ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৪ পৃষ্ঠা ৩-৬
  • ১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জেলা সম্মেলন অনুস্মারক
  • বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা দরকার। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেবার জন্য ঠিক করেছে তারা যেন মার্জিত সাঁতারের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বক্তার দ্বারা বাপ্তিস্ম বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি সংক্ষেপে বাপ্তিস্ম প্রার্থীদের কিছু নির্দেশ দেবেন আর তারপর গান করার আহ্বান জানাবেন। গানের শেষ পদকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গা দেখিয়ে দেবেন। যেহেতু একজনের উৎসর্গের প্রতীক হল বাপ্তিস্ম, সেইজন্য এটি সেই ব্যক্তির এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়, সেখানে তথা-কথিত পার্টনার বাপ্তিস্মের কোন ব্যবস্থা নেই যেখানে দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্মিত হয়।
  • ব্যাজ্‌ কার্ড: সম্মেলন এবং সম্মেলনে আসা যাওয়ার সময়েও দয়া করে ১৯৯৪ ব্যাজ্‌ কার্ড পরুন। যখন আমরা ভ্রমণ করি তখন উত্তম সাক্ষ্য দিতে এটি প্রায়ই আমাদের সক্ষম করে। গত বছরের মস্কো আর কিয়েভের সম্মেলনগুলিতে এটি সত্য প্রমাণিত হয়। ব্যাজ্‌ কার্ড এবং হেল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পেতে পারেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। চিকিৎসা-বিষয়ক নির্দেশক কার্ড আপনার সঙ্গে রাখুন। বেথেল পরিবারের সদস্য অথবা অগ্রগামীরা যেন শনাক্তিকরণ কার্ড তাদের কাছে রাখে।
  • থাকার স্থান: যদি আপনি হোটেলে থাকাতে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে সম্মেলনের রুমিং বিভাগের অধ্যক্ষের কাছে যেতে ইতস্ততবোধ করবেন না, যাতে তিনি আপনাকে তৎক্ষণাৎ আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারেন। মণ্ডলীর সচিব নিশ্চিত হবেন যে ঘরের আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি মনে করেন আপনার থাকার জন্য সংরক্ষিত স্থান বাতিল করা দরকার তাহলে তৎক্ষণাৎ হোটেল এবং সম্মেলনের রুমিং বিভাগকে জানান যাতে করে ঘরটি অন্য কারো জন্য পাওয়া যেতে পারে।
  • স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে কোন একটি বিভাগে কাজ করার জন্য আপনি কি কিছু সময় করে নিতে পারবেন? কিছু সময়ের জন্যেও আমাদের ভাইদের সেবা করা উপকারী এবং সন্তোষজনক হতে পারে। যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগে গিয়ে যোগাযোগ করুন। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও সাহায্য করতে পারে, কিন্তু তাদের পিতামাতাদের সঙ্গে অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তির সাথে কাজ করতে হবে।
  • সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যার প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক সমস্যা এড়ানো যেতে পারে। যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে তারা চোর আর অসৎ ব্যক্তিদের শিকার হয়ে থাকে। বড় কোন অনুষ্ঠান চোর আর পকেটমারদের জন্য উত্তম জায়গা। এটি বিজ্ঞতার কাজ হবে না যদি আপনি মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রাখেন। আপনি নিশ্চিত হতে পারেন না যে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে অসৎ ব্যক্তিরা প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার কাছাকাছি রাখুন।
  • কেবেল টেলিভিশনে যা অনেক হোটেলে পাওয়া যায় অনেকক্ষেত্রে বাজে, অশ্লীল চলচ্চিত্র দেখানো হয়। এই প্রলোভনের প্রতি সচেতন থাকুন এবং ছেলেমেয়েদের ঘরেতে তত্ত্বাবধানহীন টিভি দেখতে দেবেন না।
  • দয়া করে সম্মেলনের বিষয়ে আরও জানবার জন্য সম্মেলন পরিচালকদের ফোন করবেন না। আপনি যে তথ্যাদি চান তার উত্তর যদি প্রাচীনদের কাছ থেকে না পান তাহলে সম্মেলনের ঠিকানাতে লিখুন।
  • ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৪ পৃষ্ঠা ৩-৬

১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন

১ ভারতে, ১৯৯৩ সালের “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনগুলিতে যে ২১,৫৯৭ জন উপস্থিত ছিলেন, আধ্যাত্মিকভাবে সতেজক কার্যক্রমের জন্য তারা আন্তরিক উপলব্ধি প্রকাশ করেছেন। বাইবেলে উল্লিখিত ঐশিক শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য যে নতুন ব্যক্তিরা বাপ্তিস্ম নিয়েছিলেন তাদের সংখ্যা ছিল ৮৩০ জন। গত বছর এইরকম গঠনমূলক কার্যক্রম উপভোগ করার জন্য, এই বছরে ১৯৯৪ সালের “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনগুলির উৎসাহজনক কার্যক্রমে উপস্থিত থাকবার প্রচেষ্টা করতে আমাদের প্রেরণা পাওয়া উচিত। বর্তমানে মানবজাতির সামনে এত সমস্যা থাকার জন্য, আমরা সকলে নিশ্চয় ব্যবস্থা করব যাতে আমাদের বাইবেল ছাত্ররা আমাদের সঙ্গে উপস্থিত থাকতে পারে। ভবিষ্যতে যদি কোন বাধা থাকে, তাহলেও এই কার্যক্রম আমাদের প্রকৃত উৎসাহ এবং শক্তি দেবে যাতে আমরা ঈশ্বরীয় ভয়ের সাথে যিহোবার পরিচর্যা করে যেতে পারি।

২ হেবল এবং নোহের সময় থেকে বর্তমান পর্যন্ত বিশ্বাসী ব্যক্তিরা “ঈশ্বরীয় ভয়” প্রদর্শন করে এসেছেন। (ইব্রীয় ১১:৪, ৭) ঈশ্বরীয় ভয় প্রদর্শন করার অর্থ হল “সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি দেখানো এবং তাঁকে অসন্তুষ্ট করবার উপকারী ভয় প্রকাশ করা।” (it-1 পৃ. ৮১৮) আমরা এই বিশেষ ভক্তি দেখাতে পারি “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে উপস্থিত থাকবার মাধ্যমে। আপনি কি সম্পূর্ণ কার্যক্রম উপভোগ করবার জন্য সেখানে উপস্থিত থাকবেন?

৩ সম্মেলনের জন্য যত্ন এবং প্রার্থনার সাথে প্রস্তুতি করতে ভুলবেন না যাতে আপনি শুরুর গানটি থেকে শেষের প্রার্থনা পর্যন্ত সম্পূর্ণ আনন্দদায়ক কার্যক্রমটি উপভোগ করবার জন্য সেখানে উপস্থিত থাকেন। আপনার প্রস্তুতিতে প্রেমের সাথে তাদেরও অন্তর্ভুক্ত করুন যাদের সাহায্য প্রয়োজন, বিশেষত নতুন আগ্রহী ব্যক্তিদের, যাতে তারাও সবকটি সভায় উপস্থিত থাকতে পারে। যে বাইবেল ছাত্র বা ছাত্রী উপস্থিত হওয়ার চিন্তা করছেন, তার সাথে এই ইনসার্টের তথ্য আলোচনা করলে তার খুবই সাহায্য হবে।—গালা. ৬:১০.

৪ তিনদিন ব্যাপী সম্মেলন: এই বছর ভারতে ১৬টি জায়গায় সম্মেলন রাখা হয়েছে। সেই স্থানগুলির তালিকা এই ইনসার্টে দেওয়া হয়েছে। ইংরাজি ছাড়াও কান্নাড়া, কোঙ্কানি, গুজরাটি, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালাম, বাংলা এবং হিন্দীতে সম্মেলন অনুষ্ঠিত হবে। অধিকাংশ স্থানে, শুক্রবার সকাল ১০:২০-তে সঙ্গীতের সাথে সভা শুরু হবে এবং বিকাল ৫:০০ নাগাদ শেষ হবে। শনিবার সকাল ৯:৩০-এ সভা শুরু হবে এবং গান ও প্রার্থনার মাধ্যমে বিকাল ৫:০০ নাগাদ শেষ হবে। রবিবার সকালের সভা ৯:৩০-এ শুরু হবে এবং সেই দিনের সভা প্রায় বিকাল ৪:১৫-তে শেষ হবে।

৫ প্রতি বছর আমরা অধীর আগ্রহের সাথে জেলা সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকি। যদিও এর সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত প্রচেষ্টা এবং খরচ জড়িয়ে থাকে, কিন্তু আমরা বহু আশীর্বাদ লাভ করতে পারি। আমরা পরিতৃপ্ত এবং আধ্যাত্মিকরূপে উৎসাহিত হয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে আসি। (তুলনা করুন ১ রাজাবলি ৮:৬৬.) আমরা গঠনমূলক সঙ্গ উপভোগ করি এবং সম্মেলনের মাধ্যমে আমাদের জীবনধারায় কিছুটা পরিবর্তন আসে। কিন্তু মনে রাখবেন যে আমরা যিহোবাকে উপাসনা করবার জন্য একত্রিত হই। তিনি আমাদের তাই করতে আদেশ দিয়েছেন। তিনি আমাদের উপকারজনক শিক্ষা দান করেন।—দ্বি.বি. ৩১:১২, ১৩; গীত. ১২২:১.

৬ যিহোবার জন্য অটুট ভক্তি আমাদের উপস্থিত থাকতে বাধ্য করে: পৌল ইব্রীয় খ্রীষ্টানদের উপদেশ দিয়েছিলেন “ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা” করতে। (ইব্রীয় ১২:২৮) এই বছর আমাদের জেলা সম্মেলন ঠিক তাই করতে সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে। কিছু বাধা আসতে পারে যা হয়ত উপস্থিত হওয়ার জন্য আমাদের সংকল্পকে পরীক্ষা করবে। সেগুলিকে হয়ত পর্বতপ্রমাণ মনে হবে, কিন্তু যিহোবার সাহায্যে আমরা সেগুলি অতিক্রম করতে পারব। (মথি ১৭:২০) আপনি কি প্রার্থনার সাথে আপনার কর্মকর্তার সাথে কথা বলেছেন যাতে শুক্রবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত সম্পূর্ণ সভাটিতে উপস্থিত হওয়ার জন্য আপনি ছুটি পেতে পারেন? (যাকোব ১:৬-৮) যে ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের স্কুল যদি খোলা থাকে তাহলে শ্রদ্ধাপূর্বক তাদের শিক্ষক-শিক্ষিকাদের জানাতে হবে যে তাদের ধর্মীয় উপাসনার এই গুরুত্বপূর্ণ অংশটির জন্য শুক্রবার এবং শনিবার তারা আসবে না।

৭ ব্যয়ের সুযোগ গ্রহণ করুন: কোন্‌ ব্যয়? সম্মেলনে উপস্থিত থাকবার জন্য ব্যয় করা সময় ও প্রচেষ্টা। এই বছরের জেলা সম্মেলনে যাওয়ার পরিকল্পনা যত্নের সাথে করার পরে, কার্যক্রমের একটি বড় অংশ বাদ দিয়ে যদি রবিবার বিকালে আমরা ফিরে আসি, তাহলে তা যুক্তিযুক্ত কাজ হবে না। কোন নিমন্ত্রণের মাঝখানে আপনি অন্য কিছু করবার জন্য কি ক্ষমা চেয়ে উঠে যাবেন? গত বছর বহু সম্মেলনে লক্ষ্য করা হয়েছিল যে সকালের সভার পরে কয়েকজন চলে গিয়েছিল। কিন্তু, আধ্যাত্মিক পরিপক্বতা এবং ঈশ্বরীয় ভয়ের জন্য যিহোবা আমাদের জন্য যা প্রস্তুত করেছেন, তার কিছুই আমাদের বাদ দেওয়া উচিত নয়।—তুলনা করুন ১ করিন্থীয় ২:৯, ১০.

৮ আমাদের মধ্যে অধিকাংশই হয়ত তাড়াতাড়ি চলে যাওয়ার বিষয়ে চিন্তা করব না। কিন্তু, তা সত্ত্বেও আমরা কার্যক্রমের অনেকটা নাও শুনতে পারি। তা কিভাবে হতে পারে? যা পরিবেশিত হবে তা থেকে সম্পূর্ণ উপকার লাভ করার জন্য আগে থেকে ব্যবস্থা না করার দ্বারা। সেই দিন আমাদের সকালে ওঠা উচিত যাতে যথেষ্ট জলখাবার করে এবং অন্যান্য কাজ শেষ করে কার্যক্রম শুরু হওয়ার আগেই আমরা আসন গ্রহণ করতে পারি। আগের দিন রাত্রে ভালভাবে বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ যাতে আমরা সতর্ক থাকতে পারি এবং সারাদিনের কার্যক্রমের প্রতি মনোযোগ দিতে পারি।

৯ অল্প নোট নেওয়া হল কার্যক্রম থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার একটি পরীক্ষিত পদ্ধতি। বড়দের মত, ছোটদেরও নোট নেওয়া উচিত। একজন ১৬-বছর বয়স্ক প্রকাশক বলেছে: “বক্তৃতার সময়ে উল্লিখিত শাস্ত্রগুলি আমি লিখে রাখি। তারপরে আমি বাড়িতে বক্তৃতাটি আবার দেখতে পারি।” আরেকজন ১৬ বছর বয়স্ক কিশোর বলেছে: “আমি প্রধান বিষয়গুলি লিখে রাখি। এইভাবে আমি মনোযোগ দিতে সাহায্য পাই।” সাধারণত কার্যক্রমের জন্য আপনার শুধু বাইবেল, গানবই, একটি মাঝারি আকারের নোটবই এবং পেন অথবা পেন্সিল প্রয়োজন। অবশ্য, বাবা-মাদের ছোট ছেলেমেয়েদেরও যত্ন নিতে হবে, কিন্তু খাবারের অথবা ব্যক্তিগত জিনিসপত্রের অতিরিক্ত বোঝা নিয়ে নিজেদের এবং অন্যদের অসুবিধায় না ফেলাই ভাল।

১০ কিছু ভাইরা অডিও বা ভিডিও ক্যাসেটে কার্যক্রম রেকর্ড করে রাখেন, পরে বাড়িতে আবার শুনবার বা দেখবার জন্য। এটি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাধারণত দেখা গেছে যে একবার সাধারণ কাজের মধ্যে ফিরে গেলে, যা রেকর্ড করা হয়েছে তার জন্য খুব অল্পই সময় পাওয়া যায়। এছাড়াও, রেকর্ড করার যন্ত্র লাগাবার অথবা ঠিক করবার সময়ে কিছু মুখ্য বিষয় বাদ পড়ে যেতে পারে।

১১ কার্যক্রম শুরু হওয়ার আগেই আসনে থাকবার জন্য আমাদের আন্তরিক চেষ্টা করা উচিত। সভাপতি যখন সভা শুরু হওয়ার ঘোষণা করবেন, তখন পুরনো বন্ধুদের সাথে আনন্দময় অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলার মাঝখানে থাকলেও, যারা কার্যক্রমে রয়েছেন এবং আমাদের ভাইদের জন্য শ্রদ্ধাবশত, সঙ্গে সঙ্গে বসে পড়া ভাল।

১২ জেলা সম্মেলনগুলি, যিহোবার প্রচুর আশীর্বাদের জন্য, সবসময়েই আনন্দময় সময়। আমরা আধ্যাত্মিক এবং জাগতিক, দুইভাবে উপকার পাই। মনে রাখা উচিত যে সম্মেলনস্থল ভাড়া করবার জন্য বেশ খরচ হয়। এছাড়াও খাবারের দাম বাড়ছে এবং সংগঠন প্রত্যেকটি সম্মেলনের জন্য ভাল খাবারের ব্যবস্থা করে। এইসব এবং অন্যান্য খরচ কিভাবে বহন করা হয়? হয় টাকা অথবা “দ্যা ওয়াচ টাওয়ার সোসাইটির” নামে চেকের আকারে দেওয়া আমাদের স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে। এর সঙ্গে গীত ৯৬:৮ পদের মনোভাগের সমতা আছে, যেখানে আমাদের উৎসাহ দেওয়া হয়েছে ‘যিহোবার গৌরব কীর্তন করতে নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর প্রাঙ্গনে আসতে।’

১৩ আপনার ব্যবহার কি প্রশংসা নিয়ে আসবে? প্রত্যেক বছর আমাদের রাজ্যের পরিচর্য্যা জেলা সম্মেলনের সময়ে ভাল ব্যবহার করবার গুরুত্ব সম্বন্ধে মনে করিয়ে দেয়। অবশ্য আমাদের ব্যবহার সর্বদাই উদাহরণযোগ্য হওয়া উচিত, কিন্তু যখন আমরা অনেকে এক জায়গায় একত্রিত হই, তখন বাইরের লোকেরা আমাদের আরও বেশি করে লক্ষ্য করে। আমাদের ব্যবহার, ভাল অথবা মন্দ, আমাদের প্রচার কাজের থেকেও বেশি প্রভাব ফেলতে পারে। আমরা চাই আমাদের কাজ ও কথার মাধ্যমে যেন যিহোবার প্রশংসা হয়।—হিতো. ২৭:২; ১ পিতর ২:১২.

১৪ গত বছরের “ঐশিক শিক্ষা” জেলা অধিবেশনের পরে, একটি হোটেলের দ্বাররক্ষী বলেছিল: “আমাকে যে ছেলেমেয়েদের দেখাশোনা করতে হয়, এরা তাদের মধ্যে সবচেয়ে ভাল।” তারপর, অন্য কিশোর-কিশোরীদের অভদ্র ব্যবহার ও ধ্বংস করার মনোভাব সম্বন্ধে বলবার পরে, সে সাক্ষী ছেলেমেয়েদের সম্বন্ধে আরও বলে: “তারা ভাল ব্যবহার করে এবং তাদের সাথে থাকা আনন্দদায়ক। এখানে অন্যান্য যে সম্মেলনগুলি রাখা হয়, সেগুলি যদি এইরকম হত, তাহলে ভাল হত।”

১৫ সম্মেলন সম্বন্ধে একজন সাংবাদিক উল্লেখ করেছিলেন: “মহিলারা ও যুবতীরা ভাল পোশাকপরিচ্ছদ পরেছিল এবং পুরুষেরা ও যুবকেরা স্যুট ও টাই পরেছিল। চার দিন বক্তাদের কথা শুনবার সময়ে তারা ভালভাবে নোট নিয়েছিল। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা যদি ঈশ্বরভক্তির পরেই হয়, তাহলে যিহোবার সাক্ষীরা এই বিষয়েও খুব উঁচু মান রেখেছে।” কিন্তু সব বিবরণই এত ভাল হয়নি।

১৬ একটি সম্মেলন সম্বন্ধে বলা হয়েছিল যে সভাচলাকালীন লোকে খুব বেশি হাঁটাচলা করছিল। শনিবার দুপুরের সভার সময়ে, বারান্দায় প্রায় ১,০০০ লোককে (যাদের অনেকেই ছোট ছেলেমেয়ে ছিল) গোনা হয়েছিল, যার দ্বারা বোঝা যায় যে বাবা-মায়েদের আরও অনেক বেশি শিক্ষা দিতে ও তত্ত্বাবধায়ন করতে হবে। ক্রমাগত ঘোরাফেরা করলে, অতিরিক্ত আওয়াজের সৃষ্টি হয় এবং যারা মনোযোগ দিতে চেষ্টা করছে তাদের অসুবিধা হতে পারে। কার্যক্রমের সময়ে কয়েকজনের হয়ত জরুরি কাজ থাকে, কিন্তু অন্যরা কি নিজেদের আসনে বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে পারি না?

১৭ প্রত্যেক সপ্তাহে মণ্ডলীর সভাগুলিতে উপস্থিত হওয়া সম্বন্ধে অধিকাংশ বাবা-মায়েরা তাদের ছেলেমেয়েদের প্রতি দৃঢ়তা দেখান। ছেলেমেয়েরা যাতে তাদের সাথে বসে এবং কার্যক্রমের সময়ে বাইরে ঘুরে না বেড়ায়, সেই বিষয়েও কি তাদের একই রকম দৃঢ় হওয়া উচিত নয়? সম্মেলনের হল একটি বড় কিংডম হলে পরিণত হয়, কিন্তু এটি হল শয়তানের বিধিব্যবস্থা আর অসৎ লোকেরা ভুল উদ্দেশ্য নিয়ে হলে ঢুকতে পারে। সবসময়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলেমেয়েরা কোথায় আছে এবং কী করছে।

১৮ পোশাক-পরিচ্ছদ: আমরা এমন সময়ে বাস করছি যখন সাধারণ এমনকি অগোছালো পোশাক, মার্জিত হিসাবে ধরে নেওয়া হয়। অনেকে গির্জা, সংগীতানুষ্ঠানে অথবা হোটেলে খেতে যায় এলোমেলো পোশাক পরে। যেমন আমরা ১৫ অনুচ্ছেদে লক্ষ্য করেছি যে এখনও অনেকে আছে যারা মার্জিত পোশাক-পরিচ্ছদ পছন্দ করে, বিশেষ করে প্রচলিত উপাসনার ক্ষেত্রে। অগোছালো, সাধারণ পোশাক আর অযোগ্য বেশভূষা আমাদের বিষয়ে অনেক কিছু বলে। সবসময় মনে রাখুন যে সম্মেলন হলগুলি হচ্ছে বড় আকারের কিংডম হল। কেউ কেউ সম্মেলনে ভালভাবে পোশাকপরিচ্ছদ পরে কিন্তু অধিবেশনের শেষে হোটেলে যায় অগোছালো আর অমার্জিত পোশাক-পরিচ্ছদ পরে।

১৯ বাপ্তিস্ম প্রার্থীদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে বিশেষ কয়েক ধরনের সাঁতারের পোশাক এই উপলক্ষের উপযুক্ত নয়। পোশাক শালীন এবং মার্জিত হওয়া উচিত। কারা এটি নির্ধারণ করবে? প্রাচীনদের দায়িত্ব তারা যেন দেখেন যে, যারা তাদের মণ্ডলী থেকে বাপ্তিস্ম গ্রহণ করছে তারা যেন অন্যের বিঘ্ন হওয়ার কারণ না হয়। (২ করি. ৬:৩, ৪) অশালীন সাঁতারের পোশাক আর জাগতিক শ্লোগান অথবা বিজ্ঞাপন ছাপানো টি-শার্ট পরা চলবে না। এটি উপযুক্ত হবে যদি প্রাচীনেরা আগে থেকে বাপ্তিস্ম প্রার্থীদের সাথে আমাদের পরিচর্যা বই থেকে প্রশ্নগুলির সাথে এই বিষয়টি আলোচনা করে নেন।

২০ হোটেল: হোটেলে ঢুকবার সময় ধৈর্য আর অপরের প্রতি সহানুভূতি দেখানো দরকার। যদি একসঙ্গে অনেক লোকে ঢোকে তাহলে নিশ্চয় একটু দেরি হবে। আমাদের সবসময়ই আত্মার ফল প্রদর্শন করতে হবে কিন্তু হোটেলের বা রেস্তরাঁর কর্মচারীদের সঙ্গে আচরণের সময়ে বিশেষ করে এটি দেখাতে হবে। উপযুক্তরূপে বখশিশ্‌ দেওয়ার প্রয়োজন সম্বন্ধেও আমাদের মনে রাখতে হবে। দয়া করে কিছু সময় করে নিয়ে জুন ২২, ১৯৮৬ সালের আওয়েক!-এর পৃষ্ঠা ২৪-৭-এ দেওয়া “বখশিশ্‌—দেব কি, না দেব না” আর “বখশিশ্‌ সম্বন্ধে তথ্য” পুনরালোচনা করুন।

২১ রেকর্ডিং উপকরণগুলি: যেমন আগে বলা হয়েছে যে, রেকর্ডিং উপকরণ বিশেষত ভিডিও ক্যাসেট রেকর্ডর ব্যবহার করা ব্যক্তিগত বিষয়। যদি আপনি রেকর্ড করতে চান তাহলে দয়া করে যারা আপনার কাছে আছে তাদের বিষয়ে বিবেচনা করুন। যদি আপনি নিজের স্থান থেকেও রেকর্ডিং করেন তাহলেও অপরের হয়ত অসুবিধা হতে পারে। অন্য উপস্থিত ভাইবোনেদের দৃষ্টি যেন অবরোধ করা না হয় টেপ করার সময়ে। আরও, সম্মেলনের বৈদ্যুতিক অথবা মাইক্রোফোনের ব্যবস্থার সাথে কোন রেকর্ডিং উপকরণ যেন লাগানো না থাকে এবং সেটি যেন লোক-চলাচলের জায়গাতেও না থাকে।

২২ আসন: আসন সম্বন্ধে সমস্যা এখনও রয়েছে। আবার আমরা সকলকে মনে করিয়ে দিতে চাই: একমাত্র আপনার পরিবারের নিকট সদস্য এবং যারা আপনার গাড়িতে আপনার সাথে এসেছেন তাদের জন্যই আসন সংরক্ষণ করে রাখতে পারেন। কিছু সম্মেলনে যখন সকাল ৭:৩০-এ দরজা খোলা হয় ভাইবোনেদের হলে ঢুকবার ভিড় দেখা গিয়েছিল। এটি দেখা গিয়েছিল যে: “যে সব বন্ধুরা সাধারণভাবে তাদের আসনের দিকে যায় তারা শুধু স্টেডিয়ামের পিছনের দিকে বসবার জায়গা খুঁজে পায়। অনেকে পুরো লাইন সংরক্ষণ করছিল এবং পরে দেখা গেল যে সেই জায়গাগুলিতে কেউ বসেনি।” নিয়মিত অনুস্মারক দেওয়া সত্ত্বেও এইরকম অবিবেচক অভ্যাস রয়ে যাচ্ছে। ফিলিপীয় ২:৩, ৪ অনুযায়ী আমাদের কি হৃদয়কে এই বিষয়ে পরীক্ষা করা আর নীতিগুলি সম্বন্ধে চিন্তা করা উচিত নয়?

২৩ বেশির ভাগ সম্মেলনে যাদের বিশেষ প্রয়োজনের দরকার তাদের জন্য ব্যবস্থা থাকে যেমন বয়স্ক বা শারীরিক দিক দিয়ে অক্ষম লোকেদের জন্য। দয়া করে নিশ্চিত হয়ে নিন যে, যদি আপনি যোগ্য না হন এই আসনগুলি গ্রহণ করবেন না। এছাড়াও যাদের বিশেষ প্রয়োজন তাদের সাহায্য করার জন্য সচেতন থাকুন যদি তাদের সঙ্গে আগে কোন দায়িত্বপূর্ণ ব্যক্তি না থাকে।

২৪ সাহিত্য এবং খাদ্য পরিবেশন: যখন আমরা জেলা সম্মেলনে একত্রিত হই, আমরা পর্যাপ্ত পরিমাণে শারীরিক এবং আধ্যাত্মিক খাদ্য উপভোগ করি। শারীরিক এবং আধ্যাত্মিক খাদ্য দুই আমরা যেন ধন্যবাদ সহকারে গ্রহণ করি, কোন কিছু যেন অপচয় না হয়। (২ বংশা. ৩১:১০; হিতো. ৩:১০; যোহন ৬:১২) যিহোবার সমস্ত অপূর্ব আয়োজনের জন্য আমরা উপলব্ধি দেখাতে চাই। পিতামাতারা, আপনাদের ছেলেমেয়েরা খাবার না নষ্ট হওয়ার গুরুত্ব জানে কি? আপনি নিজে উত্তম উদাহরণ স্থাপন করুন। যাতে করে খাদ্য পরিবেশনের জায়গায় ভিড় না জমে এটি ভাল হবে আপনি যদি আপনার খাদ্য বা জলখাবার নেওয়ার পর পরিবেশন টেবিলের কাছ থেকে সরে যান এবং খাবার খাওয়ার নিরূপিত জায়গায় চলে যান। পরিচারকেরা সবসময় সচেতন থাকবে ভাইদের পরিবেশন এলাকা থেকে সরে যাবার অনুরোধ করার জন্য যাতে করে পরিবেশন কাউন্টারের কাছে ভিড় না জমে।

২৫ “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনের প্রথমটি শুরু হবে নভেম্বর ৪, ১৯৯৪ সালে আপনি কি আপনার প্রস্তুতিকরণ করে নিয়েছেন এবং আপনি কি এখন তিন দিনের আনন্দপূর্বক মেলামেশা ও আধ্যাত্মিক খাদ্যের জন্য তৈরি? এটি আমাদের আন্তরিক প্রার্থনা যে যিহোবা এই বছরে আপনার প্রচেষ্টাকে সফল করবেন আর “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলনে যিহোবার মেজের উত্তম বস্তুগুলি আপনি গ্রহণ করতে পারবেন।

[Box on page ]

জেলা সম্মেলন অনুস্মারক

বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা দরকার। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেবার জন্য ঠিক করেছে তারা যেন মার্জিত সাঁতারের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বক্তার দ্বারা বাপ্তিস্ম বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি সংক্ষেপে বাপ্তিস্ম প্রার্থীদের কিছু নির্দেশ দেবেন আর তারপর গান করার আহ্বান জানাবেন। গানের শেষ পদকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গা দেখিয়ে দেবেন। যেহেতু একজনের উৎসর্গের প্রতীক হল বাপ্তিস্ম, সেইজন্য এটি সেই ব্যক্তির এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়, সেখানে তথা-কথিত পার্টনার বাপ্তিস্মের কোন ব্যবস্থা নেই যেখানে দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্মিত হয়।

ব্যাজ্‌ কার্ড: সম্মেলন এবং সম্মেলনে আসা যাওয়ার সময়েও দয়া করে ১৯৯৪ ব্যাজ্‌ কার্ড পরুন। যখন আমরা ভ্রমণ করি তখন উত্তম সাক্ষ্য দিতে এটি প্রায়ই আমাদের সক্ষম করে। গত বছরের মস্কো আর কিয়েভের সম্মেলনগুলিতে এটি সত্য প্রমাণিত হয়। ব্যাজ্‌ কার্ড এবং হেল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পেতে পারেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। চিকিৎসা-বিষয়ক নির্দেশক কার্ড আপনার সঙ্গে রাখুন। বেথেল পরিবারের সদস্য অথবা অগ্রগামীরা যেন শনাক্তিকরণ কার্ড তাদের কাছে রাখে।

থাকার স্থান: যদি আপনি হোটেলে থাকাতে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে সম্মেলনের রুমিং বিভাগের অধ্যক্ষের কাছে যেতে ইতস্ততবোধ করবেন না, যাতে তিনি আপনাকে তৎক্ষণাৎ আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারেন। মণ্ডলীর সচিব নিশ্চিত হবেন যে ঘরের আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি মনে করেন আপনার থাকার জন্য সংরক্ষিত স্থান বাতিল করা দরকার তাহলে তৎক্ষণাৎ হোটেল এবং সম্মেলনের রুমিং বিভাগকে জানান যাতে করে ঘরটি অন্য কারো জন্য পাওয়া যেতে পারে।

স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে কোন একটি বিভাগে কাজ করার জন্য আপনি কি কিছু সময় করে নিতে পারবেন? কিছু সময়ের জন্যেও আমাদের ভাইদের সেবা করা উপকারী এবং সন্তোষজনক হতে পারে। যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগে গিয়ে যোগাযোগ করুন। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও সাহায্য করতে পারে, কিন্তু তাদের পিতামাতাদের সঙ্গে অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তির সাথে কাজ করতে হবে।

সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যার প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক সমস্যা এড়ানো যেতে পারে। যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে তারা চোর আর অসৎ ব্যক্তিদের শিকার হয়ে থাকে। বড় কোন অনুষ্ঠান চোর আর পকেটমারদের জন্য উত্তম জায়গা। এটি বিজ্ঞতার কাজ হবে না যদি আপনি মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রাখেন। আপনি নিশ্চিত হতে পারেন না যে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে অসৎ ব্যক্তিরা প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার কাছাকাছি রাখুন।

কেবেল টেলিভিশনে যা অনেক হোটেলে পাওয়া যায় অনেকক্ষেত্রে বাজে, অশ্লীল চলচ্চিত্র দেখানো হয়। এই প্রলোভনের প্রতি সচেতন থাকুন এবং ছেলেমেয়েদের ঘরেতে তত্ত্বাবধানহীন টিভি দেখতে দেবেন না।

দয়া করে সম্মেলনের বিষয়ে আরও জানবার জন্য সম্মেলন পরিচালকদের ফোন করবেন না। আপনি যে তথ্যাদি চান তার উত্তর যদি প্রাচীনদের কাছ থেকে না পান তাহলে সম্মেলনের ঠিকানাতে লিখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার