খ্রিস্টীয় জীবনযাপন
নিয়মিত অগ্রগামী কাজের তালিকা
নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য এক উত্তম তালিকা প্রয়োজন। আপনি যদি প্রতি সপ্তাহে পরিচর্যায় ১৮ ঘণ্টা ব্যয় করেন, তা হলে আপনি অগ্রগামী হিসেবে সেবা করতে পারবেন এবং আপনার হাতে ছুটি কাটানোর মতো সময়ও থাকবে! এইরকম এক তালিকা আপনাকে অপ্রত্যাশিত কোনো সমস্যা, যেমন অসুস্থতা কিংবা খারাপ আবহাওয়া সত্ত্বেও, অগ্রগামীর কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। নীচে এক সম্ভাব্য তালিকা তুলে ধরা হয়েছে, যা সেই প্রকাশকদের সাহায্য করবে, যারা পার্ট-টাইম বা ফুল-টাইম কাজ করেন অথবা যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে বা যারা শারীরিকভাবে দুর্বল। কিছুটা রদবদল করার মাধ্যমে পরিবারের কোনো সদস্য হয়তো সেপ্টেম্বর মাস থেকে অগ্রগামীর কাজ শুরু করতে পারেন। আপনারা হয়তো পরবর্তী পারিবারিক উপাসনায় এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন।
সোমবার |
কাজ |
মঙ্গলবার |
কাজ |
বুধবার |
কাজ |
বৃহস্পতিবার |
৬ ঘণ্টা |
শুক্রবার |
৬ ঘণ্টা |
শনিবার |
৪ ঘণ্টা |
রবিবার |
২ ঘণ্টা |
সোমবার |
২ ঘণ্টা |
মঙ্গলবার |
২ ঘণ্টা |
বুধবার |
সপ্তাহের মাঝের সভা |
বৃহস্পতিবার |
২ ঘণ্টা |
শুক্রবার |
২ ঘণ্টা |
শনিবার |
৬ ঘণ্টা |
রবিবার |
৪ ঘণ্টা |
সোমবার |
বিশ্রাম |
মঙ্গলবার |
৩ ঘণ্টা |
বুধবার |
৩ ঘণ্টা |
বৃহস্পতিবার |
৩ ঘণ্টা |
শুক্রবার |
৩ ঘণ্টা |
শনিবার |
৩ ঘণ্টা |
রবিবার |
৩ ঘণ্টা |