ঈশ্বরের আশ্চর্য কাজগুলোর প্রতি মনোযোগ দিন
১ “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” নামে তিন দিনের জেলা সম্মেলনে আমরা একত্র হয়েছিলাম। রোজকার জীবনের উদ্বেগগুলো থেকে মনোযোগ সরিয়ে আমরা যিহোবার আশ্চর্য কাজগুলোর দিকে মন দিয়েছিলাম। ঈশ্বর ও তাঁর বাক্যের ওপর বিশ্বাস বৃদ্ধি করতে, তাঁর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে এবং আরও জোরকদমে প্রচার করার জন্য সম্মেলনের কার্যক্রমকে সেভাবে তৈরি করা হয়েছিল। আমরা যা কিছু শিখেছি তার থেকে কীভাবে উপকার পাচ্ছি?—যোহন ১৩:১৭.
২ পরিবারগুলো ঈশ্বরের বাক্যকে মেনে চলুন: সম্মেলনের “ঈশ্বরের বাক্য মেনে চলুন” সিম্পোজিয়ামটা আমাদের পরিবারের আধ্যাত্মিক অবস্থা কেমন, তা পরীক্ষা করে দেখতে সাহায্য করেছে। ছেলেমেয়েরা শিখতে ভালবাসে। তাই, ঈশ্বর ভয়শীল বাবামাদের উৎসাহ দেওয়া হয়েছিল তারা যেন আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলার ভিত্তি হিসেবে পারিবারিক বাইবেল অধ্যয়ন করেন। এটা তাদের যিহোবার সঙ্গে এক সুখী ও কাছের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। বাবামারা, আপনার ছেলেমেয়েদের শেখান যে কীভাবে তারা ঈশ্বরের অনুভূতির প্রতি মনোযোগ দেবে। ঈশ্বর ও তাঁর কাজের প্রতি আপনার ভালবাসা স্পষ্টভাবে দেখান। (গীত. ১০৩:২) আধ্যাত্মিক লক্ষ্য রাখতে ও সেখানে পৌঁছাতে এবং যিহোবাকে পূর্ণভাবে সেবা করার জন্য রত থাকতে একসঙ্গে কাজ করুন।
৩ ঈশ্বরের বাক্য আমাদের পথ আলোকিত করে: যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য এক জ্যোতি ১ম খণ্ড (ইংরেজি) নতুন বইটা পেয়ে আমরা খুব খুশি। আপনি এই বইয়ের প্রথম খণ্ডটা কতটা পড়ে শেষ করেছেন? যিশাইয়ের বই ভক্তিহীন জাতির ওপর ঈশ্বরের ভয়ংকর বিচারের কথা ও সেইসঙ্গে ঈশ্বরের লোকেদের জন্য রাজ্যের মাধ্যমে যে আশীর্বাদগুলো আসবে সেই বিষয় ভবিষ্যদ্বাণী করে। (যিশা. ৩৪:২; ৩৫:১০) এই বই যিহোবা ও তাঁর কাজগুলোর প্রতি আমাদের বিশ্বাস ও ভরসা গড়ে তোলে।—যিশা. ১২:২-৫.
৪ যিশাইয়ের ভবিষ্যদ্বাণী ১ম খন্ড বইটা পড়ার সময় শুরুতেই আপনি বুঝতে পারবেন যে যিশাইয়ের চারপাশে দুষ্টতা ঘিরে থাকা সত্ত্বেও, তিনি কীভাবে যিহোবার প্রতি তার বিশ্বস্ততা বজায় রেখেছিলেন। ঈশ্বর যখন তাকে তাঁর বার্তাবাহক হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তখন তিনি উত্তর দিয়েছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশা. ৬:৮) তার ইচ্ছুক মনোভাব নিয়ে ধ্যান করলে তা আপনাকে সুসমাচার প্রচার করে চলার ও “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য” দেওয়ার কাজে পুরোপুরিভাবে অংশ নিতে উৎসাহ দেবে।—মথি ২৪:১৪.
৫ যিহোবার কাজগুলোর প্রতি মনোযোগ দিলে তিনি যে কত মহান, তা আরও স্পষ্ট হয়ে উঠবে। তাই, ঈশ্বরের বাক্যের কার্যকারী হওয়ার সুযোগকে মূল্যবান মনে করুন!