ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ১০/১ পৃষ্ঠা ৮-১০
  • প্রার্থনা-শ্রবণকারীর নিকটবর্তী হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রার্থনা-শ্রবণকারীর নিকটবর্তী হোন
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নিজেই প্রমাণ পরীক্ষা করে দেখুন
  • কে প্রার্থনা-শ্রবণকারী?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন প্রার্থনা করবেন?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কিভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হোন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
আরও দেখুন
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ১০/১ পৃষ্ঠা ৮-১০

প্রার্থনা-শ্রবণকারীর নিকটবর্তী হোন

অনেকে যারা ঈশ্বরে বিশ্বাস করে বলে দাবি করে, তারা তাদের বিশ্বাসের দৃঢ় ভিত্তি জোগাতে পারে না। কিংবা তারা এটাও ব্যাখ্যা করতে পারে না যে, ধর্ম কেন প্রায়ই ক্ষতি নিয়ে আসে অথবা ঈশ্বর কেন দুঃখকষ্ট থাকতে দিয়েছেন। তারা শুধুমাত্র যা করতে পারে তা হল, এমন এক ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যাঁর সম্বন্ধে তারা জানে না।

কিন্তু, আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। আপনি ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান, যা আপনাকে তাঁকে ভালোবাসতে এবং তাঁর প্রতি উপলব্ধি দেখাতে পরিচালিত করে, সেটার ওপর আপনার বিশ্বাস গড়ে তুলতে পারেন। প্রকৃত বিশ্বাস প্রমাণের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। (ইব্রীয় ১১:১) আপনি যদি ঈশ্বর সম্বন্ধে সত্য শেখেন, তাহলে আপনি তাঁকে জানতে পারবেন এবং একজন বন্ধু হিসেবে তাঁর সঙ্গে কথা বলতে পারবেন। এমন কয়েক জন ব্যক্তির অভিজ্ঞতা বিবেচনা করুন যারা প্রার্থনা করত, যদিও তাদের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল।

◼ শুরুর প্রবন্ধে উল্লেখিত প্যাট্রিশিয়া। “একদিন আমি দশজন বন্ধুর একটা দলের সঙ্গে ছিলাম, যখন তারা ধর্ম নিয়ে আলোচনা করতে শুরু করেছিল। আমি তাদেরকে বলেছিলাম যে, আমার বাবা, যিনি একজন নাস্তিক ছিলেন এবং একজন যিহোবার সাক্ষি, যিনি আমাদের বাড়িতে সাক্ষাৎ করতে এসেছিলেন, তাদের মধ্যে চলতে থাকা আলোচনা এড়ানোর জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। একজন বন্ধু বলেছিল, ‘যিহোবার সাক্ষিরাই হয়তো ঠিক।’

“আরেকজন বলেছিল, ‘তাহলে তা জানার জন্য তাদের কোনো একটা সভাতে গেলে কেমন হয়?’ আর আমরা সেটাই করেছিলাম। যদিও সভায় আমরা যা শুনেছিলাম, সেই বিষয়ে আমাদের মধ্যে সন্দেহ ছিল, তবুও আমাদের মধ্যে কেউ কেউ যোগদান করে চলেছিল কারণ সাক্ষিরা খুবই বন্ধুত্বপরায়ণ ছিল।

“কিন্তু, এক রবিবারে, আমি এমন কিছু শুনেছিলাম, যা আমার মনোভাবকে পালটে দিয়েছিল। বক্তা ব্যাখ্যা করেছিলেন যে, কেন লোকেরা দুঃখকষ্ট ভোগ করে। আগে আমি কখনো জানতাম না যে, শুরুতে মানুষকে সিদ্ধ হিসেবে সৃষ্টি করা হয়েছিল এবং একজন মানুষের দ্বারাই পাপ ও মৃত্যু এসেছে আর তারপর তা সমস্ত মানবজাতির কাছে ছড়িয়ে পড়েছে। বক্তা এও ব্যাখ্যা করেছিলেন যে, প্রথম মানুষ যা হারিয়েছিল, সেই সিদ্ধ অবস্থায় মানবজাতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কেন যিশুর মৃত্যুর প্রয়োজন ছিল।a (রোমীয় ৫:১২, ১৮, ১৯) হঠাৎই, আমি সমস্তকিছু বুঝতে পেরেছিলাম। ‘সত্যিই একজন ঈশ্বর আছেন, যিনি আমাদের জন্য চিন্তা করেন,’ আমি ভেবেছিলাম। আমি বাইবেল অধ্যয়ন চালিয়ে গিয়েছিলাম এবং শীঘ্র আমার জীবনে প্রথম বার, আমি দেখতে পেয়েছিলাম যে, আমি এমন কারো কাছে প্রার্থনা করতে পারি, যিনি হলেন একজন বাস্তব ব্যক্তি।”

◼ শুরুর প্রবন্ধে উল্লেখিত আরেকজন অ্যালান। “একদিন যিহোবার সাক্ষিরা আমাদের বাড়িতে সাক্ষাৎ করতে এসেছিল আর পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা সম্বন্ধে তারা যা বলেছিল, সেই বিষয়ে আগ্রহী হওয়ায় আমার স্ত্রী তাদেরকে ভিতরে আমন্ত্রণ জানিয়েছিল। আমি খুব রেগে গিয়েছিলাম। তাই, অতিথিদেরকে সামনের ঘরে বসিয়ে রেখে, আমি আমার স্ত্রীকে রান্না ঘরে ডেকে তাকে বলেছিলাম, ‘বোকামি করো না। তুমি ওই সব বিশ্বাস করো না!’

“ঠিক আছে, তাহলে তুমিই ওদের কাছে গিয়ে প্রমাণ করো যে, এই সমস্ত বিষয় মিথ্যে,’ স্ত্রী উত্তর দিয়েছিল।

“অবশ্য, আমি কিছুই প্রমাণ করতে পারিনি। কিন্তু তারা খুব সদয় ছিল এবং জীবনের উৎপত্তি সৃষ্টির মাধ্যমে হয়েছে নাকি বিবর্তনের মাধ্যমে হয়েছে, এই সম্বন্ধে আমাকে একটা বই দিয়ে গিয়েছিল। এটির যুক্তি এত স্পষ্ট ও এত ভালোভাবে সমর্থিত ছিল যে, আমি স্থির করেছিলাম ঈশ্বর সম্বন্ধে আমার আরও জানা উচিত। আমি সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলাম আর শীঘ্র আমি বুঝতে পেরেছিলাম যে, এটি যা বলে তা, ধর্ম সম্বন্ধে আগে আমার যা ধারণা ছিল, সেগুলোর সমস্তকিছুর থেকে একেবারেই আলাদা। যিহোবা সম্বন্ধে শিখতে থাকার সঙ্গে সঙ্গে আমি আরও সুনির্দিষ্টভাবে তাঁর কাছে প্রার্থনা করতে শুরু করেছিলাম। আমার কিছু খারাপ মনোভাব ছিল, তাই আমি সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম। আমি নিশ্চিত যে, যিহোবা আমার প্রার্থনাগুলোর উত্তর দিয়েছিলেন।”

◼ অ্যান্ড্রু, যিনি ইংল্যান্ডে বাস করেন। “যদিও বিজ্ঞানের বিষয়ে আমার দৃঢ় মতামত এবং গভীর আগ্রহ ছিল, তবুও অন্যেরা বিবর্তনবাদকে প্রমাণিত বলত বলেই, আমি এটার ওপর বিশ্বাস করতাম। সমস্ত মন্দ বিষয়গুলো ঘটে বলেই আমি ঈশ্বরে বিশ্বাস করা প্রত্যাখ্যান করেছিলাম।

“তবুও, কখনো কখনো আমি চিন্তা করতাম: ‘যদি একজন ঈশ্বর থেকে থাকেন, তাহলে আমি জানতে চাই যে, এইসবের অর্থ কী। কেন এত অপরাধ ও যুদ্ধ রয়েছে?’ আমি যখন সমস্যায় পড়েছিলাম, তখন আমি কখনো কখনো সাহায্যের জন্য প্রার্থনা করতাম, কিন্তু আমি জানতাম না যে, কার সঙ্গে আমি কথা বলছিলাম।

“এরপর কেউ আমার স্ত্রীকে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই জগৎ কি রক্ষা পাবে? শিরোনামের ট্র্যাক্টটি দিয়েছিল। প্রায়ই আমি ঠিক এই প্রশ্নটা নিয়েই চিন্তা করতাম। এই ট্র্যাক্টটি আমাকে বাইবেল সম্বন্ধে এই চিন্তা করতে পরিচালিত করেছিল, ‘এটির উত্তরগুলো কি বিবেচনা করা ঠিক হবে?’ পরে, আমি যখন ছুটিতে ছিলাম, তখন কেউ আমাকে বাইবেল—ঈশ্বরের বাক্য অথবা মানুষের?b (ইংরেজি) নামক বইটি দেয়। আমি যখন বুঝতে পেরেছিলাম যে, বাইবেল প্রকৃত বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন আমি অনুভব করেছিলাম যে, বাইবেল সম্বন্ধে আমার আরও বেশি জানার প্রয়োজন রয়েছে। তাই একজন যিহোবার সাক্ষি যখন আমার সঙ্গে অধ্যয়ন করার প্রস্তাব দিয়েছিলেন, তখন আমি রাজি হয়েছিলাম। আমি যখন যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পেরেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম যে, আমি তাঁকে এমন একজন বাস্তব ব্যক্তি হিসেবে জেনেছি, যাঁর কাছে আমি প্রার্থনায় স্বচ্ছন্দে কথা বলতে পারি।”

◼ জান, যিনি লন্ডনে একজন প্রটেস্টান্ট হিসেবে বড়ো হয়ে উঠেছিলেন। “ধর্মের মধ্যে কপটতা এবং সর্বত্র বিদ্যমান দুঃখকষ্ট দেখে আমি ধর্ম পরিত্যাগ করেছিলাম। এ ছাড়া, আমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং অর্থ উপার্জনের জন্য গান গাইতে ও গিটার বাজাতে শুরু করেছিলাম। সেই সময়েই প্যাটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। সে একজন ক্যাথলিক হিসেবে বড়ো হয়ে উঠেছিল এবং আমার মতোই ধর্মে বিশ্বাস করত না।

“পড়াশোনা শেষ করার আগেই স্কুল ছেড়ে দিয়েছিল এমন কিছুজন, যারা প্রাচ্যের ধর্মগুলোর বিষয়ে আগ্রহী ছিল, তাদের সঙ্গে আমরা পরিত্যক্ত একটা বাড়িতে বাস করতাম। অনেক রাত পর্যন্ত আমরা ঘন্টার পর ঘন্টা ধরে জীবনের অর্থ সম্বন্ধে গভীর আলোচনা করতাম। যদিও প্যাট ও আমি ঈশ্বরে বিশ্বাস করতাম না, তবুও আমরা মনে করতাম যে, নিশ্চয়ই কোনো শক্তি রয়েছে, যা জীবন সৃষ্টি করে।

“সংগীতজ্ঞ হিসেবে কাজ খোঁজার জন্য আমরা উত্তর ইংল্যান্ডে চলে যাওয়ার পর, আমাদের ছেলে জন্মেছিল। এক রাতে সে অসুস্থ হয়ে পড়েছিল আর যে-ঈশ্বরে আমি বিশ্বাস করতাম না, সেই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছিলাম। এরপর শীঘ্র প্যাটের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছিল আর আমি আমাদের সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আবারও, আমি সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম, যদি প্রার্থনা-শ্রবণকারী বলে কেউ থেকে থাকে। আমি জানতাম না যে, প্যাটও তা-ই করেছিল।

“পরে, সেইদিনই দুজন যিহোবার সাক্ষি প্যাটের বাড়িতে এসেছিল এবং তাকে বাইবেলের কয়েকটা ব্যবহারিক পরামর্শ দেখিয়েছিল। প্যাট আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করেছিল যে, আমি তার এবং সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি আছি কি না। শীঘ্র, আমরা শিখেছিলাম যে, ঈশ্বরকে খুশি করতে হলে, আমাদেরকে আমাদের বিয়েটা বৈধ করতে হবে। আমাদের এই অনিশ্চিত সম্পর্কের পরিপ্রেক্ষিতে, এটাকে বেশ কঠিন বলে মনে হয়েছিল।

“আমরা বাইবেলের ভবিষ্যদ্‌বাণীগুলোর পরিপূর্ণতা, দুঃখকষ্টের কারণ এবং ঈশ্বরের রাজ্যের অর্থ সম্বন্ধে আরও বেশি শিখতে চেয়েছিলাম। ধীরে ধীরে আমরা বুঝতে পেরেছিলাম যে, ঈশ্বর মানুষের জন্য চিন্তা করেন আর তিনি যা বলেন, আমরা তা-ই করতে চেয়েছিলাম। আমরা বিয়ে করেছিলাম। আমাদের তিনটে সন্তান বড়ো করে তুলতে ঈশ্বরের বাক্যের প্রজ্ঞা আমাদেরকে সাহায্য করেছে। আমরা এই বিষয়ে নিশ্চিত যে, যিহোবা আমাদের প্রার্থনা শুনেছিলেন।”

নিজেই প্রমাণ পরীক্ষা করে দেখুন

লক্ষ লক্ষ অন্য লোকের মতো, এই প্রবন্ধে উল্লেখিত লোকেরা মিথ্যা ধর্মের দ্বারা প্রতারিত হয়নি এবং তারা দেখতে পেয়েছিল যে, কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন। আপনি কি লক্ষ করেছেন যে, প্রতিটা ক্ষেত্রে বাইবেলের সঠিক বোধগম্যতাই এই ব্যক্তিদেরকে এই বিষয়ে প্রত্যয়ী করেছিল যে, যিহোবা সত্যিই আমাদের প্রার্থনা শোনেন?

ঈশ্বর যে অস্তিত্বে রয়েছেন, সেটার প্রমাণ কি আপনি পরীক্ষা করে দেখতে চান? যিহোবার সাক্ষিরা আপনাকে যিহোবা সম্বন্ধে সত্য শিখতে এবং কীভাবে আপনি ‘প্রার্থনা-শ্রবণকারীর’ নিকটবর্তী হতে পারেন, তা শিখতে সাহায্য করতে পেরে খুশি হবে।—গীতসংহিতা ৬৫:২. (w১২-E ০৭/০১)

[পাদটীকাগুলো]

a যিশুর মৃত্যুর মুক্তির মূল্যরূপ বলিদানের গুরুত্ব সম্বন্ধে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৫ অধ্যায় দেখুন।

b যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[১০ পৃষ্ঠার ব্লার্ব]

“আমি যখন যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পেরেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম যে, আমি তাঁকে এমন একজন বাস্তব ব্যক্তি হিসেবে জেনেছি, যাঁর কাছে আমি প্রার্থনায় স্বচ্ছন্দে কথা বলতে পারি”

[৯ পৃষ্ঠার চিত্র]

প্রকৃত বিশ্বাস প্রমাণের এবং ঈশ্বর সম্বন্ধে সত্য জানার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে ওঠে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার