ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb21 সেপ্টেম্বর পৃষ্ঠা ৫
  • আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • বিশ্বাস দেখিয়ে চলুন​—⁠বিজ্ঞতার সঙ্গে সিদ্ধান্ত নিন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • ঈশ্বরের সম্মান নিয়ে আসে এমন সিদ্ধান্ত নিন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভূমিকা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৪
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
mwb21 সেপ্টেম্বর পৃষ্ঠা ৫

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন

একজন খেলোয়াড় যদি তার দক্ষতা বজায় রাখতে চান, তা হলে তাকে ক্রমাগত তার পেশিগুলোকে প্রশিক্ষিত করতে হবে। একইভাবে, আমাদের চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করার এবং তা বজায় রাখার জন্য ক্রমাগত প্রচেষ্টা করতে হবে। (ইব্রীয় ৫:১৪) যদিও আমাদের হয়তো অন্যদের সিদ্ধান্ত অনুকরণ করার মনোভাব রয়েছে, কিন্তু আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা ব্যবহার করার এবং নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়ার বিষয়টা শিখতে হবে। কেন? কারণ আমাদের প্রত্যেককে নিজ নিজ সিদ্ধান্তের জন্য নিকাশ দিতে হবে।—রোমীয় ১৪:১২.

আমাদের এইরকম মনে করা উচিত নয়, যেহেতু আমরা অনেক বছর ধরে একজন বাপ্তাইজিত দাস হিসেবে আছি, তাই সহজেই উত্তম সিদ্ধান্ত নিতে পারব। বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের পুরোপুরিভাবে যিহোবা, তাঁর বাক্য এবং তাঁর সংগঠনের উপর নির্ভর করতে হবে।—যিহো ১:৭, ৮; হিতো ৩:৫, ৬; মথি ২৪:৪৫.

“এক উত্তম বিবেক বজায় রাখো” নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • “এক উত্তম বিবেক বজায় রাখো” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এমা এবং তার স্বামী একটা বিয়ের আমন্ত্রণপত্র দেখছেন।

    এমা কোন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন?

  • “এক উত্তম বিবেক বজায় রাখো” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এমি দৃঢ়ভাবে তার মতামত জানাচ্ছেন।

    বিবেকের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কেন আমাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করা এড়িয়ে চলা উচিত?

  • “এক উত্তম বিবেক বজায় রাখো” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। শারলট ও অ্যালেনের কাছে এমা পরামর্শ চাইছেন।

    এক দম্পতি এমাকে কোনো বিজ্ঞ পরামর্শ সম্বন্ধে জানিয়েছিলেন?

  • “এক উত্তম বিবেক বজায় রাখো” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এমা তার কম্পিউটারে “ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি” থেকে গবেষণা করছেন।

    এমা তার পরিস্থিতি সম্বন্ধে কোথায় সাহায্যকারী তথ্য খুঁজে পেয়েছিলেন?

সিদ্ধান্ত নেওয়ার সময় আমার কোন বিষয়ের উপর নির্ভর করা উচিত?

  • ব্যক্তিগত মতামত

  • অন্যদের দৃষ্টিভঙ্গি

  • বাইবেলের নীতি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার