পরিচালক দাসেরা খুবই মূল্যবান কাজ করেন
১ “তারা নিজেদের কাজ দিয়েই দেখিয়েছেন যে তারা সত্যিই উৎসর্গীকৃত লোক। তাদের বিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে যখন তারা রাজ্যের কাজে উদ্যোগ দেখান আর অন্যদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য তাদের সাহায্য করেন।” পরিচালক দাসেদের জন্য আমাদের পরিচর্যা সম্পন্ন করতে সংগঠিত (ইংরাজি) বইয়ের ৫৭ পৃষ্ঠায় এই কথাগুলোই বলা হয়েছে। সত্যিই, আমাদের পরিচালক দাসেরা যে উত্তম আধ্যাত্মিক উদাহরণ রাখেন তা অনুকরণ করার মতোই। এই পরিচালক দাস এবং প্রাচীনদের সঙ্গে কাজ করে আমরা ‘দেহের বৃদ্ধি সাধন করিতেছি, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিতেছি।’—ইফি. ৪:১৬.
২ পরিচালক দাসেরা মণ্ডলীতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। একবার চিন্তা করে দেখুন যে কত কত মূল্যবান কাজগুলোই না তারা করেন! মণ্ডলীর হিসাব, সাহিত্য, পত্রিকা, গ্রাহকভুক্তি এবং প্রচারের এলাকাগুলো তারা দেখাশোনা করেন; তারা পরিচারকের কাজ করেন, সাউন্ড সিস্টেম দেখাশোনা করেন ও কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করেন। এছাড়া তারা ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভাতেও অংশ নেন। তাদের কেউ কেউ হয়ত জনভাষণও দিয়ে থাকেন অথবা মণ্ডলীর অন্য কোন সভা চালান। দেহের অঙ্গপ্রতঙ্গের মতো হওয়ায় পরিচালক দাসেরা আমাদের দরকারী অনেক কাজ করে থাকেন।—১ করি. ১২:১২-২৬.
৩ যখন পরিচালক দাসেরা প্রাচীনের সঙ্গে একই দেহের অঙ্গ হিসাবে মিলেমিশে কাজ করেন ও পরস্পরের প্রতি সম্মান ও বোঝাপড়া রেখে সহযোগিতা করেন তখন তা দেখে অন্যেরাও একইরকম করার জন্য উৎসাহিত হন। (কল. ২:১৯) সপ্তার পর সপ্তা তাদের দায়িত্বগুলো বিশ্বস্তভাবে পালন করে আর নিজে থেকে অন্যদের জন্য আগ্রহ দেখিয়ে তারা মণ্ডলীর আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করেন।
৪ কিন্তু এই সব কঠোর পরিশ্রমী পরিচালক দাসেদের আমরা কিভাবে জানাতে পারি যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ? প্রথমে আমাদের তাদের দায়িত্বগুলো সম্বন্ধে জানা দরকার আর যদি আমরা কখনও তাদের কোন সাহায্যে আসতে পারি সেই সময়ের জন্য সবসময় তৈরি থাকা দরকার। আমরা আমাদের কথায় ও কাজে দেখাতে পারি যে আমরা তাদের কাজকে উপলব্ধি করি। (হিতো. ১৫:২৩) যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করেন তারা অবশ্যই আমাদের আন্তরিক স্বীকৃতির যোগ্য।—১ থিষল. ৫:১২, ১৩.
৫ ঈশ্বরের বাক্য আমাদের পরিচালক দাসেদের ভূমিকা ও তাদের কাছ থেকে কোন্ বিষয়গুলো চাওয়া হয় সে সম্বন্ধে বলে। (১ তীম. ৩:৮, ১০, ১২, ১৩) মণ্ডলী চালানোয় তাদের মূল্যবান পবিত্র সেবাকে অবহেলা করা যায় না। আমাদের সবসময় এই ব্যক্তিদেরকে উৎসাহ দেওয়া দরকার, কারণ তাদেরকে “প্রভুর কার্য্যে . . . উপচিয়া” পড়তে হবে।—১ করি. ১৫:৫৮.