ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৮ জুন পৃষ্ঠা ৮
  • বাবা-মায়েরা, সন্তানদের সফল হওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাবা-মায়েরা, সন্তানদের সফল হওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সন্তানেরা হল “যিহোবার কাছ থেকে পাওয়া উপহার”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • বাবা-মা ও সন্তান কীভাবে সুখী হতে পারে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
mwb১৮ জুন পৃষ্ঠা ৮
যিশু ও অন্য সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য যোষেফ ও মরিয়ম খাবারের সময়টা ব্যবহার করছন

খ্রিস্টীয় জীবনযাপন

বাবা-মায়েরা, সন্তানদের সফল হওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিন

ঈশ্বরভয়শীল বাবা-মায়েরা তাদের সন্তানদের যিহোবার বিশ্বস্ত দাস হতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এক্ষেত্রে বাবা-মায়েরা ছোটোবেলা থেকে তাদের সন্তানদের হৃদয়ে বাইবেলের বিভিন্ন শিক্ষা গেঁথে দেওয়ার মাধ্যমে তাদের সাহায্য করতে পারেন। (দ্বিতীয় ৬:৭; হিতো ২২:৬) এর জন্য কি আত্মত্যাগ করা প্রয়োজন? অবশ্যই! কিন্তু, সেই প্রচেষ্টা সার্থক হবে।—৩যোহন ৪.

যোষেফ ও মরিয়মের কাছ থেকে বাবা-মায়েরা অনেক কিছু শিখতে পারেন। তারা “প্রতিবৎসর নিস্তারপর্ব্বের সময়ে যিরূশালেমে যাইতেন,” এমনকী যদিও এর জন্য প্রচেষ্টা ও অনেক অর্থ ব্যয় করতে হতো। (লূক ২:৪১) নিশ্চিতভাবেই, যে-বিষয়টা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হল, তাদের পরিবার যেন যিহোবার আরও নিকটবর্তী হতে পারে। একইভাবে, বর্তমানে বাবা-মায়েরা তাদের কথা ও উদাহরণের সাহায্যে সন্তানদের শিক্ষা দেওয়ার প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করার মাধ্যমে, সন্তানদের সঠিক দিকে নির্দেশনা দিতে পারেন।—গীত ১২৭:৩-৫.

আপনি কি জানেন?

ঈশ্বরকে সেবা করে এমন এক পরিবারে বড়ো হওয়া সত্ত্বেও, যিশুর সৎভাইয়েরা তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তাঁকে বিশ্বাস করেননি। (যোহন ৭:৫; প্রেরিত ১:১৪) পরবর্তী সময়ে, তাদের মধ্যে দু-জন অর্থাৎ যাকোব ও যিহূদা বাইবেলের দুটো বই লিখেছিলেন, যেগুলো তাদের নামেই রয়েছে।

তারা প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করেছিলেন  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে জন ও শ্যারন শিলার তাদের সন্তানদের বড়ো করে তোলার সময় যিহোবার সেবাকে প্রথমে রেখেছিলেন?

  • কেন বাবা-মায়েদের তাদের প্রত্যেক সন্তানের প্রয়োজন অনুযায়ী তাকে শাসন করতে হবে?

  • কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের বিশ্বাসের পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে পারেন?

  • যিহোবার বন্ধু হয়ে ওঠার ক্ষেত্রে সন্তানদের সাহায্য করার জন্য আপনারা যিহোবার সংগঠনের জোগানো কোন কোন হাতিয়ার ব্যবহার করেছেন?

শিলার পরিবার

আপনাদের পরিবারে যিহোবার সেবাকে অগ্রাধিকার দিন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার