ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৮ পৃষ্ঠা ৮
  • আমাদের প্রতিবেশীদের সুসমাচার শোনা প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের প্রতিবেশীদের সুসমাচার শোনা প্রয়োজন
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “সর্ব্বজনের” কাছে প্রচার করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলি ব্যবহার করে—ঈশ্বরের বাক্যের শিক্ষক হোন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • লোকেদেরকে ঈশ্বরের কথা শোনার জন্য সাহায্য করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৮ পৃষ্ঠা ৮

আমাদের প্রতিবেশীদের সুসমাচার শোনা প্রয়োজন

১ ঈশ্বরের ইচ্ছা “এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:⁠৪) “সমুদয় মনুষ্য” বলতে আমাদের সমস্ত প্রতিবেশীদের বোঝায়। সুসমাচার নিয়ে তাদের সকলের কাছে পৌঁছানোর অর্থ হল আমাদের উপস্থাপনাগুলিকে বহুমুখী করে তোলা এবং যে লোকেদের সাথে আমরা সাক্ষাৎ করি তাদের প্রত্যেকের কাছে কোন্‌ বিষয়টি আগ্রহজনক হতে পারে সেই সম্বন্ধে সচেতন থাকা। (১ করি. ৯:​১৯-২৩) যিহোবার সংগঠন সেই হাতিয়ারগুলি প্রদান করেছে যা আমাদের যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” তাদের হৃদয়ে পৌঁছাতে সাহায্য করতে পারে। (প্রেরিত ১৩:৪৮) তাই আসুন আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের প্রতিবেশীদের আধ্যাত্মিক প্রয়োজনগুলির প্রতি সাড়া দেওয়ার জন্য জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন ব্রোশারগুলিকে ব্যবহার করতে পারি।

২ উপস্থাপিত ব্রোশারগুলি: নিম্নের তালিকায় আপনি সেই প্রস্তাবগুলি পাবেন যা হয়ত নির্দিষ্ট ব্রোশারগুলিকে উপস্থিত করার সময় কার্যকারী হতে পারে। প্রত্যেকটি প্রস্তাব (১) কথোপকথন আরম্ভ করার জন্য একটি চিন্তা-উদ্রেককারী প্রশ্ন, (২) ব্রোশারে আছে এমন যে কোন কথা বলার বিষয়ের উল্লেখ এবং (৩) আলোচনার সময়ে পড়া যেতে পারে এমন একটি উপযুক্ত শাস্ত্রপদকে অন্তর্ভুক্ত করে। তারপর ব্যক্তির প্রতিক্রিয়া অনুসারে আপনি হয়ত আপনার উপস্থাপনার বাকি অংশটুকু নিজের কথায় বলে পূরণ করতে পারেন। অধিকাংশ ব্রোশারগুলির জন্য, আমাদের রাজ্যের পরিচর্যা-র একটি পুরনো সংখ্যা উল্লেখ করা হয়েছে যেখানে ব্রোশারটি উপস্থিত করার জন্য আরও বিস্তারিত উপস্থাপনা আপনি পাবেন।

ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?

যারা অপব্যবহারজনিত কষ্টভোগ করেছেন সেই লোকেদের সাহায্য করার জন্য কোন্‌ আশা আছে বলে আপনি মনে করেন?​—⁠পৃষ্ঠা ২৭-৮, অনুচ্ছেদ ২৩-৭; যিশা. ৬৫:​১৭, ১৮; km ৭/৯৭ পৃ. ৮.

জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?

আজকে কেন মনে হয় যেন অনেক লোকেরা তাদের জীবনে অখুশি?​—⁠পৃষ্ঠা ২৯-৩০, ­অনুচ্ছেদ ২, ২৫-৬; গীত. ১৪৫:⁠১৬; km ৭/৯৬ পৃ. ৪.

পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!

আপনি কি কখনও ভেবে দেখেছেন যে যীশু খ্রীষ্ট এখন কী করছেন?​—⁠চিত্র ৪১-২; প্রকা. ১১:⁠১৫; km ৮/৯৬ পৃ. ৮.

যে সরকার পরমদেশ নিয়ে আসবে।

আপনি কি যীশু আমাদের যে রাজ্যের জন্য প্রার্থনা করতে শিখিয়েছিলেন সে সম্বন্ধে জানতে চান?​—⁠পৃষ্ঠা ৩; মথি ৬:​৯, ১০.

আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)।

আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কিভাবে এমন এক ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া যেতে পারে যিনি মৃত্যুতে প্রিয়জনকে হারিয়েছেন?​—⁠পৃষ্ঠা ২৬, অনুচ্ছেদ ২-৫; যোহন ৫:​২৮, ২৯; km ৭/৯৭ পৃ. ৮.

আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?

ঈশ্বরের সঠিক প্রকৃতি সম্বন্ধে আমাদের বোধগম্যতা কি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ?​—⁠পৃষ্ঠা ৩, অনুচ্ছেদ ৩, ৭-৮; যোহন ১৭:⁠৩.

৩ অন্যান্য ব্রোশারগুলি: ফ্রেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে ব্রোশারসহ অন্যান্য প্রকাশনাগুলির তালিকা দেওয়া হয়েছিল, যেগুলি বৌদ্ধ, হিন্দু, যিহূদী এবং মুসলিমদের কাছে সাক্ষ্যদানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষভাবে পরিকল্পিত। যেখানেই উপযুক্ত এই ব্রোশারগুলি যে লোকেদের সাথে আমরা সাক্ষাৎ করি তাদের কাছে অর্পণ করা যেতে পারে। যুক্তি বইয়ের ২১-৪ পৃষ্ঠার সাথে ওই ইনসার্টের ৪-৬ পৃষ্ঠায় দেওয়া প্রস্তাবনাগুলি আপনি পুনরালোচনা করতে এবং সংক্ষিপ্ত উপস্থাপনা তৈরি করতে পারেন যা এই লোকেদের আগ্রহকে জাগিয়ে তুলতে পারে।

৪ আরেকটি ব্রোশার সেই লোকেদের সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে যারা হয়ত সুশিক্ষিত অথচ বাইবেল সম্বন্ধে সামান্যই জানেন। এটি তাদের ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করে দেখতে প্রণোদিত করার জন্য পরিকল্পিত। যেখানে উপযুক্ত, আপনি হয়ত অর্পণ করার জন্য নিম্নোক্ত ব্রোশারটি বেছে নিতে পারেন:

সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি)।

আপনি কি এই বিষয়ে একমত যে সম্পূর্ণ শিক্ষা অর্জন করার অর্থ বাইবেল কী বলে সেই সম্বন্ধেও কিছু জ্ঞান লাভ করাকে বোঝায়?​—⁠পৃষ্ঠা ৩, অনুচ্ছেদ ১-৩ এবং পৃষ্ঠা ৩০, অনুচ্ছেদ ২; উপ. ১২:​৯, ১০.

৫ বাইবেল অধ্যয়নের ব্রোশার: পরিচর্যায় সর্বদা আমাদের লক্ষ্য হবে একটি বাইবেল অধ্যয়ন শুরু করা, তা সে প্রথম সাক্ষাতেই হোক অথবা পরবর্তী পুনর্সাক্ষাতে হোক। সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের কাছে নিম্নে উল্লেখিত সহজে ব্যবহার্য সেই ব্রোশারটি আছে যেটি দিয়ে গৃহ বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করা যায়:

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

আপনি কি জানেন যে প্রত্যেক সপ্তাহে মাত্র ৩০ মিনিট কিংবা তার চেয়েও কম কিছু সময় ব্যয় করে ১৬ সপ্তাহের মধ্যে আপনি বাইবেল সম্বন্ধে এক মৌলিক বোধগম্যতা লাভ করতে পারেন?​—⁠পাঠ ২, অনুচ্ছেদ ৬; ২ তীম. ৩:​১৬, ১৭; km ৩/৯৭ পৃ. ৪.

৬ প্রতিবেশীসুলভ শমরীয়ের দৃষ্টান্তে যীশু, স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে প্রকৃত প্রতিবেশী হলেন তিনি যিনি অপর কোন দুর্গত ব্যক্তিকে সাহায্য করার জন্য প্রেম ও দয়া প্রদর্শন করেন। (লূক ১০:​২৭-৩৭) আমাদের প্রতিবেশীরা আধ্যাত্মিক দুর্দশার মধ্যে আছেন। তাদের সুসমাচার শোনা প্রয়োজন। আসুন আমরা তাদের সাথে এটি বন্টন করে নেওয়ার দায়িত্বটি গ্রহণ করি আর এইভাবে নিজেদের যীশু খ্রীষ্টের অকৃত্রিম শিষ্য হিসাবে প্রমাণ করি।​—⁠মথি ২৪:১৪; গালা. ৫:⁠১৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার