ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb23 সেপ্টেম্বর পৃষ্ঠা ১৩
  • ধর্মে বিশ্বাস করে না এমন লোকদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধর্মে বিশ্বাস করে না এমন লোকদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধর্মে বিশ্বাস করে না এমন লোকেদের হৃদয়ে পৌঁছানো
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে দক্ষতার সঙ্গে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • সত্য শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • প্রমাণগুলো পরীক্ষা করে দেখুন
    ২০২১ সজাগ হোন!
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
mwb23 সেপ্টেম্বর পৃষ্ঠা ১৩
একজন বোন এশিয়ার এক মহিলার কাছে সাক্ষ্য দিচ্ছেন।

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

ধর্মে বিশ্বাস করে না এমন লোকদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন

অনেকসময় আমাদের মনে হতে পারে, ‘যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, তাদের কাছে প্রচার করে কোনো লাভ নেই কারণ তারা তো কখনো আমাদের কথা শুনবেই না।’ কিন্তু আমাদের মনে রাখা উচিত, এই ধরনের কিছু লোক আর এমনকী নাস্তিক লোকেরাও যিহোবার সাক্ষি হয়েছে। প্রায়ই দেখা গিয়েছে, তাদের শুধু এটা পরীক্ষা করার ক্ষেত্রে একটু সাহায্যের প্রয়োজন হয় যে, ঈশ্বর অস্তিত্বে আছেন।—রোমীয় ১:২০; ১০:১৪.

মনে রাখবেন—বিশ্বাস নেই এমন লোকেরা বিশ্বাস অর্জন করতে পারে!—ধর্মে বিশ্বাস করে না এমন লোকেরা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

ধর্মে বিশ্বাস করে না এমন লোকদের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আপনি ভাই টোমাসোর অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?

যেভাবে এটা করা যায়

কেউ যদি বলে, তিনি ধর্মে বিশ্বাস করেন না, তারপরও তার সঙ্গে সদয়ভাবে আচরণ করুন। মন দিয়ে তার কথা শুনুন এবং এটা বোঝার চেষ্টা করুন, কেন তিনি এমনটা মনে করেন। (২তীম ২:২৪) তিনি যে-বিষয়ে আগ্রহী, সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলুন। তিনি কি সেই প্রমাণগুলো নিয়ে আলোচনা করতে চান, যেগুলো পরীক্ষা করার মাধ্যমে অনেক লোক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে শুরু করেছে? তিনি যদি চান, তা হলে তাকে সেই প্রকাশনা এবং ভিডিওগুলো দেখান, যেগুলো এই উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়েছে। যেমন, জীবনকে কি সৃষ্টি করা হয়েছিল? (ইংরেজি) এবং জীবনের উৎপত্তি—জিজ্ঞেস করা যথার্থ এমন পাঁচটা প্রশ্ন (ইংরেজি) ব্রোশার। এই ব্রোশারগুলো এখন শিক্ষাদানের প্রকাশনা বাক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সেগুলো সহজেই অন্যদের দেখানো যেতে পারে।

এই ধরনের লোকদের সঙ্গে কথা বলার বিষয়ে চিন্তা করেই আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন। এইরকম সময়ে আপনি কোনো অভিজ্ঞ ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য নিতে পারেন। শুধু তা-ই নয়, যিহোবাও আপনাকে সাহায্য করতে পারেন, যাতে আপনি সঠিক মনোভাব রয়েছে এমন লোকদের কাছে পৌঁছাতে পারেন, এমনকী শুরুতে যদি তাদের ধর্মের উপর বিশ্বাস না-ও থাকে।—প্রেরিত ১৩:৪৮.

“জীবনকে কি সৃষ্টি করা হয়েছিল?” ব্রোশার।
“জীবনের উৎপত্তি—জিজ্ঞেস করা যথার্থ এমন পাঁচটা প্রশ্ন” ব্রোশার।
    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার