবে? তা জানার জন্য “উদ্বিগ্নতা সম্বন্ধে বাইবেল যা বলে” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
একাকিত্বের সঙ্গে লড়াই করা
বাইবেল বলে: “প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায় আর সে বিপদের সময়ে নিজের ভাই বলে প্রমাণিত হয়।”—হিতোপদেশ ১৭:১৭.
অন্যদের সঙ্গে আপনার বন্ধুত্বকে দৃঢ় করার মাধ্যমে আপনি একাকিত্বের সঙ্গে লড়াই করতে পারেন, আর এই বিষয়ে বাইবেলে অনেক পরামর্শ রয়েছে। আরও জানার জন্য “একাকিত্বের সঙ্গে লড়াই করার জন্য বন্ধুত্ব করুন—বাইবেল কীভাবে সাহায্য করতে পারে” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি ভালোবাসা গড়ে তোলা
বাইবেল বলে: “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে। … তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।”a—মথি ২২:৩৭-৩৯.
প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা গড়ে তুলতে পারি। এই বিষয়ে আরও জানার জন্য “ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
সুবর্ণ নিয়ম মেনে চলে আমরা অন্যদের প্রতি ভালোবাসা গড়ে তুলতে পারি। এই বিষয়ে আরও জানার জন্য “What Is the Golden Rule?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
এই জগতের পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও বাইবেল আপনাকে আনন্দে থাকতে সাহায্য করতে পারে। এই সম্বন্ধে আপনি কি আরও জানতে চান? আমরা খুশি হব, যদি আপনি আমাদের সঙ্গে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করেন।
a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—গীতসংহিতা ৮৩:১৮.