ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w09 ১০/১ পৃষ্ঠা ৮-৯
  • ৪ আপনার সন্দেহগুলো দূর করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ৪ আপনার সন্দেহগুলো দূর করুন
  • ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি সত্যিই সুসমাচারে বিশ্বাস করেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “বিশ্বাসে দাঁড়াইয়া থাক”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দিয়েছেন?
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
আরও দেখুন
২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w09 ১০/১ পৃষ্ঠা ৮-৯

৪ আপনার সন্দেহগুলো দূর করুন

“হে অল্পবিশ্বাসি, কেন সন্দেহ করিলে?” —মথি ১৪:৩১.

কোন আপত্তি তোলা হয়? এমনকী যিশুর শিষ্যদের মনেও মাঝে মাঝে সন্দেহের উদ্রেক হতো। (মথি ১৪:৩০; লূক ২৪:৩৬-৩৯; যোহন ২০:২৪, ২৫) বস্তুতপক্ষে, বাইবেল বিশ্বাসের অভাবকে “সহজ বাধাজনক পাপ” হিসেবে বর্ণনা করে। (ইব্রীয় ১২:১) প্রেরিত পৌল লিখেছিলেন: “সকলের বিশ্বাস নাই।” (২ থিষলনীকীয় ৩:২) তার মানে এই নয় যে, কিছু ব্যক্তি এই গুণ প্রদর্শন করার ক্ষেত্রে অযোগ্য। এর পরিবর্তে, অনেকে এটি অর্জন করার জন্য কোনো কাজই করে না। যারা করে, ঈশ্বর তাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।

কীভাবে আপনি সেই আপত্তির উত্তর দিতে পারেন? সেই বিষয়গুলো শনাক্ত করুন, যেগুলো সন্দেহের উদ্রেক করে। উদাহরণস্বরূপ, শিষ্য থোমা যিশুর পুনরুত্থান সম্বন্ধে সন্দেহ করেছিলেন, এমনকী যদিও অন্য শিষ্যরা বলেছিল যে, তারা তাঁকে দেখেছে। থোমা প্রমাণ চেয়েছিলেন। এর ফল কী হয়েছিল? যিশু তাঁকে প্রমাণ জুগিয়েছিলেন, যা দৃঢ়বিশ্বাস থাকার জন্য তাঁর প্রয়োজন ছিল।—যোহন ২০:২৪-২৯.

বাইবেলের মাধ্যমে যিহোবা ঈশ্বর আমাদের সেই উত্তরগুলো জুগিয়েছেন, যেগুলো আমাদের সন্দেহগুলোকে দূর করার জন্য প্রয়োজন। উদাহরণস্বরূপ, অনেকেই ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে কারণ তারা মানবজাতির ওপর আসা যুদ্ধ, দৌরাত্ম্য ও বেদনার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশ্বরকে দায়ী করে থাকে। এই সম্বন্ধে বাইবেল কী বলে?

ঈশ্বর মানব সরকারগুলোর মাধ্যমে শাসন করেন না। শয়তান নামে এক অদৃশ্য আত্মিক প্রাণীকে যিশু “জগতের অধিপতি” হিসেবে উল্লেখ করেছিলেন। (যোহন ১৪:৩০) শয়তান কেবল একবার উপাসনার বিনিময়ে যিশুকে পৃথিবীর সমস্ত রাজ্যের ওপর কর্তৃত্ব প্রদান করার প্রস্তাব দিয়ে বলেছিল: “তোমাকেই আমি এই সমস্ত কর্ত্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব; কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা, তাহাকে দান করি।” যিশু অস্বীকার করেননি যে, শয়তানের কর্তৃত্ব ছিল। এর পরিবর্তে, তিনি বলেছিলেন: “লেখা আছে, ‘তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে’।” (লূক ৪:৫-৮) শয়তান ও মানব সরকারগুলোই হচ্ছে জগতের দুঃখকষ্টের জন্য দায়ী, ঈশ্বর নন।—প্রকাশিত বাক্য ১২:৯, ১২.

শীঘ্র যিহোবা ঈশ্বর দুঃখকষ্টের সমস্ত কারণ দূর করবেন। তিনি ইতিমধ্যেই মানবজাতিকে শাসন করার জন্য তাঁর পুত্র খ্রিস্ট যিশুর হস্তে একটা রাজ্যের বা সরকারের ব্যবস্থা করেছেন। (মথি ৬:৯, ১০; ১ করিন্থীয় ১৫:২০-২৮) বাইবেলের ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা স্বরূপ, এই রাজ্যের বিষয়ে সুসমাচার সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। (মথি ২৪:১৪) এই রাজ্য শীঘ্র সেই সমস্ত ব্যক্তিকে দূর করে দেবে, যারা এটার বিরোধিতা করে আর সেইসঙ্গে মানুষের দুঃখকষ্টের কারণগুলোও নির্মূল করবে।—দানিয়েল ২:৪৪; মথি ২৫:৩১-৩৩, ৪৬; প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

কোন পুরস্কার রয়েছে? যারা সন্দেহের বশবর্তী হয়, তারা সেইরকম তরঙ্গের মতো হয়, যা ‘যে সে শিক্ষাবায়ুতে ইতস্ততঃ পরিচালিত হয়।’ (ইফিষীয় ৪:১৪; ২ পিতর ২:১) অন্যদিকে, যারা তাদের প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে পায়, তারা ‘বিশ্বাসে দাঁড়াইয়া থাকিতে’ সমর্থ।—১ করিন্থীয় ১৬:১৩.

আপনার বিশ্বাস সম্বন্ধে সন্দেহের উদ্রেক করে, এমন প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে এই পত্রিকার প্রকাশক যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পারে। তারা আপনাকে তাদের সঙ্গে মেলামেশা করার এবং তাদের শিক্ষাগুলো পরীক্ষা করে দেখার আমন্ত্রণ জানায়। তা করা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে প্রচুররূপে শক্তিশালী করবে। (w০৯ ৫/১)

আরও তথ্যের জন্য, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?a বইয়ের “ঈশ্বরের রাজ্য কী?” শিরোনামের অধ্যায় ৮ এবং “কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?” শিরোনামের অধ্যায় ১১ দেখুন।

[পাদটীকা]

a যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[৯ পৃষ্ঠার চিত্র]

যারা তাদের প্রশ্নগুলোর এক সন্তোষজনক উত্তর খুঁজে পায়, তাদের বিশ্বাসের পক্ষে এক দৃঢ় ভিত্তি রয়েছে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার