ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৪/১ পৃষ্ঠা ২১
  • “তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে”
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন বীরযোদ্ধা এবং একটি ছোটো মেয়ে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • সে সাহায্য করতে চেয়েছিল
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি একগুঁয়ে ছিলেন কিন্তু শেষে বাধ্য হয়েছিলেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একটি মেয়ে একজন ক্ষমতাবান লোককে সাহায্য করে
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৪/১ পৃষ্ঠা ২১

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

“তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে”

অরামীয় বলবান সেনাপতি নামানের কুষ্ঠরোগ হয়েছে। যদি চিকিৎসা করা না হয় তবে এই জঘন্য রোগটি দৈহিক বিকৃতি ও এমনকি মৃত্যু ঘটাতে পারে। নামানের কী করা প্রয়োজন? নামানের গৃহে যারা আছেন তাদের মধ্যে “ইস্রায়েল দেশ হইতে . . . বন্দি” একটি ছোট মেয়ে রয়েছে। সে সাহসের সাথে কথা বলে এবং ভাববাদী ইলীশায়কে শনাক্ত করে একমাত্র যিনি নামানকে সুস্থ করতে পারেন।—২ রাজাবলি ৫:১-৩.

তার দৃঢ় সাহসিকতার কারণে নামান, ইলীশায়কে খুঁজে বের করেন ও সুস্থ হন। অধিকন্তু, নামান যিহোবার একজন উপাসকও হন! বাইবেলে লিপিবদ্ধ এই অভিজ্ঞতাটি সা.কা.পূ. দশম শতাব্দীতে ঘটেছিল। (২ রাজাবলি ৫:৪-১৫) বর্তমানে, অনেক অল্পবয়স্কেরা রাজ্যের আগ্রহের পক্ষে কথা বলার ক্ষেত্রে অনুরূপ সাহস প্রদর্শন করে। মোজাম্বিক থেকে নিচের এই অভিজ্ঞতাটি এর সত্যতা প্রতিপাদন করে।

ছয় বছর বয়সের নুনো, সুসমাচারের এক অবাপ্তাইজিত প্রকাশক। এমনকি একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার আগে, নুনো তার প্রতিবেশী ছোট ছেলে-মেয়েদের একত্রিত করত এবং প্রার্থনা করত ও আমার বাইবেলের গল্পের বই প্রকাশনাটি ব্যবহার করে তাদের বাইবেল থেকে শিক্ষা দিত।

প্রায়ই নুনো শনিবার ভোরে ঘুম থেকে ওঠে এবং তার পরিবারকে স্মরণ করিয়ে দেয়: “আজকে আমরা ক্ষেত্রের পরিচর্যায় যাব।” পরিচর্যার জন্য তার উদ্যোগ অন্যান্যভাবেও প্রকাশ পায়। মাপুটোতে রাস্তায় পরিচর্যার সময় যখন সে তার বাবামার সঙ্গে থাকে, নুনো প্রায়ই একা লোকেদের সাথে কথা বলতে এগিয়ে যায়। এমন একটি ঘটনায়, একজন ব্যবসায়ী তার কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন: “তুমি কেন এই পত্রিকাগুলি বিক্রি করছ?” নুনো বলেছিল: “আমি পত্রিকাগুলি বিক্রি করছি না কিন্তু প্রচার কাজে আর্থিক সহায়তার জন্য আমি কিছু দান গ্রহণ করি।” সেই ব্যবসায়ী উত্তর দিয়েছিলেন: “আমি যদিও এতে আগ্রহী নই কিন্তু তোমার আচরণ ও সক্ষমতায় আমি অভিভূত হয়েছি। আমি এই কাজের জন্য দান দিতে চাই।”

আরেকটি ঘটনায়, নুনো রাস্তায় একজন লোকের কাছে এগিয়ে গিয়েছিল এবং তাকে প্রকৃত শান্তি ও নিরাপত্তা—আপনি কিভাবে তা পেতে পারেন? (ইংরাজি) বইটি নেওয়ার প্রস্তাব দিয়েছিল। লোকটি জিজ্ঞাসা করেছিলেন: “তুমি কি ওই দিকের ওই বিদ্যালয়টিতে পড় না?” “হ্যাঁ,” নুনো উত্তর দিয়েছিল, “আমি ওই বিদ্যালয়েই পড়ি, কিন্তু আজকে আমি এই বই থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেখাচ্ছি। এটি দেখায় যে ঈশ্বর এক নতুন জগৎ আনবেন যেখানে আপনি বাস করতে পারেন, যেমন এই বইটির ছবিতে দেখানো হয়েছে।” নুনো একটুও বোঝেনি যে যার সাথে সে কথা বলেছিল তিনি তার বিদ্যালয়ের একজন শিক্ষক। সেই শিক্ষক শুধু যে ওই বইটি নিয়েছিলেন তাই নয় বরং সেই সাথে তিনি নুনোর কাছ থেকে এখন নিয়মিতভাবে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি নিয়ে থাকেন।

নুনোকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন সে প্রচার কাজে রত থাকতে পছন্দ করে, সে বলে: “আমি লোকেদের সাথে কথা বলতে এবং যিহোবা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্ট সম্বন্ধে তাদের শিক্ষা দিতে চাই।” সে আরও বলে: “আর লোকেরা যদি শুনতে না চান, তাতে মন খারাপ করার কোন কারণ নেই।”

বিশ্বব্যাপী, নুনোর মত হাজার হাজার অল্পবয়স্কেরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে “স্বেচ্ছায় দত্ত উপহার।” (গীতসংহিতা ১১০:৩) এটি কিন্তু আকস্মিকভাবে ঘটে না। পিতামাতারা যারা তাদের সন্তানদের শিশুকাল থেকে যিহোবা সম্বন্ধে শিক্ষা দেন, পরিচর্যায় এক উত্তম উদাহরণ স্থাপন করেন এবং উদ্দীপনার সাথে রাজ্যের আগ্রহের অনুধাবন করেন তারা প্রচুররূপে পুরস্কৃত হবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার