ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 আগস্ট পৃষ্ঠা ৩
  • শেষ যতই এগিয়ে আসছে, ততই যিহোবার প্রতি অনুগত থাকুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শেষ যতই এগিয়ে আসছে, ততই যিহোবার প্রতি অনুগত থাকুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরকে খুশি করে এমন গুণাবলি গড়ে তুলুন—সাহস
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
  • আমাদের পক্ষে সাহসী হওয়া সম্ভব
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • ‘সাহস করুন, কার্য্য করুন’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • সাহস জোগাও আমায়
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 আগস্ট পৃষ্ঠা ৩

খ্রিস্টীয় জীবনযাপন

শেষ যতই এগিয়ে আসছে, ততই যিহোবার প্রতি অনুগত থাকুন

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: খুব শীঘ্রই ভয়ে-বিস্ময়ে অভিভূত হওয়ার মতো বিভিন্ন ঘটনা ঘটবে এবং সেগুলো ঘটার সময় আমাদের আগের চেয়ে আরও বেশি যিহোবার উপর আস্থা রাখতে হবে আর সাহসের সঙ্গে পদক্ষেপ নিতে হবে। মিথ্যা ধর্ম ধ্বংস হওয়ার মাধ্যমে মহাক্লেশ শুরু হবে। (মথি ২৪:২১; প্রকা ১৭:১৬, ১৭) সেই অশান্ত সময়ে আমরা হয়তো বিচারের কড়া বার্তা ঘোষণা করব। (প্রকা ১৬:২১) এরপর আমরা মাগোগ দেশীয় গোগের আক্রমণের মুখোমুখি হব। (যিহি ৩৮:১০-১২, ১৪-১৬) আর এর ফলে, ‘সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধ’ শুরু হবে। (প্রকা ১৬:১৪, ১৬) বর্তমানে, আমরা যদি বিশ্বাসের পরীক্ষার সময় যিহোবার প্রতি অনুগত থাকি, তা হলে ভবিষ্যতে যে-ঘটনাগুলো ঘটতে চলেছে, সেগুলো আমরা সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারব।

যেভাবে এটা করা যায়:

  • যিহোবার উচ্চ নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করুন আর সাহসের সঙ্গে সেটার পক্ষসমর্থন করুন।—যিশা ৫:২০

  • খ্রিস্টীয় ভাই-বোনদের সঙ্গে ক্রমাগত যিহোবার উপাসনা করুন।—ইব্রীয় ১০:২৪, ২৫

  • যিহোবার সংগঠনের কাছ থেকে পাওয়া নির্দেশনার প্রতি দ্রুত বাধ্য হোন।—ইব্রীয় ১৩:১৭

  • অতীতে যিহোবা কীভাবে তাঁর লোকদের রক্ষা করেছিলেন, তা নিয়ে ধ্যান করুন।—২পিতর ২:৯

  • যিহোবার কাছে প্রার্থনা করুন এবং তাঁর উপর আস্থা রাখুন।—গীত ১১২:৭, ৮

নাটকের আকারে তুলে ধরা ভবিষ্যতের যে-ঘটনাগুলোর জন্য সাহসের প্রয়োজন হবে—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ‘ভবিষ্যতের যে-ঘটনাগুলোর জন্য সাহসের প্রয়োজন হবে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। কিংডম হলে একজন বোন এই মাত্র তালিকা দেখেন, যেখানে বলা হয়েছে যে, কে কোন মণ্ডলীতে যাবে আর এটা দেখে বোন বিরক্ত হয়ে যান।

    যখন একটা মণ্ডলীর প্রকাশকদের অন্য মণ্ডলীতে যাওয়ার জন্য বলা হয়, তখন কারো কারো পক্ষে কী করা কঠিন ছিল?

  • ‘ভবিষ্যতের যে-ঘটনাগুলোর জন্য সাহসের প্রয়োজন হবে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। সেই একই বোন অন্য দু-জন বোনের সঙ্গে আলোচনা করছেন যে, এখন তাদের নতুন মণ্ডলীতে যেতে হবে।

    বাধ্য হওয়ার মাধ্যমে কীভাবে আমরা সাহস বৃদ্ধি করতে পারি?

  • ‘ভবিষ্যতের যে-ঘটনাগুলোর জন্য সাহসের প্রয়োজন হবে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এক অল্পবয়সি ছেলে ‘ঈশ্বরের রাজ্য শাসন করছে!’ (ইংরেজি) বইয়ে আরমাগিদোনের ছবি দেখে চিন্তিত হয়ে পড়ে।

    আরমাগিদোনের সময় কেন আমাদের সাহসের প্রয়োজন হবে?

  • ‘ভবিষ্যতের যে-ঘটনাগুলোর জন্য সাহসের প্রয়োজন হবে’ শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। যিহোশাফট ও অন্যান্য যিহুদি যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখে যে, কোন বিরোধী সৈনিক সেখানে বেঁচে নেই।

    ভবিষ্যতে যে-ঘটনাগুলো ঘটবে, সেগুলোর জন্য এখনই প্রস্তুত হোন

    বাইবেলের কোন বিবরণ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে যে, যিহোবা আমাদের রক্ষা করবেন?—২বংশা ২০:১-২৪

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার