ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb20 এপ্রিল পৃষ্ঠা ৮
  • কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অল্পবয়সিরা, তোমাদের মনোযোগ কি যিহোবার সেবায় তোমাদের লক্ষ্যগুলোর উপর কেন্দ্রীভূত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • আন্তরিক প্রচেষ্টা কখন এতে যিহোবা আশীর্বাদ করেন?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আধ্যাত্মিক লক্ষ্যগুলোকে আপনার সৃষ্টিকর্তার গৌরব করায় ব্যবহার করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন খ্রিস্টানদের প্রচেষ্টা করতে হবে?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
mwb20 এপ্রিল পৃষ্ঠা ৮
যাকোব স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করছেন।

খ্রিস্টীয় জীবনযাপন

কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

যাকোব এক মূল্যবান বিষয় লাভ করার জন্য একজন স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন আর সেটা হল, যিহোবার আশীর্বাদ। (আদি ৩২:২৪-৩১; হোশেয় ১২:৩, ৪) আমাদের বিষয়ে কী বলা যায়? আমরা কী যিহোবার বাধ্য হওয়ার এবং তাঁর আশীর্বাদ লাভ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে ইচ্ছুক? উদাহরণ স্বরূপ, মণ্ডলীর সভায় যোগ দেওয়ার এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত ঘণ্টা কাজ করার মধ্যে যদি আমাদের বাছাই করতে হয়, তা হলে আমরা কী বেছে নেব? যখন আমরা যিহোবার সেবায় আমাদের সময়, শক্তি এবং সম্পদ ব্যবহার করার মাধ্যমে আমাদের সর্বোত্তমটা দিই, তখন যিহোবা আমাদের উপর “অপরিমেয় আশীর্ব্বাদ” বর্ষণ করবেন। (মালাখি ৩:১০) তিনি আমাদের নির্দেশনা ও সুরক্ষা জোগাবেন এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো প্রদান করবেন।—মথি ৬:৩৩; ইব্রীয় ১৩:৫

নাটকের আকারে তুলে ধরা আধ্যাত্মিক লক্ষ্যগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন, শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • একজন অগ্রগামী বোন সাংকেতিক ভাষার একজন অনুবাদক হিসেবে চাকরি করছেন।

    বোন যেটাকে ভালোবাসতেন, সেটা কীভাবে তার কাছে ফাঁদজনক হয়ে উঠেছিল?

  • বোন অনেক রাত পর্যন্ত একা একা কাজ করছেন।

    কীভাবে আমাদের চাকরি ফাঁদজনক হতে পারে?

  • তীমথিয় একটা জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত গুটানো পুস্তক পড়ছেন।

    তীমথিয় একজন আধ্যাত্মিক ব্যক্তি হওয়ার সত্ত্বেও কেন তার ক্রমাগত লক্ষ্য স্থাপন করার প্রয়োজন হয়েছিল?—১ তীম ৪:১৬

  • সেই একই অগ্রগামী ও আর একজন বোন বাইবেল ছাত্রীর বাড়িতে পৌছানোর পর সেই বাইবেল ছাত্রীকে সম্ভাষণ জানাচ্ছেন।

    কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

    আমরা কীভাবে বুঝতে পারব যে, কোন কাজ আমাদের জন্য “সবচেয়ে গুরুত্বপূর্ণ”?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার