কী আমাদেরকে প্রচার করার জন্য প্রেরণা দেয়?
১. প্রেম এবং আমাদের পরিচর্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে?
১ বর্তমানে আমরা সবচেয়ে অর্থপূর্ণ যে-কাজ করতে পারি তা হল, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। আসলে, এই একটা কাজের মাধ্যমে আমরা সর্বমহৎ দুটো আজ্ঞা অর্থাৎ যিহোবার প্রতি প্রেম এবং আমাদের প্রতিবেশীর প্রতি প্রেম দেখানোর আজ্ঞার প্রতি বাধ্যতা প্রদর্শন করি। (মার্ক ১২:২৯-৩১) প্রেম হচ্ছে এক জোরালো প্রেরণাদায়ক শক্তি, যা আমাদেরকে উদ্যমী পরিচারক হওয়ার জন্য উদ্দীপিত করতে পারে।—১ যোহন ৫:৩.
২. কীভাবে আমাদের প্রচার কাজ যিহোবার প্রতি প্রেম প্রদর্শন করে?
২ যিহোবার প্রতি প্রেম: আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু যিহোবার প্রতি প্রেম আমাদেরকে তাঁর পক্ষে কথা বলার জন্য প্রেরণা দেয়। প্রায় ৬,০০০ বছর ধরে শয়তান তাঁকে অপবাদ দিয়েছে। (২ করি. ৪:৩, ৪) তাই, লোকেরা বিশ্বাস করে যে, ঈশ্বর পাপীদের এক অগ্নিময় নরকে যাতনা দেন, তিনি হলেন রহস্যময় ত্রিত্ব এবং মানুষের ব্যাপারে তাঁর কোনো আগ্রহ নেই। অনেকে এমনকী এই উপসংহারেও পৌঁছেছে যে, তাঁর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা চাই যেন লোকেরা আমাদের স্বর্গীয় পিতা সম্বন্ধে সত্য জানে। ঈশ্বরের সাক্ষি হওয়ার জন্য আমাদের অধ্যবসায়ী প্রচেষ্টা তাঁকে অনেক আনন্দিত করে এবং শয়তানকে হতাশ করে।—হিতো. ২৭:১১; ইব্রীয় ১৩:১৫, ১৬.
৩. কীভাবে আমাদের পরিচর্যা প্রতিবেশীদের প্রতি প্রেম প্রকাশ করে?
৩ প্রতিবেশীর প্রতি প্রেম: প্রতি বার আমরা যখন কারো কাছে সাক্ষ্য দিই, তখন আমরা তার প্রতি আমাদের প্রেম প্রদর্শন করি। এই কঠিন সময়ে লোকেদের জন্য সুসমাচার শোনা অতীব প্রয়োজন। অনেকে যোনার দিনের নীনবীয়দের মতো, যারা “দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না।” (যোনা ৪:১১) আমাদের পরিচর্যা লোকেদের শিক্ষা দেয় যে, কীভাবে এক সুখী ও সফল জীবনযাপন করতে হবে। (যিশা. ৪৮:১৭-১৯) এটা তাদের প্রত্যাশা দেয়। (রোমীয় ১৫:৪) যা শেখে, সেটার প্রতি যদি তারা কান দেয় ও সেই অনুযায়ী কাজ করে, তাহলে তারা “পরিত্রাণ পাইবে।”—রোমীয় ১০:১৩, ১৪.
৪. কোন বিষয়টা যিহোবা কখনো ভুলে যাবেন না?
৪ উত্তম সন্তানরা শুধুমাত্র নির্ধারিত সময়েই তাদের বাবা-মায়ের প্রতি প্রেম প্রদর্শন করে না। তারা সবসময় প্রেম দেখানোর জন্য প্রচেষ্টা করে। একইভাবে, ঈশ্বরের প্রতি এবং প্রতিবেশীর প্রতি গভীর প্রেম আমাদের শুধুমাত্র সাক্ষ্যদানের জন্য নির্ধারিত সময়েই নয়, কিন্তু সেইসঙ্গে সবসময় সাক্ষ্য দেওয়ার সুযোগ খোঁজার ব্যাপারে সতর্ক থাকতে প্রেরণা দেবে। আমরা ক্ষান্ত না হয়ে প্রচার করব। (প্রেরিত ৫:৪২) এইরকম প্রেম যিহোবা কখনো ভুলে যাবেন না।—ইব্রীয় ৬:১০.