পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—আস্থার সঙ্গে রাজ্যের বিষয়ে বলে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমরা যদি ২ তীমথিয় ১:৭, ৮ পদে দেওয়া স্পষ্ট নির্দেশনা মেনে চলতে চাই, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আমরা যেন আস্থার সঙ্গে রাজ্যের বিষয়ে বলে চলি। কীভাবে আমরা রাজ্য সম্বন্ধে ঘোষণা করার জন্য আস্থা গড়ে তুলতে পারি?
এই মাসে এটা করার চেষ্টা করুন:
আপনি ভেবে-চিন্তে এমন কোনো ব্যক্তিকে বেছে নিন, যাকে আপনি সাক্ষ্য দিতে চাইবেন। যিহোবার কাছে সাহস ও উপযুক্ত সুযোগের জন্য প্রার্থনা করুন, যাতে আপনি কথা বলা শুরু করতে পারেন।