ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৮ এপ্রিল পৃষ্ঠা ৮
  • প্রচার করা ও শিক্ষা দেওয়া​—⁠শিষ্য তৈরি করার জন্য অপরিহার্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রচার করা ও শিক্ষা দেওয়া​—⁠শিষ্য তৈরি করার জন্য অপরিহার্য
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“সঠিক প্রবণতা সম্পন্ন” ব্যক্তিদের শিষ্য হতে সাহায্য করে
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • সত্য শেখান আর শিষ্য তৈরি করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো
    আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো
  • ঘরে ঘরে পরিচর্যা—কেন এখন গুরুত্বপূর্ণ?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
mwb১৮ এপ্রিল পৃষ্ঠা ৮

খ্রিস্টীয় জীবনযাপন

প্রচার করা ও শিক্ষা দেওয়া—শিষ্য তৈরি করার জন্য অপরিহার্য

যিশু তাঁর অনুসারীদের লোকেদের কাছে গিয়ে তাদের শিষ্য করার আদেশ দিয়েছিলেন। (মথি ২৮:১৯) এর সঙ্গে প্রচার করা ও শিক্ষা দেওয়া জড়িত। তাই, মাঝে মাঝে আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, ‘কীভাবে আমি শিষ্য তৈরি করার এই অপরিহার্য দিকগুলোতে উন্নতি করতে পারি?’

প্রচার করা

লোকেরা আমাদের কাছে আসবে সেই অপেক্ষায় থাকার পরিবর্তে, আমাদের অবশ্যই উদ্যোগের সঙ্গে “যোগ্য” ব্যক্তিদের অন্বেষণ করতে হবে। (মথি ১০:১১) আমরা যখন পরিচর্যায় অংশ নিই, তখন আমরা কি ‘যাহাদের সঙ্গে দেখা হইতে’ পারে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ খোঁজার ব্যাপারে সতর্ক থাকি? (প্রেরিত ১৭:১৭) প্রেরিত পৌল প্রচার কাজে কঠোর প্রচেষ্টা করেছিলেন বলে লুদিয়া শিষ্য হয়েছিলেন।—প্রেরিত ১৬:১৩-১৫.

স্যামুয়েল মাইকেলকে একটা পত্রিকা দিচ্ছন; সলোমন ও মেরি, মাইকেল ও এবিগেলের কাছ পচার করছন

“তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না” (উপ ১১:৬)

‘ক্ষান্ত না হইয়া’ প্রচার করে চলুন—রীতিবহির্ভূতভাবে ও ঘরে ঘরে  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে স্যামুয়েল তার প্রাত্যহিক তালিকায় দেখিয়েছেন যে, তিনি উদ্যোগের সঙ্গে সত্যের বীজ বপন করার সুযোগ খোঁজেন?

  • কেন আমাদের সমস্ত ধরনের উপায়ে প্রচার করার চেষ্টা করতে হবে?

  • প্রাত্যহিক বিভিন্ন কাজ করার সময় আপনি কাদের কাছে রাজ্যের বার্তা জানাতে পারেন?

শিক্ষা দেওয়া

শিষ্য তৈরি করার জন্য, আমাদের কেবল লোকেদের প্রকাশনা দিয়ে আসার পরিবর্তে আরও বেশি কিছু করতে হবে। তাদের আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করার জন্য আমাদের পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে হবে। (১করি ৩:৬-৯) কিন্তু, কাউকে রাজ্যের সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করার পরও, যদি তা সামান্যই ফল উৎপন্ন করে, তা হলে? (মথি ১৩:১৯-২২) আমাদের সেই ব্যক্তিদের অন্বেষণ করে চলা উচিত, যাদের হৃদয় ‘উত্তম ভূমির’ মতো।—মথি ১৩:২৩; প্রেরিত ১৩:৪৮.

সলোমন ও মেরি, মাইকেল ও এবিগেলের সগ বাইবেল অধ্যয়ন করছন; মাইকেল ও এবিগেল জনসাধারণ্যে সাক্ষ্যদান করছন

“আমি রোপণ করিলাম, আপল্লো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন” (১করি ৩:৬)

‘ক্ষান্ত না হইয়া’ প্রচার করে চলুন—জনসাধারণ্যে ও শিষ্য তৈরি করে  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • সলোমন ও মেরি কীভাবে মাইকেল ও এবিগেলের হৃদয়ে বপন করা সত্যের বীজে জল দিয়েছিলেন?

  • জনসাধারণ্যে সাক্ষ্যদান-সহ পরিচর্যার সমস্ত ক্ষেত্রে আমাদের লক্ষ্য কী হবে?

  • সত্য সম্বন্ধে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আমরা কীভাবে আরও বেশি প্রচেষ্টা করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার