ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w23 ডিসেম্বর পৃষ্ঠা ৩২
  • অভিজ্ঞতা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অভিজ্ঞতা
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সকলের প্রতি সমবেদনা দেখান
  • যিহোবার সমবেদনা অনুকরণ করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • ‘আমাদের ঈশ্বরের কোমল সমবেদনা’
    যিহোবার নিকটবর্তী হোন
  • স্নেহপূর্বক করুণাময় হোন
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “কোমল সমবেদনাপূর্ণ” হোন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
w23 ডিসেম্বর পৃষ্ঠা ৩২

অভিজ্ঞতা

সকলের প্রতি সমবেদনা দেখান

নিউজিল্যান্ডে বসবাসকারী একজন বোন একদিন jw.org ওয়েবসাইটে একটা ভিডিও দেখেন। সেখানে দেখানো হয়েছে, যিহোবার হৃদয়ে অনেক সমবেদনা রয়েছে আর সেটা শুধু তিনি অনুভবই করেন না, কিন্তু আমাদের সবার প্রতি তা দেখান। (যিশা. ৬৩:৭-৯) বোন সিদ্ধান্ত নেন যে, তিনি যা শিখেছেন, তা কাজে লাগানোর চেষ্টা করবেন এবং অন্যদের সাহায্য করবেন। পরে সেই দিন যখন তিনি মুদিখানার দোকানে বাজার করতে যান, তখন সেখানে এক দরিদ্র মহিলার সঙ্গে তার দেখা হয়, যার থাকার কোনো জায়গা ছিল না। তখন বোন তাকে কিছু খাবার কিনে দিতে চাইলেন এবং সেই মহিলা তা গ্রহণ করলেন। যখন বোন খাবার নিয়ে তার কাছে ফিরে আসেন, সেইসময় দুঃখকষ্ট কি কখনও শেষ হবে? এই ট্র্যাকটা দিয়ে তাকে সংক্ষেপে সাক্ষ্য দেন।

তখন সেই মহিলা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে, তিনিও সত্যে বড়ো হয়েছিলেন এবং যিহোবাকে তিনি ভালোভাবেই জানেন। কিন্তু, তিনি অনেক বছর আগে সত্য ছেড়ে চলে গিয়েছিলেন। কিছুদিন আগেই তিনি যিহোবার কাছে প্রার্থনা করেন যেন তিনি তাঁর কাছে ফিরে আসতে পারেন এবং যিহোবা তাকে যেন সাহায্য করেন। এই বোন তাকে একটা বাইবেল দেন এবং বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করেন।a

আমরাও যিহোবাকে অনুকরণ করে সবার প্রতি সমবেদনা দেখাতে পারি, যাদের মধ্যে আমাদের আত্মীয়স্বজন এবং মণ্ডলীর ভাই-বোনেরাও রয়েছে। এভাবে আমরা সুযোগ খুঁজে লোকদের সাক্ষ্য দিতে পারি এবং দেখাতে পারি যে, আমাদের মধ্যেও সমবেদনা রয়েছে।

a যারা যিহোবার কাছ থেকে দূরে সরে গিয়েছে, সেই সব নিষ্ক্রিয় ব্যক্তিকে সাহায্য করার জন্য ২০২০ সালের জুন মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “আমার কাছে ফিরিয়া আইস” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার