ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৪৪-৪৫
যোষেফ তার ভাইদের ক্ষমা করেন
৪৪:১, ২, ৩৩, ৩৪; ৪৫:৪, ৫
কেউ যখন আমাদের আঘাত দেয়, তখন তাকে ক্ষমা করা আমাদের পক্ষে কঠিন বলে মনে হতে পারে, বিশেষভাবে সে যখন ইচ্ছাকৃতভাবে আমাদের আঘাত দিয়ে থাকে। যোষেফের সঙ্গে তার ভাইয়েরা যখন খারাপ আচরণ করেছিল, তখন কী যোষেফকে তাদের ক্ষমা করতে সাহায্য করেছিল?
যোষেফ তার ভাইদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি। এর পরিবর্তে, তিনি দেখার চেষ্টা করেছিলেন যে, তার ভাইয়েরা পরিবর্তিত হয়েছে কিনা কারণ তিনি তাদের ক্ষমা করতে চেয়েছিলেন।—গীত ৮৬:৫; লূক ১৭:৩, ৪
তিনি মনের মধ্যে রাগ পুষে রাখেননি। এর পরিবর্তে, তিনি যিহোবাকে অনুকরণ করেছিলেন, যিনি হৃদয় থেকে ক্ষমা করেন।—মীখা ৭:১৮, ১৯
কীভাবে আমি ক্ষমা করার ব্যাপারে যিহোবাকে অনুকরণ করতে পারি?