ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০০ পৃষ্ঠা ৭
  • ২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ২০০০ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক বিদ্যালয় যা জীবনের অত্যাবশ্যক কাজগুলোর জন্য আমাদের সজ্জিত করে
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০০২ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় যেভাবে আমাদের উপকৃত করে
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০০ পৃষ্ঠা ৭

২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়

১ ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আমরা কেন যতখানি সম্ভব পুরোপুরিভাবে অংশ নেব তার অনেক শাস্ত্রীয় কারণ রয়েছে।​—⁠হিতো. ১৫:২৩; মথি ২৮:​১৯, ২০; প্রেরিত ১৫:৩২; ১ তীম. ৪:​১২, ১৩; ২ তীম. ২:২; ১ পিতর ৩:⁠১৫.

২ সাপ্তাহিক বাইবেল পাঠের কার্যক্রম অনেক বছর থেকেই বিদ্যালয়ের এক বৈশিষ্ট্য হয়ে এসেছে। সাপ্তাহিক বাইবেল পাঠের জন্য আমাদেরকে প্রতিদিন বাইবেলের প্রায় এক পাতা পড়তে হয়। এই বছরের শুরুতে, প্রতিটা লিখিত পুনরালোচনা সপ্তার জন্যও বাইবেল পাঠ দেওয়া হয়েছে। অতিরিক্ত বাইবেল পাঠের তালিকা যা গত তিন বছরের জন্য দেওয়া হয়েছিল তা শেষ হয়েছে। কিন্তু আপনি যদি তালিকায় যে কটা বাইবেলের অধ্যায় পড়তে দেওয়া হয়েছে তার চাইতেও বেশি পড়তে চান, তাহলে তা করার জন্য আপনি নিজের এক অধ্যয়নের তালিকা বানান।

৩ দুই নং. বক্তৃতা ভাইদেরকে ঈশ্বরের বাক্য “পাঠ” করতে শেখায়। (১ তীম. ৪:১৩) আপনাকে যখন বাইবেল পাঠ করতে দেওয়া হয় তখন সেটা বার বার জোরে জোরে পড়ে অভ্যাস করুন। বাইবেল পড়া অভ্যাস করার সময় সঠিক উচ্চারণ, স্বরের উঠানামা ও এর সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলো আরও ভাল করে করার জন্য বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরেজি)-এ দেওয়া পরামর্শগুলোকে আপনি কাজে লাগাতে পারেন।

৪ তিন ও চার নং. বক্তৃতা বিভিন্ন ব্রোশার ও সর্বমহান পুরুষ বই থেকে করা হবে। আপনাকে যে বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছে সেটা যদি নির্ধারিত সময়ের চেয়ে বেশি বলে মনে হয়, তাহলে আপনি আপনার এলাকার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে করেন সেটা বেছে নিতে পারেন। আপনার এলাকার জন্য উপযুক্ত কোন সেটিং বেছে নিতে পারেন।

৫ বিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার দায়িত্ব পালন করার জন্য সবরকম চেষ্টা করুন। সময় নিয়ে ভাল করে তৈরি করুন ও নিজের কথায় তা বলুন। ২০০১ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মনপ্রাণ দিয়ে অংশ নিয়ে আপনি মণ্ডলীর জন্য উৎসাহের উৎস হবেন আর আপনি নিজেও এর থেকে উপকার পাবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার