ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০১ ৮/১ পৃষ্ঠা ৩১
  • পাঠকদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠকদের থেকে প্রশ্নসকল
  • ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দানিয়েল বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের দিনের জন্য ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য কী বলে
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দানিয়েলের উদাহরণ থেকে শেখো
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • দানিয়েল অবিরত ঈশ্বরের সেবা করতেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০১ ৮/১ পৃষ্ঠা ৩১

পাঠকদের থেকে প্রশ্নসকল

তিনজন ইব্রীয়কে দূরা সমস্থলীতে নবুখদ্‌নিৎসর যে প্রকাণ্ড প্রতিমা তৈরি করেছিলেন তার সামনে যখন পরীক্ষা করা হয়েছিল, তখন দানিয়েল কোথায় ছিলেন?

বাইবেল এই সম্বন্ধে কিছু বলে না। তাই আজ কোন ব্যক্তি বলতে পারে না যে, সেই পরীক্ষার সময় দানিয়েল কোথায় ছিলেন।

কেউ কেউ মনে করেন যে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোর চেয়ে দানিয়েলের সরকারি পদমর্যাদা বড় ছিল অথবা তাদের চেয়ে তিনি নবুখদ্‌নিৎসরের প্রিয়পাত্র ছিলেন আর তাই দূরা সমস্থলীতে যাওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল না। দানিয়েল ২:৪৯ পদ ইঙ্গিত করে যে কিছু সময়ের জন্য তার তিনজন বন্ধুর চেয়ে দানিয়েলের পদ বড় ছিল। কিন্তু আমরা বলতে পারি না যে, এই কারণেই তিনি অন্যদের সঙ্গে সেই প্রতিমার সামনে একত্র হওয়া থেকে ছাড় পেয়েছিলেন।

দানিয়েলের অনুপস্থিত থাকার কারণ বোঝাতে গিয়ে অন্যরা বলেছেন যে, তিনি হয়তো কোন সরকারি কাজে বাইরে গিয়েছিলেন অথবা অসুস্থ ছিলেন আর তাই সেখানে যেতে পারেননি। কিন্তু বাইবেল তা বলে না। যা-ই হোক না কেন, দানিয়েলের কাজ কোন ভাবে সমালোচনার কারণ হতে পারে না কারণ তা যদি হতো, তাহলে কোন সন্দেহ নেই বাবিলনের ঈর্ষাপরায়ণ কর্মকর্তারা এই কাজের জন্য তার বিরুদ্ধে দোষ চাপিয়ে দিতেন। (দানিয়েল ৩:৮) এই ঘটনার আগে ও পরে দানিয়েল নিজেকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রমাণ করেছিলেন এবং যে ধরনেরই পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছিলেন, তিনি ঈশ্বরের সামনে নিষ্ঠাবান ছিলেন। (দানিয়েল ১:৮; ৫:১৭; ৬:৪, ১০, ১১) তাই দূরা সমস্থলীতে দানিয়েল কেন উপস্থিত ছিলেন না সেই সম্বন্ধে যদিও বাইবেল কিছু বলে না, তবুও আমরা নিশ্চিত হতে পারি যে তিনি কোন আপোশ না করে যিহোবা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন।—যিহিষ্কেল ১৪:১৪; ইব্রীয় ১১:৩৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার