বাইবেল শিক্ষা দেয় বইটি—আমাদের প্রধান বাইবেল অধ্যয়ন সহায়ক
১ “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি পেয়ে আমরা কতই না রোমাঞ্চিত হয়েছিলাম! অভ্যাগতরা দ্বিতীয় দিনের কার্যক্রমের শেষে, ব্যক্তিগতভাবে একটি কপি পেয়ে আনন্দিত হয়েছিল। এই নতুন হাতিয়ারটিকে কীভাবে কাজে লাগানো হবে? এটিকে আমাদের প্রধান বাইবেল অধ্যয়ন সহায়ক হিসেবে প্রস্তুত করা হয়েছে। যদিও নতুন বইটিকে মার্চ মাসে প্রথমে সাহিত্য অর্পণ হিসেবে তুলে ধরা হবে কিন্তু প্রকাশকদের উৎসাহিত করা হচ্ছে তারা যেন বাইবেল অধ্যয়ন আরম্ভ ও পরিচালনা করার জন্য এটিকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করতে শুরু করে।
২ চলতি বাইবেল অধ্যয়নগুলো: যে-প্রকাশকরা জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে, তাদের অধ্যয়নের সময়ে কীভাবে এবং কখন এই নতুন প্রকাশনাটির ব্যবহার শুরু করা যায়, তা স্থির করার ব্যাপারে বিচক্ষণতা দেখানো উচিত। একটা অধ্যয়ন যদি সম্প্রতি শুরু হয়ে থাকে, তা হলে আপনি নতুন বইটির শুরু থেকেই অধ্যয়ন চালিয়ে যেতে পারেন। আপনি যদি জ্ঞান বইয়ের অনেকটাই শেষ করে থাকেন, তা হলে আপনি হয়তো বাইবেল শিক্ষা দেয় বইয়ের অনুরূপ অধ্যায়টি থেকে অধ্যয়ন করে যেতে পারেন। আর যদি জ্ঞান বইয়ের শেষের দিকে থাকেন, তা হলে আপনি হয়তো প্রকাশনাটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন।
৩ নিঃসন্দেহে আমরা সকলেই এমন অনেক লোককে জানি, যারা বাইবেল শিক্ষা দেয় বইটি অধ্যয়ন করে উপকার লাভ করতে পারবে। তাই, প্রত্যেক ব্যক্তিকে এই উন্নতিশীল অধ্যয়ন সহায়কটি দিয়ে একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন না কেন? উদাহরণস্বরূপ, যারা চান ব্রোশার অথবা জ্ঞান বই অধ্যয়ন করেছে কিন্তু উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের দিকে অগ্রসর হয়নি, তারা হয়তো এই নতুন বইটি ব্যবহার করে তাদের অধ্যয়ন পুনরায় আরম্ভ করতে চাইবে। বাবামারা হয়তো তাদের ছেলেমেয়েদের মধ্যে ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধীয় সঠিক জ্ঞান গেঁথে দেওয়ার সময় এই প্রকাশনাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে।—কল. ১:৯, ১০.
৪ দ্বিতীয় কোনো বই অধ্যয়ন করা: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি শেষ করার পর বাইবেল ছাত্রের জন্য দ্বিতীয় কোনো বই অধ্যয়ন করার কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, রয়েছে। যদি স্পষ্ট দেখা যায় যে, ধীরে ধীরে হলেও একজন ছাত্র উন্নতি করছেন এবং তিনি যা শিখছেন তার প্রতি উপলব্ধি দেখাচ্ছেন, তা হলে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি ব্যবহার করে বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়া যেতে পারে। আমাদের এই আস্থা আছে যে, শিষ্য তৈরি করার দায়িত্ব পালন করে চলার সময় আমাদের হাতে বাইবেল শিক্ষা দেয় বইটি এক শক্তিশালী হাতিয়ার হবে।—মথি ২৮:১৯, ২০.