ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb23 জানুয়ারি পৃষ্ঠা ১৬
  • স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্মরণার্থ দিবস পালন করার জন্য আপনার প্রচেষ্টা দেখে যিহোবা আশীর্বাদ করবেন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • আপনি কি বছরের সবচেয়ে বিশেষ দিনটার জন্য প্রস্তুত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • এই স্মরণার্থ মরসুমকে এক আনন্দের মরসুম করে তুলুন!
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ মরসুম—কাজকে বৃদ্ধি করার এক বিশেষ সুযোগ!
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
mwb23 জানুয়ারি পৃষ্ঠা ১৬

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন

প্রতি বছর যিহোবার লোকেরা একসঙ্গে মিলে স্মরণার্থ দিবস পালন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। যিহোবা আমাদের জন্য উপহার হিসেবে মুক্তির মূল্য জুগিয়েছেন আর তাই স্মরণার্থ দিবসের আগের ও পরের সপ্তাহগুলোতে আমরা যিহোবার প্রশংসা করার বিশেষ সুযোগগুলোকে কাজে লাগাই। (ইফি ১:৩, ৭) যেমন, অন্যেরা যাতে স্মরণার্থ সভায় যোগ দিতে পারে, তাই আমরা তাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রাণপণ চেষ্টা করি। কেউ কেউ মার্চ অথবা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য বিভিন্ন রদবদল করে থাকে। সেই সময় তারা ৩০ অথবা ৫০ ঘণ্টা কাজ করার লক্ষ্য নিয়ে থাকে। এই স্মরণার্থ মরসুমে আপনি কি প্রচার কাজে আরেকটু বেশি সময় কাজ করতে পারেন? এই ক্ষেত্রে কী আপনাকে সাহায্য করতে পারে?

প্রায়ই দেখা গিয়েছে, আমরা যদি আগে থেকে পরিকল্পনা করি, তা হলে আমরা আরও বেশি কাজ করতে পারি। (হিতো ২১:৫) যেহেতু স্মরণার্থ মরসুম দ্রুত এগিয়ে আসছে, তাই এখনই পরিকল্পনা করা শুরু করুন। স্মরণার্থ মরসুমে কীভাবে আপনি আরও বেশি করে প্রচার কাজ করবেন, তা নিয়ে আগে থেকে চিন্তা করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে, তা ঠিক করুন। এরপর, যিহোবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সমস্ত প্রচেষ্টায় আশীর্বাদ করেন।—১যোহন ৫:১৪, ১৫.

স্মরণার্থ মরসুমে কোন কোন উপায়ে আপনি আরও বেশি করে প্রচার কাজ করতে পারেন, সেই বিষয়ে আপনি কি কিছু চিন্তা করতে পারেন?

লক্ষ্য

লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে যা করতে হবে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার