যিহোবার স্তব করার সুযোগ বৃদ্ধি করুন
১. কোন নতুন ব্যবস্থা আমাদেরকে ‘সদাপ্রভুর অতিশয় স্তব করিতে’ সাহায্য করবে?
১ গত মার্চ মাস থেকে, প্রকাশকদের প্রত্যেক মার্চ, এপ্রিল ও সীমা অধ্যক্ষের নিয়মিত পরিদর্শনের মাসে ৩০ ঘন্টা পূরণ করে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার সুযোগ দিয়ে এক নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যদি সীমা অধ্যক্ষের পরিদর্শন দুটো মাসে গিয়ে পড়ে, তাহলে যে-প্রকাশকরা ৩০ ঘন্টা পূরণ করার আবেদন করবে, তারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার জন্য যেকোনো একটা মাস বেছে নিতে পারবে। সমস্ত সহায়ক অগ্রগামী, নিয়মিত এবং বিশেষ অগ্রগামীদের সঙ্গে সীমা অধ্যক্ষের সভার পুরোটাতেই যোগ দিতে পারবে। এর অর্থ হল, আমরা যদি ৫০ ঘন্টার চাহিদা পূরণ করতে সমর্থ না-ও থাকি, তার পরও বছরে সর্বোচ্চ চার বার ৩০ ঘন্টা পূরণ করে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার মাধ্যমে আমরা ‘সদাপ্রভুর অতিশয় স্তব করিতে’ পারি!—গীত. ১০৯:৩০; ১১৯:১৭১.
২. সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময় যারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করবে, তারা কোন বিষয়টা উপভোগ করবে?
২ সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময়: এখন আরও অনেকে সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময় সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে সমর্থ হবে এবং উভয় পক্ষের আশ্বাস বা উৎসাহ লাভ করার বিষয়টা উপভোগ করবে, যা সীমা অধ্যক্ষের সঙ্গে পরিচর্যায় কাজ করার মাধ্যমে আসে। (রোমীয় ১:১১, ১২) সীমা অধ্যক্ষের সঙ্গে কাজ করার জন্য অনেক সহায়ক অগ্রগামী সম্ভবত সেই সপ্তাহে কোনো একদিন ছুটি নেবে। যারা সাপ্তাহিক দিনে পেশাগত কাজ করে, তারা সীমা অধ্যক্ষকে অনুরোধ করে দেখতে পারে যে, তিনি তাদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতে পারবেন কি না। এ ছাড়া, নিয়মিত অগ্রগামী ও বিশেষ অগ্রগামীদের সঙ্গে অগ্রগামীদের সভায় যোগ দিতে পারা সহায়ক অগ্রগামীদের জন্য কতই না উৎসাহজনক হবে!
৩. কেন স্মরণার্থ মরসুম সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার এক চমৎকার সময়?
৩ মার্চ ও এপ্রিল মাসে: যারা আগে স্মরণার্থ মরসুমে ৩০ ঘন্টার চাহিদা পূরণ করে এক মাস সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার ব্যবস্থার সদ্ব্যবহার করেছে, তারা এখন তাদের “স্তব-বলি” দ্বিগুণ করতে পারে! (ইব্রীয় ১৩:১৫) মার্চ ও এপ্রিল উভয় মাসই সহায়ক অগ্রগামী হিসেবে আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য চমৎকার মাস। প্রতি বছর সেই মাসগুলোতে, আমরা অন্যদেরকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর উপভোগ্য অভিযানে অংশ নিই। এ ছাড়া, যেহেতু স্মরণার্থ মরসুমে অনেকে তাদের পরিচর্যাকে বৃদ্ধি করে, তাই আমরা বিভিন্ন প্রকাশকের সঙ্গে কাজ করতে পারি। স্মরণার্থ সভার পর, যারা সেই সভায় উপস্থিত হয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছিল, তাদের সঙ্গে পুনরায় দেখা করতে পারি এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত থাকার জন্য উৎসাহিত করতে পারি। আপনার হৃদয় কি আপনাকে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার এই অতিরিক্ত সুযোগের সদ্ব্যবহার করতে পরিচালিত করবে?—লূক ৬:৪৫.