ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp19 নং ১ পৃষ্ঠা ৩
  • ঈশ্বর কে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একইভাবে, নীচের বিষয়গুলো বিবেচনা করার মাধ্যমে আমরা ঈশ্বরকে ভালোভাবে জানতে পারি:
  • কীভাবে আপনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে পারেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • ঈশ্বর সম্বন্ধে সত্যটা কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • এমন একজন ঈশ্বরে বিশ্বাস করা যাঁর সম্বন্ধে আমরা হয়তো জানি না
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরকে আপনার জানা দরকার
    আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
wp19 নং ১ পৃষ্ঠা ৩
একজন ব্যক্তি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন

ঈশ্বর কে?

অনেক লোক বলে, তারা ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু তাদের যদি জিজ্ঞেস করা হয়, ঈশ্বর কে, তা হলে তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়। কেউ কেউ বলে, যিনি সমস্ত কিছু তৈরি করেছেন, তিনিই হলেন ঈশ্বর। আবার অন্যেরা বলে, আপনি যাকে মানবেন, সেই হবেন ঈশ্বর। কেউ কেউ বলে, ঈশ্বরই আমাদের অস্তিত্বে এনেছেন আবার অন্যেরা বলে, আমাদের প্রতি ঈশ্বরের কোনো আগ্রহ নেই। তাই অনেকের মনে হতে পারে যে, ঈশ্বর কে, তা জানা একেবারেই অসম্ভব।

ঈশ্বরকে জানার কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ রয়েছে। ঈশ্বরকে ভালোভাবে জানলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য ও অর্থ খুঁজে পেতে পারেন। (প্রেরিত ১৭:২৬-২৮) আপনি যতই ঈশ্বরের নিকটবর্তী হবেন, ততই ঈশ্বর আপনাকে ভালোবাসবেন ও আপনাকে সাহায্য করবেন। (যাকোব ৪:৮) সবচেয়ে বড়ো বিষয় হল, ঈশ্বরকে ভালোভাবে জানলে আপনি অনন্তজীবন লাভ করতে পারবেন।—যোহন ১৭:৩.

কীভাবে আপনি ঈশ্বরকে জানতে পারেন? আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর বিষয়ে চিন্তা করুন, যাকে আপনি ভালোভাবে জানেন। কীভাবে আপনি তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন? সবচেয়ে প্রথমে আপনি তার নাম জিজ্ঞেস করেছিলেন। তারপর আপনি জেনেছিলেন, সে কী পছন্দ করে আর কী অপছন্দ করে। আপনি হয়তো তার অতীত সম্বন্ধে এবং ভবিষ্যতে সে কী করবে, তা তার কাছ থেকে জেনেছিলেন। তার সম্বন্ধে এই সমস্ত কিছু জানার মাধ্যমে আপনি তার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

একইভাবে, নীচের বিষয়গুলো বিবেচনা করার মাধ্যমে আমরা ঈশ্বরকে ভালোভাবে জানতে পারি:

  • ঈশ্বরের নাম কী?

  • তাঁর কোন গুণাবলি রয়েছে?

  • ঈশ্বর এখনও পর্যন্ত কী কী করেছেন?

  • তিনি ভবিষ্যতে কী করবেন?

  • ঈশ্বরকে জানার মাধ্যমে আপনি কীভাবে উপকৃত হতে পারেন?

উপরে উল্লেখিত সমস্ত প্রশ্নের উত্তর বাইবেল থেকে দেওয়ার জন্য এই পত্রিকা তৈরি করা হয়েছে। এই প্রবন্ধগুলো শুধুমাত্র ঈশ্বর কে, তা জানতে সাহায্য করবে না কিন্তু এটাও জানতে সাহায্য করবে যে, ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কীভাবে আপনি উপকৃত হতে পারেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার