ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৬ পৃষ্ঠা ৪
  • উত্তম অভ্যাসগুলো গড়ে তুলুন, প্রচুর আশীর্বাদ লাভ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উত্তম অভ্যাসগুলো গড়ে তুলুন, প্রচুর আশীর্বাদ লাভ করুন
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অভ্যাসকে আপনার উপকারের জন্য কাজ করতে দিন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারের মস্তকরা—এক নিয়মিত আধ্যাত্মিক তালিকা বজায় রাখুন
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যুবক-যুবতীরা তোমরা সভাগুলো থেকে অনেক কিছু শিখতে পার
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি শিখে চলেছেন?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৬ পৃষ্ঠা ৪

উত্তম অভ্যাসগুলো গড়ে তুলুন, প্রচুর আশীর্বাদ লাভ করুন

১ আপনি যখন খ্রিস্টান হয়েছিলেন, তখন সম্ভবত আপনি আধ্যাত্মিক কাজকর্মের এক গঠনমূলক তালিকা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন, যেটার অন্তর্ভুক্ত ছিল বাইবেল অধ্যয়ন, খ্রিস্টীয় সভাগুলো, ক্ষেত্রের পরিচর্যা এবং প্রার্থনা। আপনার প্রচেষ্টার ওপর যিহোবার আশীর্বাদের ফলে আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি করে চলেছিলেন। এখন, সম্ভবত আপনার বাপ্তিস্মের পর বেশ কিছু বছর কেটে গিয়েছে। আপনি কি এখনও সেই উত্তম আধ্যাত্মিক অভ্যাসগুলো বজায় রেখেছেন, যেগুলো আপনি একজন খ্রিস্টান হওয়ার সময় গড়ে তুলছিলেন?

২ আপনার তালিকা পরীক্ষা করুন: প্রতিদিন ঈশ্বরের বাক্যের একটা অংশ পড়ার অভ্যাস কি আপনার রয়েছে? এটা করার দ্বারা আমরা কতই না আশীর্বাদ লাভ করি! (যিহো. ১:৮; গীত. ১:​২, ৩) প্রাচীন ইস্রায়েলে প্রত্যেক রাজাকে “যাবজ্জীবন” তার নিজের প্রতিলিপি করা ব্যবস্থা পুস্তক থেকে পড়তে হতো। কী উপকারগুলো পাওয়া যেত? তিনি এক নম্র অন্তকরণ গড়ে তুলতে এবং যিহোবাকে ভয় করা শিখতে পারতেন, যাতে তাঁর আজ্ঞাগুলো থেকে সরে না যান। (দ্বিতী. ১৭:​১৮-২০) একইভাবে আজকে, প্রতিদিন বাইবেল পড়া আমাদের এই দুষ্ট, কলুষিত জগতে অনিন্দনীয় ও অমায়িক হতে সাহায্য করে। এ ছাড়া, এটা আমাদের পরিচর্যার জন্য ভালভাবে সজ্জিত হতেও সাহায্য করে।​—⁠ফিলি. ২:১৫; ২ তীম. ৩:⁠১৭.

৩ যিশুর সমাজ-গৃহে যাওয়ার অভ্যাস ছিল, যেখানে শাস্ত্র সম্বন্ধে আলোচনা করা হতো। (লূক ৪:১৬) কোনো সন্দেহ নেই যে, এটা করা তাঁকে সেই পরীক্ষাগুলো মোকাবিলা করার জন্য শক্তি জুগিয়েছিল যেগুলোর মুখোমুখি তিনি হয়েছিলেন। আমরাও খ্রিস্টীয় সভাগুলোতে পাওয়া আধ্যাত্মিক নির্দেশনা এবং “উভয় পক্ষের” গঠনমূলক “আশ্বাস” বা উৎসাহের দ্বারা শক্তিশালী হই। (রোমীয় ১:১২) আমাদের ভাইবোনদের সঙ্গে সভাস্থ হওয়া আমাদেরকে এই শেষকালের সমস্যাগুলো সহ্য করতে সাহায্য করে। (ইব্রীয় ১০:​২৪, ২৫) সমস্ত সভায় উপস্থিত থাকার অভ্যাস কি এখনও আপনার রয়েছে?

৪ বাইবেলের বিবরণগুলো আমাদের জানায় যে, প্রেরিতরা “প্রতিদিন ধর্ম্মধামে ও বাটীতে” বা ঘরে ঘরে সুসমাচার প্রচার কাজে অংশ নিত। (প্রেরিত ৫:৪২) আমাদের পক্ষে হয়তো প্রতিদিন প্রচার করা সম্ভব না-ও হতে পারে কিন্তু প্রতি সপ্তাহে পরিচর্যার কোনো না কোনো ক্ষেত্রে অংশ নেওয়ার অভ্যাস কি আমরা গড়ে তুলতে পারি? তা করার দ্বারা আমরা নিশ্চিতভাবেই ঈশ্বরের বাক্যে আরও বেশি দক্ষ হয়ে উঠব এবং সম্ভবত অন্যদেরকে বাইবেলের সত্য জানানোর ক্ষেত্রে উৎসাহজনক অভিজ্ঞতাগুলো লাভ করব।

৫ ভাববাদী দানিয়েল সারাজীবন ধরে “অবিরত” যিহোবাকে সেবা করার জন্য প্রচুর আশীর্বাদ লাভ করেছিলেন। এর অন্তর্ভুক্ত ছিল যিহোবার কাছে নিয়মিতভাবে প্রার্থনা করার অভ্যাস। (দানি. ৬:​১০, ১৬, ২০) একইভাবে, আমরা যখন আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করে নিয়মিতভাবে যিহোবার দিকে ফিরি, তখন তিনি তাঁর পবিত্র আত্মা দিয়ে আমাদের আশীর্বাদ করবেন। (লূক ১১:​৯-১৩) অধিকন্তু, যিহোবা আমাদের নিকটবর্তী হওয়ার মাধ্যমে সাড়া দেবেন এবং তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করার সুযোগ দেবেন। (যাকোব ৪:৮) কী এক মহান পুরস্কার! তাই, আসুন আমরা উত্তম আধ্যাত্মিক অভ্যাসগুলো বজায় রাখার এবং যিহোবার কাছ থেকে প্রচুর আশীর্বাদ লাভ করার জন্য পরিশ্রম করি।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আপনার আধ্যাত্মিক তালিকা পরীক্ষা করে দেখা কেন উপকারজনক?

২. কীভাবে আমরা প্রতিদিন বাইবেল পড়া থেকে উপকৃত হই?

৩. নিয়মিতভাবে সভাগুলোতে উপস্থিত থাকার দ্বারা আমরা কোন আশীর্বাদগুলো লাভ করি?

৪. কীভাবে প্রতি সপ্তাহে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়া আমাদের উপকৃত করে?

৫. যিহোবার কাছে নিয়মিতভাবে প্রার্থনা করা কেন অতীব গুরুত্বপূর্ণ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার